| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি সেতো রাজার নীতি
জানাই তাকে প্রণাম
ইশ্বরের পরে তিনি ঈশ্বর
বানায় বিধিবিধান।
পুরো বিশ্ব ব্যাপিয়া
তিনি আছেন ছড়িয়া
তিনিই পুরোবিশ্বের
অলঙ্গনীয় ভাগ্যবিধাতা।
তিনি যাহা ইচ্ছা
তাহাই পারেন
কাউকে বানায় স্বাধীনতাকামী
কেউ হয়ে যান সন্ত্রাসী।
তিনি শ্রেষ্ঠ কৌশলী,সকল ষড়যন্ত্রমোচনকারী
শত্রুকে তিনি বন্ধু বানান
বন্ধু হয়ে পড়েন দূরাচারী।
এমনি করে বিশ্বব্যাপীয়া
বিচারকের আসন দখলকরিয়া
তিনিই ন্যায় প্রতিষ্ঠাকারী।
ইতিহাসের পাতা জুড়ে
তিনি আছেন লাইনে লাইনে
সেখানে পাই তাহার অমিয়বাণী
রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেহি।।
২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
শরণার্থী বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০
মুসাফির নামা বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেহি
ভাল লাগা রইল।