নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল মানুষ, মাথা ঠিক নাই

পাগল আর ছাগল এর কথায় কিছু মনে করতে হয় না।

কৃষিবিদ তপা পাগলা

পাগল মানুষ, মাথা ঠিক নাই।

কৃষিবিদ তপা পাগলা › বিস্তারিত পোস্টঃ

১০,০০০ টাকা দ্যান বাবা, ধর্ষণ করমু।

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৪

পাগল মানুষ, মাথার ভিতর খালি উল্টা পাল্টা চিনতা ঘুর ঘুর করে। অধিকাংশই মাত্রাহীন। দোষটা আমার না, বেশিরভাগ পাগলেরই কথা আর কাজের উপর তার কোনো নিয়ণ্ত্রন থাকে না। হঠাৎ করে মনে হল, বাপের কাছে গিয়া বলি, ১০,০০০ টাকা দ্যান গো বাবা, ধর্ষণ করমু। পাগল বইলা সাধ আহ্‌লাদ তো আর কম নাই। শত হইলেও ভবের পাগল।



গত ৮ জুন রাতে, নাটোরের সিংড়ায় রাতের আঁধারে বউ ও শাশুড়িকে গণধর্ষণ করেছে যুবলীগ কর্মীরা। ৮ মাসের গভর্বতী গৃহবধূর আকুতি মিনতি শোনেনি তারা। পাষন্ডদের হাত থেকে বাঁচার জন্য পবিত্র কুরআন শরীফ বুকে নিয়ে হাতজোড় করলেও নরপশুদের বুক একটুও কাঁপেনি।(সূত্র: নয়াদিগন্ত, ১৮/০৬/২০১৩)



ধর্ষিতাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় স্হানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার এর কাছে।চেয়ারম্যান কমিটি গঠন করে প্রত্যেক নরপশুর জন্য ১০,০০০ টাকা জরিমানা ও ২৫ টি করে জুতার বাড়ির শাস্তি ধার্য করে।



এতে ধর্ষিতাদের মানবধিকার কতটুকু ভুলুন্ঠিত হয়েছে বা পুলিশের ভূমিকা নিয়ে আমি মোটেই চিন্তিত নই। এদেশের বিচার ব্যবস্থা আমাকে সব সময়ই চিন্তামুক্ত থাকতে বাধ্য করেছে। তারপরও আমি শ্রদ্ধা হারাইনি পুলিশ ও বিচার ব্যবস্থার উপরে।



ভালই হলো, দীর্ঘদিনের লালায়িত গোপন ইচ্ছা এবার হয়তো সত্যি হতে চলেছে। বাজারমূল্য ১০,০০০ টাকা, এ আর বেশি কি?



১০,০০০ টাকা দ্যান গো বাবা, ধর্ষণ করমু।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.