নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

যদি বাংলায় বল

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৯

যদি বাংলায় বল

-------------------
যদি বাংলায় বল,
বিদেশ গঞ্জে মনে উঁকি দেয় অপ্রত্যাশিত আশা,
অপরিচিতজন হয় কতনা আপন-
মনের বাঁধন হয় উন্মোচন,
উজান বানের মতন।

যদি বাংলায় বল,
আজ যে বুড়ো, তাঁর জন্ম হয় এক নতুন শৈশবে,
উঠোন ভরে হামাগুড়ি দিয়ে,
ডানপিটে হয়ে ডাংগুলি খেলে,
রুপালী চাঁদের রাত পেরিয়ে,
বাঁশ বাগানের গান মুড়িয়ে,
উদাসী রাখালের বাঁশির সুরে,
ফিরে আসে, এক্ষুনি স্মৃতিতে।

যদি বাংলায় বল-
তবে কোন এক দুর দেশে,
বাংলার এক বীর প্রতিযোগী জেতে।
বাতাসে উড়ে লাল সবুজের চিহ্ন,
আর কানে বাজে - এ বাংলার সুরেলা ধ্বনি।

যদি বাংলায় বল,
ফুল ফুটুক বা নাই ফুটুক,
বসন্ত এনে দেব প্রিয়তমা।
সূর্যের টিপ কপালে দিয়ে,
জোছনার রং গায়ে মেখে,
গ্রামের মেঠো পথে যেতে যেতে,
গাইবে ভাটিয়ালী গান, প্রিয়তমা।

যদি বাংলায় অর্জন করো জ্ঞান,
তবেই সর্ব স্তরে হবে বাংলার অবস্থান,
বাংলাতে হবে রায়,
বাংলাতে হবে আইন,
বাংলাতে হবে গবেষনা,
বাংলাতে হবে দালানের নকষা,
বাংলাতে হবে চিকিৎসা।

তবেই কোটি মানুষের বাংলা ভাষা হবে সমৃদ্ধ ,
তবেই ভাষা শহীদের রক্তে ভেজা বর্ণমালা হবে জয়ী,
মাথা উচু করে - ঐ শিখরে।

যদি বাংলায় বল।


প্রথম প্রকাশ - ২১ শে ফেব্রুয়ারী ২০২১

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.