নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন বালক।

আমি .।.।.।.।.।.।।

কাকাবাবু।

আমাকে দিয়ে ব্লগিং হয় না :)

কাকাবাবু। › বিস্তারিত পোস্টঃ

আমি আমাকে খুজি.

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২২

রোজ সকালে ঘুম থেকে উঠে

পায়ে দিয়ে জুতো

খুজতে বেরোই আমি আমাকে

ধরে হৃদয়ে জরানো সুতো ।।



সেই স্কুল ঘর চক ডাস্টার

বন্ধুদের সাথে গাইতাম গান

ঘড়র ঘড় শব্দে ঘুরতো

সিলিঙে ঝোলানো ফ্যান।।



সেই স্কুল কামাই ক্লাস পালানো

রোমাঞ্চকর সব দিন

কত অলিতে গলিতে ঘুরে বেড়াতাম

বন্ধুরা সারা দিন।



স্যারদের হাতে মার খেয়েছি

কত কারনে, কারন ছাড়াই

স্কুল পালানোর শস্তির ভয়ে

দিতাম আবারো স্কুল কামাই।



ছেড়া জুতো পায় ভিজে বরষায়

সেই ফুটবল ম্যাচ খেলা

দল বেধে দেখতে যাওয়া

কোন বৈশাখী মেলা।



আজো খুজে ফিরি আমি আমাকে

হাজার আমির মাঝে

সত্যিকারের আমিকে আমি একদিন

করব বের খুজে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.