নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাপাড়া ফোরাম

কলাপাড়া ফোরাম

কলাপাড়া ফোরাম › বিস্তারিত পোস্টঃ

কামারুজ্জামানের মানবতা বিরোধী মামলার অবস্থা :|

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩

২০১০ সালের ১৩ই জুলাই মুহাম্মাদ কামারুজ্জামানকে আটক করা হয়। একই বছর ২২ শে জুলাই তাকে পুলিশি তৎপরতায় বাধা দানের নামে একটি মামলায় শাহবাগ থানায় গ্রেফতার দেখানো হয়। দুই বছর বিনা চার্জে কারাবরনের পরে কামারুজ্জামান সাতটি চার্জে অভিযুক্ত হন। এই চার্জ গুলো মানবতাবিরোধী অপরাধের উপর ভিত্তি করে করা হয়েছে। ২রা জুলাই ২০১২ সালে কেস গুলোর বিচার প্রক্রিয়া শুরু হয়।





চার্জ গুলোর সারসংক্ষেপ হচ্ছে-



কেস ১. (নির্যাতন)

অভিযোগঃ পাকিস্তানের বিপক্ষে অবস্থানের জন্য শেরপুর কলেজের প্রফেসর সাঈদ আব্দুল হান্নানকে নির্যাতনের অভিযোগ।

উলঙ্গ করে, মাথা কামিয়ে তাকে আল বদরের সদস্য হিসেবে শেরপুর শহরে হাঁটতে বাধ্য করা হয়। এবং অভিযুক্ত সহ অন্যান্যরা তাকে চাবুক পেটা করেন।



মামলার অবস্থাঃ প্রসিকিউশন প্রফেসর আব্দুল হান্নান বেচে থাকা সত্ত্বেও তাকে মামলার সাক্ষ্য হিসেবে উপস্থিত করাতে পারেননি। তিনি এখন মারাত্মক অসুস্থ। প্রসিকিউশন তাকে জোর করে মামলার সাক্ষ্য বানায়। কিন্তু তিনি মিথ্যা না বলতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে প্রসিকিউশন তাকে সাক্ষ্য হিসেবে হাজির করেননি। বাকি দুজন সাক্ষী যারা ঘটনার সত্যতা যাচাই করতে চেয়েছেন তারা কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না । শুধু তাই নয় তাদের বিবৃতিকে অসংগতি পাওয়া গেছে।



কেস ২. (অপহরণ, নির্যাতন, খুন)



অভিযোগঃ কামারুজ্জামানের নেতৃত্বে আল বদরের কিছু সদস্য শেরপুরের ঝিনাইগাতির রমনাপুর গ্রামের বাদিউজ্জামানকে অপহরণ করার অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয় , সাড়া রাত তাকে আহাম্মেদ নগর আর্মি ক্যাম্পে নির্যাতন করা হয়েছে এবং পরবর্তী দিন তাকে গুলি করে হত্যা করা হয় এবং তার মরদেহ নদীতে ফেলে দেয়া হয়।



মামলার অবস্থানঃ প্রসিকিউশন বাদিউজ্জামানের ভাই হাসানুজ্জামান কে সাক্ষ্য হিসেবে গ্রহন করেন। অনেক অসঙ্গতিপুর্ন বর্ণনা ছাড়াও তিনি বলেন, তিনি এবং তার পরিবার কয়েকজন কৃষকের কাছে শুনেছেন, কামারুজ্জামান এবং তার দল তার ভাইকে হত্যা করে। এইরকম শোনা কথা কখনই সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। এছাড়াও হাসানুজ্জামান দাবি করেন ১৯৭২ সালে তার পরিবার কামারুজ্জামান এবং আর দশজনের বিরুদ্ধে তার ভাইকে হত্যার অভিযোগে মামলা করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রসিকিউশন তার এই দাবির সপক্ষে কিছুই প্রমান উপস্থিত করতে পারেনি। তদন্তে পাওয়া যায়, এব্যাপারে প্রসিকিউশনের এফআইআর একটা সম্পূর্ণ ভিন্ন মামলা যাতে অভিযুক্তের নাম নেই।

কিন্তু এই আজব কোর্ট বিবাদি পক্ষের আইনজীবীদের এফআইআর এর কপি গ্রহণ করছে না কারন এটা প্রত্যয়ন করা নয়। কোন আমলাই এখন এই স্পর্শকাতর ডকুমেন্ট প্রত্যয়ন করছে না। তাই এটি জমা দেয়া যায়নি। অপরদিকে প্রসিকিউশন তাদের অভিযোগের সমর্থনে কোন ডকুমেন্ট উপস্থাপন করেনি।



কেস ৩. (গণহত্যা )

অভিযোগঃ বিধবা পল্লি সোহাগপুরে আরমিদের হামলায় কামারুজ্জামানের ভুমিকার অভিযোগ করা হয়েছে। ২৫শে জুলাই ১৯৭১ সালে পাকিস্তান আর্মি এবং তাদের স্থানীয় দোসররা সোহাগপুর গ্রামে ঝটিকা আক্রমন চালায়, অনেক মহিলাকে ধর্ষণ করে এবং অন্তত ১২০ জনকে হত্যা করে।



মামলার অবস্থাঃ প্রসিকিউশন তিন জন বিধবাকে মামলার সাক্ষী হিসেবে গ্রহণ করে যারা ক্যামেরা ট্রায়ালে তাদের প্রামানিক সাক্ষ্য প্রদান করে। হোসেনা বেয়া যার স্বামী পাকিস্তানি আর্মির আক্রমণে নিহত হন। তিনি দাবি করেন, স্থানীয় বড়দের কাছে তিনি শুনেছেন কামারুজ্জামান পাক আর্মিদের গ্রামে নিয়ে আসে, এবং হামলার সময় উপস্থিত ছিলেন।

হাফিজা বেয়া, একই রকম আরেকজন বিধবা ঘটনার সময় কামারুজ্জামানে ঘটনার সময় উপস্থিত থাকার দাবি করেন । কিন্তু তিনি তদন্ত কর্মকর্তার সাথে সামনা সামনি সাক্ষ্য দানের সময় এমনটি দাবি করেননি।

করফুলি বেয়া, আরেকজন বিধবা গ্রামের বড়দের কাছে কামারুজ্জামানের জড়িত থাকার ব্যাপারে শুনেছেন। কিন্তু তাদের মধ্যে কেউই তদন্ত কর্মকর্তার কাছে দেয়া সাক্ষাতকারে কামারুজ্জামানের জড়িত থাকা কথা বলেননি। যা একটি বড় অসংগতি।

মজার ব্যাপার হচ্ছে, সোহাগপুরের বিধবা কন্যারা নামে একটি বইয়ে সোহাগপুরের গণহত্যার বর্ননা দেয়া হয়েছে। সেখানে করফুলি বেয়া সহ অনেক বিধবারই সাক্ষাতকার প্রকাশ করা হয় যেখানে কামারুজ্জামানের কথা একবারও বলা হয়নি।

কিন্তু এর বিপরীতে ডিফেন্স টিম অনেক শক্ত এবং গ্রহণযোগ্য সাক্ষ্য হাজির করেছে। সাক্ষী একটা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য যিনি পাকিস্তানি আর্মির হামলায় তার পরিবার সহ সব হারিয়েছিলেন। সে দাবি করেন, কামারুজ্জামান এই রকম কোন ঘটনার সাথে বিগত ৪০ বছর জড়িত ছিল না, এমনকি সোহাগপুর ২০০৭ সালে বিধবাপল্লি হিসেবে স্বীকৃতি পাওয়ার পরেও না।তিনি আরো উল্লেখ করেন, গ্রামবাসী ভাল করেই অবগত আছে যে সরকার মিথ্যা সাক্ষিদের টাকা দিয়ে অভিযুক্তের বিরদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করছে।



কেস ৪. (অপহরণ, আটক, খুন)

অভিযোগঃ ১৯৭১ সালে ২৩শে আগস্ট গোলাম মোস্তফা তালুকদার কে আটক করে হত্যা করার অভিযোগ করা হয়। কামারুজ্জামানের আদেশে তালুকদারকে আটক করে সুরেন্দ্র সাহার পরিত্যাক্ত বাড়িতে আল বদরের আস্তানায় আটক করা হয়। পরে অভিযুক্ত এবং আর কয়েকজন মিলে তালুকদারকে মেরে নদীতে ফেলে দেয়ারও অভিযোগ করা হয়।



মামলার অবস্থাঃ প্রসিকিউশন ভিকটিমের ভাই মোশাররফ তালুকদারকে মামলার সাক্ষী হিসেবে গ্রহণ করে। তিনি বলেন , পরবর্তীতে তার পরিবার আবুল কাসেম (যাকেও তালুকদারের সাথে হত্যা করার জন্য ধরে নেয়া হয়েছিল এবং তিনি পালিয়ে আসেন ) এর কাছে শুনেন কামারুজ্জামান ঘটনার সময় উপস্থিত ছিলেন। মোশাররফ তালুকদারের বয়স ছিল তখন মাত্র ১১। তার এই প্রামানিক সাক্ষ্য গ্ররুত্ব সহকারে নেয়ার কিছু নেই।

এছাড়াও তিনি স্থানীয় ঘাতক দালাল নির্মূল কমিটিতে ছিলনে। আদালতের কাছে তার উদ্দ্যেশ্য স্পষ্ট। আর একজনকে এই মামলার সাক্ষী হিসেবে নেয়া হয় । কিন্তু তাদের দুজনের কেউই সরাসরি ঘটনাস্থলে কামারুজ্জামানকে দেখেননি। এবং তাদের দু জনের সাক্ষ্যের মধ্যে সময়, ঘটনার স্থান, এবং অনুক্রমে অমিল রয়েছে।



কেস ৫. (অপহরণ, আটক, নির্যাতন)

অভিযোগঃ লিয়াকত আলি এবং মজিবুর রহমান পানুকে আটক করে রাঙ্ঘুনাথ বাজারে রাজাকার ক্যাম্পে নিয়ে আসার অভিযোগ করা হয়। তাদেরকে সেখানে নির্যাতন করে পরে একটি পুলিশ স্টেশন এ নিয়ে যাওয়া হয়। চার দিন পরে কামারুজ্জামানের নির্দেশে তাদের ঝিনাইগাতি রাজাকার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদেরকে আর ১১ জনের সাথে লাইনে দাড় করান হয়, কিন্তু পরে লিয়াকত, পানু এবং অন্য একজনকে ছেড়ে দেয়া হয়। বাকিদের হ্ত্যা কয়া হয়। ঘটনাস্থলে অভিযুক্তের উপস্থিত থাকার কথা বলা হয়।



মামলার অবস্থাঃ প্রসিকিউশন লিয়াকত এবং পানু উভয়কেই সাক্ষী হিসেবে হাজির করতে সক্ষম হয়। লিয়াকত আলি আটক, অপহরণ, নির্যাতনের কোন সময়ই কামারুজ্জামানের অনুপস্থিতির সত্যতা যাচাই করেন। পানু বলেন, সে নিজে কামারুজ্জামানকে দেখেননি কিন্তু অন্য একজনের কাছে শুনেছেন যে কামারুজ্জামান ক্যাম্পে সকাল এসে চলে যায়।



কেস ৬. (আটক ও হত্যা)

অভিযোগঃ ১৯৭১ সালের নভেম্বরে কামারুজ্জামানের নির্দেশে আল বদদের কতিপয় সদস্য তুনু এবং গল্কি বাড়ির জাহাঙ্গিরকে আটক করা হয়। এবং তাদের ময়মনসিংহ জেলা প্রশাসকের ডাক বাংলোয় নেয়া হয়। তুনুকে নির্যাতন করে মেরে ফেলা হয়, জাহাঙ্গীরকে আটক রেখে পরে ছেড়ে দেয়া হয়।



মামলার অবস্থাঃ প্রসিকিউশন কোন সাক্ষিকে উপস্থিত করাতে পারেননি।



কেস ৭. (আটক ও হত্যা)

অভিযোগঃ রমযানের ২৭ তারিখে কামারুজ্জামান টেপু মিয়া ও তার বড় ছেলে জহুরুল ইসলামকে আটক করেন। ময়মনসিংহের গোলাপজান রোড থেকে তাদের সাথে আল বদরের সশস্ত্র ১৫-২০ জন সদস্য ছিলেন। তাদেরকে জেলা প্রসাশকের ডাক বাংলোয় আল বদর ক্যাম্পে তাদের নিয়ে যাওয়া হয়। পরেরদিন সকালে পিতা-ছেলের সাথে আরও ৫ জনকে ব্রহ্মপুত্রের পাড়ে লাইনে দাড় করান হয়। টেপা মিয়াকে বেয়নেট দিয়ে আঘাত করার সময় সে নদীতে ঝাপিয়ে পরেন। আল বদরের সদস্যরা তাকে গুলি করলে তার পায়ে জখম নিয়ে পালিয়ে আসেন, কিন্তু বাকিদের সেখানে হত্যা করা হয়।



মামলার অবস্থাঃ প্রসিকিউশন কোন সাক্ষী হাজির করতে পারেননি।



কি হতে পারে রায় ?? ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.