| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েক দিন আগে নতুন একটা ইনফরমেশন পেলাম। সেটা হলো, গত পহেলা নভেম্বর থেকে নতুন করে আর কোনো রাজনৈতিক মামলা করছেনা পুলিশ । এটা নাকি স্বরাষ্ট মন্ত্রণালয়ের নির্দশনা। খোজ নিয়ে জানলাম বিষয়টি সত্য। তবে মজার ব্যাপার হচ্ছে, যা কিছু করার সে কাজ আগেই সেরে রেখছে পুলিশ। হাজার হাজার রাজনৈতিক ও গিায়েবি মামলা যেগুলো আগে আওয়ামী লীগের দুই মেয়াদের ১০ বছর ও তত্বাবধায়ক সরকারের ২ বছর অর্থাৎ গত বারো বছরে করা হয়েছে সে গুলো ধরে ধরে অভিযানে যাচ্ছে পুলিশ। এখন তারা আগের চেয়েও আরো ব্যস্ত হয়ে পড়েছে আসামী গ্রেপ্তারে।
আগে একটা সমস্যা ছিলো। একজন আসামী গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে এসে নতুন করে মামলা করা লাগতো। এত পুলিশের অনেকটা সময় নষ্ট হতো। আর এখন মামলা করার পেছনে সময় নষ্ট করা লাগছে না। যখন খুশি যাকে খুশি ধর এবং পুরোনো মামলার আসামী বানিয়ে চালান দাও।
কি মজা! 
©somewhere in net ltd.