| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে ঘুম থেকে উঠতে রোজ দেরী হয়েই যায় । কিন্তু আজ সকালে ঘুম থেকে আটটার আগে উঠে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে মনে পড়ল আজ ক্লাস হবে না। আজ রাজশাহীতে হরতাল। কাল রাতে ঘুমিয়েছি চারটার পরে। ঘুম পুরা হয় নাই। তারপরেও এখন আর ঘুমাতে ইচ্ছে করছে না। বাইরে গিয়ে নাস্তা করে রুমে আসলাম। হলে কিছু কাজ ছিল সেরে আসলাম।
কি করা যায় ভাবছি এমন সময় শাওন আসল। খুশি হলাম সময়টা ভাল যাবে।
সময়টা ভাল গেল।
দীপান্বিতার সাথে ফেবুতে কথা হল। আমার উপরে কেন যেন সে বিরক্ত বেশ কিছু দিন থেকেই। আমি কারণটা জানি না । দীপান্বিতা আমায় বলবে না। আর না বললে আমি কখনই জানতে পারবনা আমার ভুলটা কি। আমার সেই ক্ষমতা নেই যে আমি দীপান্বিতাকে বুঝব।
শাওন বলে গেল বিকেলে দেখা করবে। আমি স্টেশন বাজারে গিয়ে ওকে ফোন দিয়ে শুনি ও টুকিটাকি চত্তরে। ও বলল বন্ধু ৫ মিনিট অপেক্ষা কর আমি আসছি। আমি জানি আমাকে কি করতে হবে।
আমি রেল লাইনের উপরে হাটতে থাকলাম। এটা আমার প্রিয় একটা কাজ। শাওনের সাথে রাতের আগে দেখা হবে না। আমি ওকে চিনি।
সন্ধের সময় চলে গেলাম হলের ছাদে। আমদের হলের ছাদে রাতে কেউ তেমন যায় না। একদম ফাকা। ছাদের মাঝখানে একটা জায়গা আমার খুব প্রিয়। আকাশের দিকে মুখ করে শুয়ে পরলাম। ছাদে শুয়ে আকাশ দেখার অন্যরকম আনন্দ আছে। আকাশ তখনো পুরোপুরি অন্ধকার হয় নি। একেক রকম আলোতে আকাশকে একেক রকম লাগে। কোন তারা উঠেনি তখনো। আমি শুয়ে শুয়ে আকাশ দেখছি। একসময় একটা তারা উঠল। তারপর আরেকটা। তারপর আরো কিছু।
আমার শরির জুরিয়ে দিয়ে যাচ্ছিল লিলুয়া বাতাস। বিদ্যুৎ চলে গেছে টের পেলাম। ভুতুরে ছাদে একা শুয়ে আমি। উপরে খোলা আকাশ। আর একটু পর পর লিলুয়া বাতাস। জীবনটা কত সুন্দর.।.।.।.।.। ![]()
![]()
©somewhere in net ltd.