| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্যামল নওশাদ
'চারিদিকে সৃজনের অন্ধকার র'য়ে গেছে নারি অবতীর্ণ শরীরের অনুভূতি ছাড়া আরও ভালো'
আমরাও শাহবাগে আসার প্রস্তুতি নিচ্ছি। আমাদের রক্তে বারুদের বাণ। দিকবিদিক বিদীর্ণ হয়ে ছড়িয়ে পড়তে উন্মুখ। আমাদের রক্তে বেয়াল্লিশ বছর ঘুমিয়ে থাকা ক্রোধের আগুন এখন প্রজ্জ্বলিত। সেই আগুনে আমরা ঝলসিত। আমরা তপ্ত জলের মতো ফুটছি, শান দেয়া লোহার মত তীক্ষè হয়ে আছি। আমরা আর সহ্য করতে পারছিনা। আমাদের পক্ষে আর ঘরে থাকা সম্ভব না। আমরা উন্মাদ হয়ে যাচ্ছি। আমরা সুপ্ত অগ্নিগিরি। আমরা ফুটতে থাকা ভিসুবিয়াস। আমারা পূর্ব পুরুষের দায় কাধে নিয়ে ন্যুব্জ হয়ে আছি। এই দায় পরিশোধ করতে বাংলার শ্যামল সবুজের বুক চিরে তপ্ত অগ্নিশলাকার মতো শাহবাগের দিকে ধেয়ে আসছি। বন্ধুরা তোমরা হাল ছেড়না। আমরা তোমাদের হাতে তুলে দেব আমাদের যৌবন। বিনিময়ে আমাদের দিবে অন্য বাংলাদেশ। যারা জেগে ওঠে বার বার। শাহপুর থেকে শাহবাগ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
শ্যামল নওশাদ বলেছেন: এখনো তা বিশ্বাস করতে চাইনা।
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।+
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
শ্যামল নওশাদ বলেছেন: আমরা প্রস্তুত।
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
খুব সাধারন একজন বলেছেন: বীর বাঙালি লাঠি ধর,
জামাত শিবির মুক্ত কর!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
শ্যামল নওশাদ বলেছেন: সাধারণ মানুষ তো লাঠি ছাড়া কিছু ধরতে পারবেনা। আপনাকে ধন্যবাদ।
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
ফোকাস-০০৭ বলেছেন: শাহাবাগে আইয়া পডেন
প্রত্ত্যেককে ১০০-১৫০ টাকা করে দেয়া হচ্ছে
ক্ষেত্র বিশেষ এ ২০০-৩০০ ও দেয়া হচ্ছে
জলদি আসেন।টাকা শেষ হলে কেউ দায়ী থাকবে না
![]()
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
শ্যামল নওশাদ বলেছেন: আমার জন্য একটু বুকিং দেন না প্লিজ।
৫|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
*কুনোব্যাঙ* বলেছেন: সন্ধ্যার পর বেশ কিছুক্ষণ শাহবাগে ছিলাম মামা। একটু আগে বাসায় আসলাম। আপনার ব্লগে ঢুকে দেখি শাহবাগে নাকি সবাইকে টাকা দেয়া হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি শাহবাগে অনেকটা সময় কাটালাম ইতস্তত ঘুরে বেড়ালাম কিন্তু কেউ আমাকে ১০ টাকাও সাধল না ![]()
৬|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: সন্ধ্যার পর বেশ কিছুক্ষণ শাহবাগে ছিলাম মামা। একটু আগে বাসায় আসলাম। আপনার ব্লগে ঢুকে দেখি শাহবাগে নাকি সবাইকে টাকা দেয়া হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি শাহবাগে অনেকটা সময় কাটালাম ইতস্তত ঘুরে বেড়ালাম কিন্তু কেউ আমাকে ১০ টাকাও সাধল না ![]()
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
সেয়ানা বলেছেন: ভাই,যাইয়েন না।এখন এইটা পলিটিকাল সমাবেশ হইয়া গেছে।