| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।
তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ উঠানের কোনে, বাঁশের বেঞ্চিতে
পা দুলিয়ে।
কি ভাবছ ?
বিগত দিনের কথা,
আজানা ভবিষ্যতের কথা,
দেনা-পাওয়ানার কথা।
আহা এমন বিকেলে,
ডাহুকের , ঘুঘুর বেপরোয়া কলতানে,
এখানে এই বিলের ধারে,
তুমি যে কথাটি দিয়েছিলে-
সে কথাটি কি রেখেছিলে ?
এলোমেলো চুলের বন্যায় ,
তোমার চোখের জ্বল ঢেকে যায়,
ধন্যবাদ বিলের বাতাস-
ধন্যবাদ এলোমেলো বিকেল।
আরেকটি মৃদুমন্দ বিকেল এলো ,
আরও কত আসবে যাবে,
একসময় নয়নের জল শুকিয়ে যাবে।
তখনি ভালবাসার মৃত্যু হবে।
----------------------------------------
আজ জুনের ২১ তারিখ। বাইরে ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড । অনেক গরম। বাইরে যেতে ভাল লাগছে না । তবু যেতে হবে। এই রোঁদে কোন দুখিনী নারীর অভিশাপ মিশে আছে । নিজেকে ওই অভিশাপের আগুনে পোড়াতে, বের হব, একটু পরে ।
২৩ শে জুন, ২০২৬ রাত ২:০০
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ ছবিপা ।
২|
২২ শে জুন, ২০২৬ সকাল ১১:৩২
এম ডি মুসা বলেছেন: দারুন ছিল কবিতাটি। লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল যা যেন সবগুলো নিয়ে যায় সেই লাউয়ের মাচার কাছে
২৩ শে জুন, ২০২৬ রাত ২:০১
কালো যাদুকর বলেছেন: জনাদ মুসা ; এই কবিতার সবই রূপক । লাউয়ের ফুল ও রূপক । পড়ার ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৩|
২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২০
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
২৩ শে জুন, ২০২৬ রাত ২:০২
কালো যাদুকর বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা ।
৪|
২২ শে জুন, ২০২৬ রাত ১০:৩৮
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর কবিতা
২৩ শে জুন, ২০২৬ রাত ২:০৩
কালো যাদুকর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে উৎসাহিত হলাম ।
৫|
২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৫৫
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর কবিতা। শুভকামনা রইলো।
২৪ শে জুন, ২০২৬ সকাল ১০:৪৫
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ পড়ার ও মন্তব্যের জন্য। ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০২৬ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভালো লাগলো