নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন বালক।

আমি .।.।.।.।.।.।।

কাকাবাবু।

আমাকে দিয়ে ব্লগিং হয় না :)

কাকাবাবু। › বিস্তারিত পোস্টঃ

গীতল চিঠি

২৯ শে জুন, ২০১৪ রাত ১২:২৭

স্বর-ব্যঞ্জনে মালা গেঁথে...

বেঁধেছি এ গান ।

কথার ভাঁজে ঘুমিয়ে আছে -

জমিন আর আসমান ।

এই গানটা দিলাম তোকে-

আগলে রাখিস্ বুকে ...

হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান ।।



এই দিনটা দিলাম তোকে -

উদয় থেকে অস্ত...

বন্ধু আমার স্বপ্ন গুলো -

পাহাড় সমান মস্ত ।

রাতটা পাগলি তোর -

সন্ধ্যা থেকে ভোর...

মিছিমিছি কানামাছি

অকারণ অভিমান ।।

...কথার ভাঁজে ঘুমিয়ে আছে -

জমিন আর আসমান ।

হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান ।।



গান একটা ভাষা...যেমন,

ছোট্ট পাখির বাসা ।

ডানার তলে লুকিয়ে রাখে-

অবাক ভালোবাসা ।

গানটা তুই আর আমি-

জানে অন্তর্যামী ...

সোনার কাঠি রূপার কাঠি-

মেলাই প্রাণে প্রাণ ।।

...কথার ভাঁজে ঘুমিয়ে আছে -

জমিন আর আসমান ।

হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান ।।



গানটা গীতল চিঠি...যেমন,

নকশী শীতলপাটি ।

ঝরা সময়ে অবুঝ আমি-

সবুজ মাঠে হাঁটি ।

গানের ঘোরে নেশা-

সাপলুডু আর পাশা ...

হারি আর জিতি-ভয় নেই !

খেলবো শেষ দান ।।

...কথার ভাঁজে ঘুমিয়ে আছে -

জমিন আর আসমান ।

হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান...~*

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.