| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

কষ্ট আমি পাইনা মোটেই
যখন আমি কষ্টে থাকি,
প্রেমিক পূরুষ, প্রেমিক স্বামী,
কষ্ট পাওয়া মানায় নাকি ?
মানিয়ে চলা গুছিয়ে বলা
সকাল বিকেল কাজের বেলা,
সপ্তাহ-মাস বছর গেলে -
আসবে বাড়ি যাবার পালা !
কিন্তূ যখন প্রেমিক যূগল
ভালবাসার নৌকা নিয়ে-
নীল আকাশে মেঘের ভেলায়
মনের সুখে' দেয় ভাসিয়ে ।
আমিও ভাবি তোমায় নিয়ে
মেঘের দেশে যাবো ভেসে . .
হৃদয়'টাকে দেয় জ্বালিয়ে
কোত্থেকে সব ঈর্ষা এসে ।
থাকুক তারা তাদের নিয়ে
আমার এমন লাগবে কেন ?
প্রীয়া আমার নেই কাছে তাই
মনটা করে কেমন যেন । ।
ছবি ঃ গুগল মামা
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা
ভালো থাকবেন