| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ একটি ব্লক পড়লাম রমা চৌধুরী কে নিয়ে । আমার চোখের পানি ধরে রাখতে পারলামনা । আজ শেখ হাসিনা মেতেছে যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে আর আমাদের জন্য যারা দিয়ে গেছে স্বাধীনতা তাদের মা বাবা কেমন আছে তার কোন খবর কেউ রাখে না । মুক্তিযুদ্ধার সন্তান রা পেয়েছে কোডা পদ্ধতিতে চাকরির সুযোগ কিন্তু অনেক মুক্তিযুদ্ধা রাই এখনো দিনের খাবার যোগাতে পারে না। আমাদের রাজনীতি বিদ রা যখন কথা বলেন তখন তো তাদের কথার কোন শেষ থাকেনা। তারা জাতি কে কলঙ্ক মুক্ত করেছে তাহলে এই কলঙ্ক কার আমাদের জাতির নাকি অন্য কারো? হায়রে আমার সোনার বাংলা । আগে যদি জানতো কেউ সোনার বাঙলার এই অবস্থা হবে তবে কেউ আর যুদ্ধ করতো না। আজ রাজাকার রা মুক্তিযুদ্ধের সনদ নিয়ে ভাল আছে আর প্রকৃত মুক্তিযুদ্ধারা খাবার পায়না। অথচ শেখ মজিবর ফান্ডে কোটি টাকা পড়ে আছে। এক এক জন মন্ত্রী কোটি কোটি টাকার মালিক। রাজনীতি আর একটি পেশা যা একমাত্র বাংলাদেশ ছাড়া আর কোন দেশে আছে বলে আমার মনে হয়না। আজও বিল ক্লিনটন লটারি করে তার সাথে দেখা লোকের লটারির আয় থেকে নির্বাচনি ব্যয় চালায় আর আমাদের দেশের মন্ত্রী এমপি দের টাকার অভাব নেই। আজ ডঃ দিপু মনি আমাদের টাকায় বিদেশ ঘুরে বিশ্ব রেকর্ড করে। আর রানা প্লাজায় শ্রমিক মরা কে সরাষ্ট্রমন্ত্রী বলে সাধারণ ঘঠনা। এই দুঃখ রাখি কোথায়? ছোট সময় মুক্তিযুদ্ধা্ মামার কাছে স্বাধীনতার গল্প শোনে আমি গর্ব বোধ করতার যে আমি বাঙালী। আমার দেশের মানুষ দেশের জন্য রক্ত দিতে জানে, মায়ে বোনের ইজ্জত আর দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে জানে । আর আজ রমা চৌধুরীর কথা আর মন্ত্রীদের কথা শোনে মনে হয় কেন আমার জন্ম হল বাংলাদেশে? কেন আমি বাঙালি?
©somewhere in net ltd.