| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি একদম পচে গেছি
আমার শরীরে পচা গন্ধ
আমি বুঝতে পারিনি আমার
গন্ধে তোমার দম হয়ে আসছিল বন্ধ।
বিশ্বাস কর আমি প্রথমে বুঝতে পারলে
তোমার কাছেই আসতাম না ।
তোমার কষ্ট হবে জানলে চলে যেতাম
কোন হাসপাতালের মর্গে।
আমি যে জিন্দা লাশ তা বুঝতে
আমার একটু বেশিই সময় লেগেছে।
কি করব বল আমি তোমার কথা ভাবতে গিয়ে
নিজের দিকে তাকানোর কথা ভুলে গিয়েছিলাম।
আমার ছোট্ট আয়নাটা অনেক আগেই
হারিয়ে ফেলেছি, তাই জানতেও পারিনি
আমার মুখটা আজ কত ভয়ংকর।
আজ শুধু তোমায় একটা কথাই বলতে চাই
আমি তোমাকে ভালবেসেই যাব
যতদিন না এই দেহ মাটি হবে।
১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৪১
কাকাবাবু। বলেছেন: ধন্যবাদ । ![]()
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৩৭
সোজা কথা বলেছেন: আমি আমার নিজের কাছে সবছে ভালো! হাহাহা। দুঃখ করবেন না।