| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাররঙা রঙিন-কষ্ট
কাশফুলের কোমল শুভ্রতায় হেসে উঠুক আলোকময় প্রথম সকাল সবুজ-খয়েরির ব্যস্ত সন্ধিক্ষণে প্রথম দিনের মতন নিষ্পাপ তোমার প্রথম দর্শন, প্রথম পরশ প্রথম ভালবাসা বিকশিত হোক সার্থক প্রকাশে চির অম্লান পবিত্রতার ছোঁয়ায়।
এবার পুকুরে ইলিশ চাষ
সাগর ও নদীর মাছ ইলিশ এবার বদ্ধ জলাশয় পুকুরে চাষ হবে। চলতি মে মাস থেকেই বাণিজ্যিকভাবে পুকুরে ইলিশ চাষ শুরু হচ্ছে। দীর্ঘ ১৪ বছর গবেষণার পর পাওয়া সাফল্যের ধারাবাহিকতায় বিশেষজ্ঞরা বদ্ধ পুকুরের মিঠাপানিতে রুপালি ইলিশ চাষের পদ্ধতি আবিষ্কার করতে সম হয়েছেন।
দেশে প্রতি বছর ৫ হাজার ৬শ’ কোটি টাকার ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়। নদী ও সাগর থেকে এই ইলিশ আহরিত হয়। জাটকা শিকারের পাশাপাশি নদীর নাব্য সঙ্কট, পানি দূষণসহ নানা কারণে ইলিশের অস্তিত্ব হুমকির মুখে দাঁড়িয়েছে। এ অবস্থায় পুকুরে বাণিজ্যিকভাবে ইলিশ চাষের উদ্যোগ নেয়া হলো। ইলিশ গবেষকদের মতে, বিশ্বে এই প্রথম পুকুরে ইলিশ চাষ শুরু হতে যাচ্ছে।
১৯৮৮ সাল থেকে পুকুরের মিঠাপানিতে ইলিশ চাষ করা নিয়ে গবেষণা শুরু হয়। দীর্ঘ ১৪ বছর গবেষণার পর চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষকরা সফলতা পান। ইনস্টিটিউটের ৩টি পুকুরে চলতি মাসের শেষদিক থেকে শুরু হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে ইলিশ চাষ।
চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরিশালের পদ্মা-মেঘনা নদী ইলিশের অভয়াশ্রম। এগুলোতে কারেন্ট জালের সাহায্যে নির্বিচারে জাটকা নিধন করা হচ্ছে। শুধু কারেন্ট জাল দিয়ে গড়ে বছরে ১১ হাজার মেট্রিক টন জাটকা শিকার করা হয়। কিন্তু এই জাটকার যদি ১০ ভাগও রা করা যেত তাহলে ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত ইলিশ উৎপাদন হতো, যার দাম ২ হাজার কোটি টাকা।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিসুর রহমান জানান, পুকুরে ইলিশ চাষের সব প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এখন শুরু হবে পুকুরে ইলিশ চাষ। পুকুরে বাণিজ্যিক ভিত্তিতে ইলিশ চাষ শুরুর সংবাদে ব্যবসায়ীরা বেশ আনন্দিত। এতে সারা বছরই পাওয়া যাবে ইলিশ। ব্যবসা সচল থাকবে বলে আশাবাদী তারা।
ইলিশ গবেষক ড. আনিসুর রহমান আরও জানিয়েছেন, প্রতিটি ইলিশ মাছের ডিম থেকে প্রায় ১ লাখ রেণু পোনা হয়। বাণিজ্যিক ভিত্তিতে পুকুরে ইলিশ চাষ পুরোপুরি শুরু হলে জেলেরা কারেন্ট জাল দিয়ে আর জাটকা নিধন করবে না বলে আশা করা হচ্ছে। জীবন্ত জাটকা আহরণ করে জেলেরাই ইলিশ চাষীদের কাছে বিক্রি করতে পারবে। বদ্ধ জলাশয় অর্থাৎ পুকুরে ইলিশ চাষ সর্বত্র বাণিজ্যিক ভিত্তিতে শুরু করা গেলে দেশের মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের।
তথ্য: দৈনিক আমার দেশ পত্রিকা
১১ ই মে, ২০১০ দুপুর ১:০৫
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
ভাই সবুর করেন সে ব্যবস্থাও করা যাবে। তবে আমি আশংকার মধ্যে আছি যে, আসলে সবকিছু কোনদিকে এগিয়ে চলেছে।
২|
১১ ই মে, ২০১০ দুপুর ১:০০
অর্ফিয়াস বলেছেন: দারুন খবর। তবে সেই স্বাদ থাকবেতো?
১১ ই মে, ২০১০ দুপুর ১:০৮
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
খবর দারুন হলেও ইলিশের বারোটা বেজে যাবে ভাই। আর স্বাদের ব্যাপারে আপনিই ভাল জানেন কারণ প্রতিদিনই তো আপনি আমি আমরা সবাই এমন সব কৃত্রিম জিনিস খাদ্য গ্রহণ করছি। কোনটা ইচ্ছা করে আবার কোনটা অনিচ্ছাকৃতভাবে।
৩|
১১ ই মে, ২০১০ দুপুর ১:০৪
বলাক০৪ বলেছেন: গ্রেট নিউজ। ইলিশে ইলিশে ভরে যাক বাংলার যত পুকুর।
১১ ই মে, ২০১০ দুপুর ১:১০
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
আমিও চাই ইলিশে ইলিশে ভরে যাক বাংলার সব পুকুর। কিন্তু ভাই পুকুর আছে কয়টি সে সংবাদ রাখেন কি? যেখানে পানিই থাকে না, সেখানে আবার পুকুর।
৪|
১১ ই মে, ২০১০ দুপুর ১:০৫
শাহ্রিয়ার খান বলেছেন: আমি বরসি ফেলবো, কি মজা।
১১ ই মে, ২০১০ দুপুর ১:১৪
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
আপনিই হয়তো প্রথম ব্যক্তি যে বরসি দিয়ে পুকুর থেকে ইলিশ শিকার করবেন। আসলেই খুব মজা।
৫|
১১ ই মে, ২০১০ দুপুর ১:১০
লেখাজোকা শামীম বলেছেন: দাম কমব নাকি সেইটা কন ?
১১ ই মে, ২০১০ দুপুর ১:১৬
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
দাম হয়তো কমব কিন্তু অবস্থা হবে পাঙ্গাশ মাছের মতো।
৬|
১১ ই মে, ২০১০ দুপুর ১:১৪
তিতাস একটি নদীর নাম বলেছেন: কি মজা......পুকুরে বড়সি ফেলব আর ইলিশ উঠব।
মজারে মজা......
১১ ই মে, ২০১০ দুপুর ১:১৮
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
মজা ঠিক আছে। কিন্তু অল্পের জন্য প্রথম হতে পারলেন না ভাই। যাইহোক দ্বিতীয় স্থান আপনার জন্য পাক্কা।
৭|
১১ ই মে, ২০১০ দুপুর ১:২২
সীমান্তে অসীম বলেছেন: বাংলাদেশের বিজ্ঞানীদের সাদুবাদ না দিয়ে পারলাম না। জটিল একটি অসম্ভবকে সম্ভব করেছেন। বিশ্বে এই প্রথম। বাংলাদেশের মেধাকে আমি স্যালুট জানাই। কিন্তু স্বাদ এর ব্যপারে আমি যথেষ্ট সন্দিহান।
১১ ই মে, ২০১০ দুপুর ২:২১
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
বাংলাদেশের বিজ্ঞানীরা সাদুবাদ পাওয়ার মতোই কাজ করেছে। আসলেই অসম্ভবকে তারা সম্ভব করেছে। এখন কোন কিছুর রূপান্তর হলে তো একটু এদিক ওদিক হবেই।
৮|
১১ ই মে, ২০১০ দুপুর ১:৪৫
সেতূ বলেছেন: গত আইলার ঝড়ে/বন্যার পর বরিশলের কিছু কিছু এলাকার পুকুরে ইলিশ মাছ পাওয়া গিয়েছিল..কোন এক পত্রিকায় পড়েছিলাম....
দারুন খবর।
এখন দেখতে হবে চাষের ফলাফল...
আমাদের স্বভাব কোন কিছু পেলে খুব লাফালাফি করি...
কিন্তু ফলো-আপের ও ফালাফলকে গুরুত্ত দেই না।
১১ ই মে, ২০১০ বিকাল ৩:১৬
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
এমন ভুল হওয়ার কথা নহে। তবে খোঁজ নিয়ে দেখা যেতে পারে। আপনাকে প্রধান করে একটি ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে আগামী যে কোন দিন রিপোর্ট প্রদানের জন্য অনুরোধ করছি।
৯|
১১ ই মে, ২০১০ দুপুর ১:৪৭
রঙ পেন্সিল বলেছেন: হূমমমমমমমমমমমম......ভালই হলো। এখন দুই রকমের ইলিশ পাওয়া যাবে। দাম ও হবে ভিন্ন......একটু আধটু মিথ্যার বেসাতি হওয়ার ও সম্ভাবনা আছে.....ভাই নিয়া যান...নদীর ইলিশ কিংবা ভাইরে পুকুর থেকে এই সক্কালে তুলছি...একদম খাটি পুকুর-ইলিশ! তবে কিনা........হ্যাট off to those....যারা এই সম্ভাবনার দিকটা দেখে, কাজটা হাতে নিয়েছিলেন! প্লাস টু দা ব্লগার!++ খবরটা চাউর করবার জন্য!
১১ ই মে, ২০১০ বিকাল ৫:১৪
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
ভাই আপনি দেখি পুরো বিষয়টাকে একদম জটিল করে দিলেন কারণ এখনই বাজারে গেলে আমার সন্দেহ হবে এটা পুকুরের ইলিশ কিনা। যাহোক এমন উদ্যোগকে সাধুবাদ জানানো যেমন আমাদের দায়িত্ব তেমনি এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়টিও আমাদের মাথায় রাখা দরকার। ধন্যবাদ।
১০|
১১ ই মে, ২০১০ দুপুর ১:৫৬
আমি বিবেক বলছি বলেছেন: বাহ ... একটা পুকুর কিনতে হবে
১১ ই মে, ২০১০ বিকাল ৫:১৭
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
জলদি করুন নইলে পরে নাও পাইতে পারেন। তখন শুধু কিনেই খেতে হবে।
১১|
১১ ই মে, ২০১০ দুপুর ২:১০
ডট কম ০০৯ বলেছেন: সুখবর দেয়ার জন্য ধন্যবাদ .
১২|
১১ ই মে, ২০১০ দুপুর ২:১৭
ডলুপূত্র বলেছেন: এবার আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেশি নম্বর পাওয়ার আশায় স্যারের বাসায় গিয়ে মিথ্যা বলতে হবে না। (আগে ছাত্ররা নাকি শিক্ষকের বাসায় ইলিশ নিয়ে বলতেন স্যার আমাদের বাড়ির পুকুর থেকে এনেছি।) যাহোক বাণিজ্যিকভাবে হয়তো লাভবান হবে দেশ, তবে ইলিশের কি আর ইলিশত্ব থাকবে!
১৩|
১১ ই মে, ২০১০ দুপুর ২:১৯
শিক কাবাব বলেছেন:
সবাই যখন সুখবর দিচ্ছে আমি দুখবরটা দিয়ে ফেলি। গ্রামের পালা মুরগী আর ফার্মের মুরগী। স্বাদে কি পাথর্ক্য পান? কেন? পদ্মার ইলিশ আর পুকুরের ইলিশ। কে জানে। সম্ভবত আকাশ পাতাল পার্থক্য হবে।
স্থানীয় মুদির দোকানে ফ্রোজেন ইলিশ বিক্রি করে, একেকটার সাইজ ৪০০ গ্রামের নিচে হলে ৪০০ টাকা কেজি। ৫০০ গ্রামের উপরের সাইজ হলে ৬০০ টাকা কেজি। ১ কেজির উপরের সাইজ ৮০০ টাকা কেজি।
৩ দিন আগে গেলাম একটি বাজারে যেখানে সামুদ্রিক মাছ বিক্রি করে বার্মাইয়ারা। ওখানে দেখলাম ইশিশ মাছ। দেখেতো চোখ ছানাবড়া। দাম কত? ৪০০ টাকা কেজি। প্রতিটা প্রায় ৬০০ গ্রাম করে (মুদির দোকানের ফ্রোজেন গুলি থেকে সস্তা ও তাজা)। নিলাম ২টা। ঘরে নিয়ে কাটলাম। কাটার পর হাতে দেখি রুই মাছ টাছ বা অন্য সাধারণ মাছ কাটলে যে গন্ধ সেই রকম গন্ধ। কিন্তু মুদির দোকানের ফ্রোজেনগুলি নিলেও কাটা বা ধোয়ার সময় ইলিশের সুঘ্রাণ হাতে লেগে থাকে। যাইহোক, রান্না করলাম। কানেও ধরলাম। আর ঐ ইলিশ কিনবো না। দাম বেশী হলেও পদ্মার ফ্রোজেন গুলিই কিনবো।
তো, পুকুরের ইলিশ যদি ইলিশের ন্যচারাল গন্ধবিহিন হয়ে যায় ?
১১ ই মে, ২০১০ বিকাল ৫:৩২
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
আপনি নিজেই এর উত্তর দিয়েছেন। যাহোক এখন এমনই হবে। আমাদের পরবর্তী প্রজন্ম এসব খেয়েই ইলিশের তেষ্টা মেটাবে। ধন্যবাদ।
১৪|
১১ ই মে, ২০১০ দুপুর ২:২৪
দাউদ রনি বলেছেন: আসলেই একটা পুকুর কিনবো ভাবতাছি।
ইলিশ ইলিশ আর ইলিশে ভরায়ে ফেলবো পুরা পুকুর।
১১ ই মে, ২০১০ বিকাল ৫:৩৬
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
আমাদের দাওয়াত দিতে ভুল করবেন না কিন্তু। যাহোক আপনার পুকুর ইলিশে ইলিশে ভরিয়ে ফেলার পরিকল্পনা খুবই সুন্দর। আসলে আমরা পরিকল্পনা করতে পারি না।
১৫|
১১ ই মে, ২০১০ দুপুর ২:৫৭
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: মোটামুটি অনেকক্ই দেখলাম এ সংবাদ(নাকি দুসংবাদ)টায় বেশ উল্লসিত
কিন্ত আমি খুশি হতে পারলামনা, আমি নিশ্চিত যে এই প্রক্রিয়ায় ইলিশের কেবল নামটাই থাকবে।, আসল মজা,স্বাদ,গন্ধ কিছুই থাকবেনা
আমার আশংকা আমাদের প্রাকৃতিক বলতে কোন কিছুই কি আর থাকবেনা?
১১ ই মে, ২০১০ বিকাল ৫:৫৯
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
বেশিদিন আগের কথা মাত্র ২০-২৫ বছর আগের কথা আর আজকের কথা একবার হিসেব করে দেখুন সবকিছু পরিস্কার হয়ে যাবে। কয়েক বছর পর আর প্রাকৃতিক বলে কিছুই থাকবে না মনে হয়।
১৬|
১১ ই মে, ২০১০ দুপুর ২:৫৮
সপ্নীল বলেছেন: বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোরে,
তারপরেও গবেষনা সফল হোক আশা করছি।
১১ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:০৬
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
অতি সত্য
১৭|
১১ ই মে, ২০১০ বিকাল ৩:০১
মহলদার বলেছেন: একবার সফরে গিয়ে চাঁদপুরের মৎস্য বিজ্ঞানীদের কাছেই শুনেছিলাম পুকুরে যে ইলিশ তারা চাষ করেছিলেন তার স্বাদ নদীর ইলিশের চেয়ে কম, সাইজেও খুব বেশী বড় হয়নি। এটা প্রায় ১০ বছর আগের কথা। কৌতূহলবশত এটা চাষ করা হয়েছিল। তখন পর্যন্ত বাণিজ্যিকভাবে চাষের কথা তারা ভাবেননি। এখন গবেষণায় হয়ত আরো ভাল ফলাফল পাওয়া গেছে বলেই তারা বাণিজ্যিকভাবে শুরু করতে যাচ্ছেন। কতটুকু সফলতা পাওয়া যায় সেইটাই দেখার বিষয়।
১১ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:২৪
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
আমরাও অপেক্ষায় রইলাম। দেখা যাক কতদূর কি হয়।
১৮|
১১ ই মে, ২০১০ বিকাল ৩:০৬
কালবেলার অকাল ভাবনা বলেছেন: পদ্ধতিটা কি ডিজিটাল না এনালগ!!!!
১১ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
অবশ্যই ডিজিটাল হইবে ভাই।
১৯|
১১ ই মে, ২০১০ বিকাল ৩:১০
নীল-দর্পণ বলেছেন: ইলিশ আর ইলিশ থাকবে না ![]()
১১ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪০
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
ইলিশ হয়তো ইলিশ থাকবে কিন্তু তাতে ইলিশের কোন কিছু থাকবে না।
২০|
১১ ই মে, ২০১০ বিকাল ৩:৪৫
অাল অামীন বলেছেন: ইলিশের কি আর ইলিশত্ব থাকবে!
১১ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
ইলিশ ইলিশত্ব হারিয়ে হয়তো পুইলিশ হতে পারে।
২১|
১১ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
চতুষ্কোণ বলেছেন: এবার চাঁদপুর গিয়ে খোঁজ নিয়ে দেখব। ব্যাপারটা দারুন হবে বলেই মনে হয়। যদিও স্বাদের ব্যাপরটা নিয়ে দুঃচিন্তা থেকেই যাচ্ছে।
১১ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
আমরাও আপনার মতো দুঃচিন্তায় আছি।
২২|
১১ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪২
অরণ্যচারী বলেছেন: নদীর ইলিশকে বাঁচাতে হবে। পুকুরে কখনোই নদীর ইলিশের স্বাদ পাওয়া যাবে না।
১১ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫১
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
নদীর ইলিশ বাঁচবে কি করে ভাই কারণ আপনার নদীই তো শুকিয়ে গেছে এখন পুকুরে ইলিশের চাষ হলে কিছু ইলিশ পাওয়া যাবে।
২৩|
১১ ই মে, ২০১০ রাত ৮:০৮
সায়েম মুন বলেছেন:
কৃত্রিম জিনিসের স্বাদ নাই। যেমন মুরগী/ কৈ মাছ সহ আরও অনেক প্রজাতি। এটারও থাকবেনা। তবে না থাকার চাইতে পাওয়া যাবে এইটাই অনেক।
সুখবরে ধইন্য
২৪|
১১ ই মে, ২০১০ রাত ৮:৪৯
০০৭৭৭৭৭ বলেছেন: আমার মতে নদীর ইলিশ আর পুকুররে ইলিশের অনেক তফাত দেখা যাবে............।তবুও ভাল.............।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১০ দুপুর ১২:৫৭
কাঠফুল বলেছেন: সুখবর দেয়ার জন্য ধন্যবাদ .. ক'দিন বাদে হয়তো এক্যুরিয়ামেও রাখা যাবে ...