নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালের খেয়ায়

কালের খেয়া

কালের খেয়া › বিস্তারিত পোস্টঃ

ছোট বেলার কথা

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

তখন গভ.ল্যাবরেটরি তে পড়ি।

৮ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা। বিষয়- কৃষিবিজ্ঞান, মার্ক্স-১০০,

এর মাঝে ২০ হল objective,আর ৮০ হল লিখিত

লিখিত তে ১০ টা প্রশ্নের মধ্যে ৮ টার উত্তর দিতে হবে

কয়েশ্চেন পাওয়ার পর দেখি ১০ টার মাঝে ৭ টা পারি।

আরেক টা পারি না।

লেখা শুরু করলাম। ৭ টা লেখা যখন শেষ হলে দেখি আর মাত্র ১০ মিনিট আছে।

এখন কি করব?

আশপাশ থেকে collect করতে হবে।

চারপাসে সবাই দেখি ধুমাইয়া লিখতেসে,

ভাবটা এমন যে হয় খাতা ছিড়বে নয় কলম ভাংবে। আর একেক জন loose নিয়ে নিয়ে খাতাটা শাহনামা কাব্যের পাণ্ডুলিপি বানিয়ে ফেলেছে।

কাছাকাছি থাকা আবীর কে ডেকে বললাম, সবগুলা লিখছস?

-নাহ।৭ টা পারি।আরেকটা বানায়া লিখতেসি।

-কোন টা লিখলি বানায়া?

-কোয়েল পালনের উপকার এবং সুবিধা

(আমি দেখলাম ওই টা লিখি নাই,পারি ই না।)

-আরে দারুণ।কি লিখলি একটু বলত?

-আরে বানায়া ১টা পয়েন্ট ই লিখসি।আর পারতেসি না।

- অই পয়েন্ট টাই কি লিখলি বল (মনে আশা ১০ মারক্স এর উত্তর।১ টা পয়েণ্টে তো লেখা হইল অন্তত)



আবীর খাতা উচু করে ধরল।



দেখলাম পুরো সাদা খাতায় ১টা লাইন লেখা,





"(১) কোয়েলের মাংস সুস্বাদু ও পুষ্টিকর

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ..! কোয়েলের মাংস সুস্বাদু ও পুষ্টিকর....!!

১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৬

কালের খেয়া বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.