| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একখানি ফুল আনবো বলে গিয়েছি রণাঙ্গনে
খুনের দরিয়া লাল হয়েছে
স্বাধীনতা নাহি মেলে।
এর কাছ থেকে ওর কাছে যায়
সবাই বলে স্বাধীনতা দিবো তোমায়
আমায় যদি বসাতে পারো রাষ্ট্রের ক্ষমতায়।
ইংরেজ গিয়ে পাকিস্থান এসেছে
আনন্দের বন্যায় আগুন দিয়েছে
ভাষা নিয়ে টান মেরেছে
জাতির মধ্যে ভেদ এনেছে
মড়ার স্বাধীনতা,ওহে স্বাধীনতা।
ধর্মের টান পকেট পুরে গিয়েছি রণাঙ্গনে
খুনের দরিয়া লাল হয়েছে
স্বাধীনতা নাহি মেলে।
ফুল ফোটবে বনে
সকল ব্যাথা গিয়েছি ভুলে
জাতির বোধ নড়ে উঠেছে
কোথায় স্বাধীনতা?
হতাশার বালিচরে ধোঁয়া আচ্ছন্ন কুয়াশা মাড়িয়ে
তবু খুজে ফিরছি স্বাধীনতা তোমাকে
জানি তুমি আসবে,তোমাকেই আসতেই হবে।।
২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
শরণার্থী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
২|
২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
মুসাফির নামা বলেছেন: একখানি ফুল আনবো বলে গিয়েছি রণাঙ্গনে।
ভাল লাগল।
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:২১
শরণার্থী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অসম্ভব সুন্দর মাধুর্যময় ঐতিহাসিক কবিতা । ভীষন আবেগে আপ্লুত মন। কবিকে ধন্যবাদ অজস্রবার।