| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্ধার রাইতে চান্দের আলো
দেখলাম না নজরে।
এমন ধারার জনম আমার
মানুষ হইয়ারে।
হইতাম যদি পঙ্খী তবে
উড়াল দিতামরে,
ডালে ডালে বানতাম বাসা
দেখতাম জগৎরে।
ভাটা গাঙ্গে জোয়ার বিনে
নাও ভাসাইতামরে,
জনম গেল তবুও জোয়ার
দেখলাম না নজরে।
©somewhere in net ltd.