নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলব বলে......

শরণার্থী

বিশ্বের একজন, সকলের অাপন

শরণার্থী › বিস্তারিত পোস্টঃ

আমরা সব ব্লগাররা হিটলারের প্রথম শ্রেণীর লোক!!!

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৩




যদি বলি কত কয়েকদিন যারা সোহাগী জাহান তনুর গণধর্ষণ অবশেষে হত্যাকান্ড নিয়ে লিখেছেন,ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন তাদের মধ্যে অনেক রেপিষ্ট আছে।কেউ প্রত্যক্ষভাবে আর কেউ পরোক্ষ ভাবে।অনেকে হয়তো আমার উপর ক্ষেপে যাবেন।দাঁতে দাঁত লাগিয়ে হাত কছলাবেন।
ব্যাক্তিগতভাবে অ্যাডলফ হিটলারকে ব্যাপক অপচন্দ করলেও তার মাইনক্যাম্পে অনেক মূল্যবান কথা আছে।আমরা অবশ্যই এসব মূল্যবান কথা পচন্দ করি।কিন্তু সেগুলো আমলে নিইনা কখনও। আমরা যখন কোন তথ্য পাই তখন আমাদের এক শ্রেনীর লোক বাচ-বিচার ছাড়াই তা গ্রহণ করে ফেলে, আর এক শ্রেণী আছে যা তা মোটেই বিশ্বাস করেনা, আর এক শ্রেণী আছে যা সবদিক পর্যালোচনা করে গ্রহণ করে।দূর্ভাগ্য আমাদের মধ্যে প্রথম শ্রেনীর লোকের সংখ্যাই বেশি আর তৃতীয় শ্রেণীর লোকের সংখ্যাই সবচেয়ে কম।
তনুর সাথে যা হয়েছে তা যে কারো কাছে ঘৃণার যোগ্য।আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।কিন্তু গত কয়েকবছরের কি শুধু একজন তনুর সাথে এমন করা হয়েছে? যে একজন তনুর বিচার করলেই সব সমাধান।আমি খুব সাধারণ একজন ব্লগার।তবে আমি একজন ভাল পাঠক।এতো পোষ্টের মধ্যে আমি একটা পোষ্টও পাইনি যাতে গত কয়েকবছরের পরিসংখ্যান সহ কয়টির বিচার হয়েছে,তা দেখানো হয়েছে; সবগুলোর পিছনে মৌলিক কারণ কি ছিল আর সমস্যা সমাধানে আমরা কতটুকু সচেতন হয়েছি।নাকি এভাবেই আমাদের বোকা বানিয়ে বাকি সব ধর্ষক ছাড়া পেয়ে যাবে।নাকি এভাবে একটি ঘটনার মাধ্যমে সরকার আগের ইস্যুটি ধামচাপা দিয়ে দিচ্ছে।বাংলাদেশের কয়েকটি মানবাধিকার সংস্থা আছে,যারা এরকম কোন ইস্যু পেলে ধাপ করে দুই একটা মানববন্ধন করে সেগুলো ফেসবুক সহ সোশ্যাল মাধ্যমগুলোতে প্রচারে ব্যস্ত হয়ে পড়ে।ধিক্কার জানাই এসব সংস্থাকে।যারা বিষবিক্ষের গোড়ায় পানি ঢালে আর একটি ফুল ছেড়ার জন্য লাফালাফি করে।
মনে আছে নিশ্চয়ই রাজনের কথা,খুব তড়িগড়ি করে তার বিচারও হয়েছে।মনে আছে নিশ্চয়ই ফেলানীর কথা;বিচার না হলেও ভারত তার একটা নাটক মঞ্চত্ব করেছে।মনে আছে,নিশ্চয়ই কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে লুট হওয়া ৮০০ কোটি টাকা।ওরও একটা নাটক চলছে।কিন্তু প্রতিবছর যে শত শত ফেলানীকে হত্যা করা হচ্ছে,শত শত রাজনকে হত্যা করা হচ্ছে আর সুইডিশ ব্যাংকে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা।
আমরা সব আহাম্মক!পশ্চিমারা যে নীতি অবলম্বন করছে অন্যদেশের জন্য আর তামাম বিশ্বকে বোকা বানায়,আমাদের সরকারও একই নীতি অবলম্বন করছে নিজ দেশের জনগনের জন্য।হাজার হাজার ঘটনার ধামাচাপা দিচ্ছে একটা লোক দেখানো বিচার করে।আর আমরা আমাদের খোমা দেখানোর জন্য,বাহবা কুড়ানোর জন্য সামাজিক মাধ্যম, ব্লগে ,শাহবাগ চত্ত্বরে গলা ফাটিয়ে ফেলছি,কলমের কালি শেষ করে ফেলছি।।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২

জাগরিত নিদ্রা বলেছেন: আর এক শ্রেণী আছে যা সবদিক পর্যালোচনা করে গ্রহণ করে- আবার এই শ্রেণীর লোককে প্রথম ও দ্বিতীয় শ্রণীর লোক গুলো প্রায়শই অপছন্দ করে।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৬

শরণার্থী বলেছেন: দূর্ভাগ্য আমাদের ঐ শ্রেণির লোকের ঘাটতি অনেক।

২| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৪

তার আর পর নেই… বলেছেন: এরকম একটা পরিসংখ্যান তো আপনিও দিতে পারতেন! কারও হয়তো সেটা মাথায় আসেনি। আপনার তো আসছিলো।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

শরণার্থী বলেছেন: আমিতো আগেই বলেছি, আমি খুবই সাধারণ ব্লগার। আপনারা অনেক লেখেন, আপনারা ঐ রকম আদলে আন্দলোন গড়ে তুলুন।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৫

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: কথায় যুক্তি আছে

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

শরণার্থী বলেছেন: সকল অপরাধের বিচার না হলে তো এসব বন্ধ হবে না, আই ওয়াস বিচার চাই না।এসব সরকারের ক্রেডিট নেওয়ার ফন্দি।

৪| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

আরজু পনি বলেছেন:
আমার ড্রাফটে একটা পোস্ট আছে...পরিসংখ্যান নেই...তবে আপনার পোস্টে যেই অভিযোগ আমার সেই পোস্টেরও সুরএকই।

ভেবেছিলাম সব মৌসুমি প্রতিবাদ ঠান্ডা মেরে যাক তারপর দিব...

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

শরণার্থী বলেছেন: সকল অপরাধের বিচার না হলে তো এসব বন্ধ হবে না, আই ওয়াস বিচার চাই না।এসব সরকারের ক্রেডিট নেওয়ার ফন্দি।

আপনার কথায় ভাল লাগল।

৫| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: নানান ছুতোয় পেছন থেকে টেনে ধরা বাঙালীদের একটি রোগ হয়ে যাচ্ছে নাকি বুঝলাম না ভাই ?

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮

শরণার্থী বলেছেন: সকল অপরাধের বিচার না হলে তো এসব বন্ধ হবে না, আই ওয়াস বিচার চাই না।এসব সরকারের ক্রেডিট নেওয়ার ফন্দি। পেছন নয় ,এটাই সামনে যাওয়ার পথ।

৬| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

খাটাস বলেছেন: সমাধানে সমস্যা না খুঁজে সমস্যায় সমাধান খোঁজা উচিত। খুঁজলে সব কিছুরই নেগেটিভ দিক পাবেন। কিছু বলার আগে ভাবা উচিত আপনার কথা দিয়ে আসলে লাভ সমাজের হচ্ছে নাকি নিজের হতাশা প্রকাশ করে নিজে হালকা হচ্ছেন।
বয়স শিক্ষা এদেশে প্রাপ্ত বয়স্কতার পরিচয় ধরা হলেও সেটা সঠিক নয়। এ জাতি এখনও শিশুতোষ। শিশু হাটতে শেখার সময় পড়ে গেলে উৎসাহ দিতে হয়, পইড়া গেছে বলে ভতসরসনা নয়।
যদি নিজের কাছে কিছু সঠিক মনে হয়, যা সমাজের ইতিবাচক মুভমেন্টে ভূমিকা রাখবে, সেটা করা উচিত। কে কি করল, সেইটা নিয়া আলোচনা করা আর ইট মাইরা ইট ছোড়াছুড়ির সমালোচনা একই কথা।
শুভ কামনা। ভাল থাকুন

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২২

শরণার্থী বলেছেন: চমৎকার কথা বলেছেন।যখন হোচট খেতে খেতেও শিখে না ,তখন কি করা উচিৎ।

৭| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

খাটাস বলেছেন: ভালবাসা ধৈর্য বাড়ায়। এই কারণেই মনে হয় বাবা মায়ের চেয়ে বেশী ধৈর্য কারো নাই। শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের ভালোর জন্য চেষ্টা করে যাওয়াই দেশপ্রেম অন্তত আমার কাছে। কেও না জানুক নাম, কেও কৃতিত্ব না দেক, মরার আগে দেশরে স্বপ্নের অবস্থানে দেখে যাইতে নাও পারি, কিন্তু নিজের কাজ দেশ গড়ার লাখো কোটি ইটের ওপর আঘাত না হয়ে আধভাঙ্গা ইট হয়েই থাক, যার ওপরে হয়ত ভবিষ্যতে কেও বাকি আধ খানা ইট গাথবে। বিপ্লবের সুত্র এটাই। আমাদের মুক্তিযোদ্ধারা বিশ্বাস করি, হয়ত এভাবেই ভাবতেন। অনেক শুভ কামনা

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৪

শরণার্থী বলেছেন: ধৈর্য অবশ্য শ্রেষ্ট গুনগুলোর একটি।কিন্তু আমাদের যেভাবে বোকা বানাচ্ছে, তা থেকে বের হওয়ার জন্য প্রয়োজন তথ্য ভিত্তিক আন্দোলন।সবখানে চলছে আই ওয়াস।

৮| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

মুসাফির নামা বলেছেন: বিচার সবগুলোর চাই, তবে ঝড় হয়তো এক জায়গা থেকে উঠে।

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২

শরণার্থী বলেছেন: একি প্রাকৃতিক না কৃত্রিম।

৯| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

কানিজ রিনা বলেছেন:
যুদ্ধে যারা বিরোধীতা করেছিল
তাদের মুখে স্বাধীনতা মানায়
না। তেমন এ ব্লগে যদি রেপিষ্ট
মাতাল জেনাখোর ব্যাভিচারী
খুনি থাকে, তাদের মুখেও
মানায় না তনুর জন্য কিছু
চাওয়ার।

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

শরণার্থী বলেছেন: যেভাবে সবাই দৌড়ছে, বুঝব কিভাবে? শাহবাগে আবার নৃত্য শুরু করেছে,আজ রাতে তেমন কিছু ঘটবেনা তার নিশ্চয়তা কে দিবে?

১০| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

সাইবার সোহেল বলেছেন: আগেই সন্দেহ হচ্ছিল যে টাকা হ্যাকের আলোচনা অনেকদিন হয়ে গেল তাই এবার নতুন টপিক পাওয়া গেল.. X(( কারন সাত খুন প্রায় মাফ হল বলে আর এতো মাত্র ১ টা... তাও আবার...... X(( X((

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

শরণার্থী বলেছেন: আপনার আন্ধাঝটট আমারও।

১১| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

মশার কয়েল বলেছেন: আমরা জাতিটাই বোধহয় এরকম ৷ হুজুগে জাতি ৷ আপনার মতো এরকম চিন্তা করেছে খুবই কম মানুষ ৷ খুবই কম বলতে একদমই কম ৷ বাঁকীরা হুজুগে মগ্ন ৷

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২

শরণার্থী বলেছেন: হুজুগে বাঙালি এই জন্যই মনে হয় বলে।

১২| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৫

কালীদাস বলেছেন: আমরা অত্যন্ত আবেগপ্রবণ এবং হুজুগে একটা জাতি। ঠিকই বলেছেন।
যতদিন পর্যন্ত আত্মমর্যাদা, দেশপ্রেম, সততা, স্বনির্ভরতা আমাদের মধ্যে জাগ্রত না হবে আমাদের অবস্হার কোন পরিবর্তন হবে না।

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

শরণার্থী বলেছেন: আমরা বার বার প্রতারিত হচ্ছি।

১৩| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩০

বিজন রয় বলেছেন: আমরা খুব ভাল না।

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

শরণার্থী বলেছেন: সবচেয়ে বড় সমস্যা আমরা অজ্ঞ।

১৪| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৪

সাগর মাঝি বলেছেন: হুমমম.....সত্যিই ভাবাচ্ছে।

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭

শরণার্থী বলেছেন: আমরা বার বার প্রতারিত হচ্ছি। কারণ আমরা হুজুগে।

১৫| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১

আজিজুর বলেছেন: আপনি সত্য বিষয় টি উপস্থাপন করেছেন।আমরা সুজোগের বাংগালী শুধু নিজে হিরো হতে চাই।এক ইউরোপের এক দেশে তনু হত্যার বিচারের দাবিতে মিটিং চলচিল মিটিং শেশে তাদের একজন কে জিজ্ঞাস করলাম কিসের মিটিং বল্লেন তনুর মিটিং আমি বললাম তনু কে তিনি বললেন একজন শিল্পি যাকে শেখ হাসিনা মেরে ফেলছে।বাহ... কি চমতকার আমাদের আন্দোলন।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৯

শরণার্থী বলেছেন: আমরা বার বার প্রতারিত হচ্ছি। কারণ আমরা হুজুগে

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩

গেম চেঞ্জার বলেছেন: আমাদের পাবলিক লেভেলে দৃষ্টিভংগির পরিবর্তন করতে হবে। সাথে হুজুগে, মৌসুমী দৌড় থেকে বের হয়ে আসতে হলে শিক্ষা/সভ্যতা/মানসিক পরিপক্ষতার সমৃদ্ধিকরণ করতে হবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮

শরণার্থী বলেছেন: ভাল লাগল সাথে কিছু যোগ করায়।

১৭| ০২ রা মে, ২০১৬ দুপুর ১২:১৭

কল্লোল পথিক বলেছেন: আমরা যেন দিন,দিন কেমন হয়ে যাচ্ছি!

২৪ শে মে, ২০১৬ রাত ৯:১৩

শরণার্থী বলেছেন: আমরা শিক্ষিত হচ্ছি আর বলদ হচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.