| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোকাল বাসে উঠেছি । লোকে লোকারণ্য । প্রয়োজনের চার ভাগের একভাগ জায়গায় দাড়িয়ে আছি । শার্ট-প্যান্ট পরা তেলো মাথার এক ভদ্রলোক নারীদের জন্য সংরক্ষিত সিটে দিব্যি আয়েশ করে বসে আছে । তার পাশেই ঠ্যালা, গুতো খেয়ে কোন রকমে পায়ের উপর সামলে আছেন এক ভদ্র মহিলা । দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য চালাচালি হচ্ছে । অবশ্য এটাকে চালাচালি বল্লে ভুল হবে । যা বলার ভদ্র মহিলা’ই বলছেন । ভদ্রলোক কানে, মুখে কুলুপ এটে বসে আছেন । মাঝে মাঝে বিস্ময় নিয়ে ভদ্র মহিলার দিকে তাকাচ্ছেন ।
সামনে-পিছন থেকে কিছু সচেতন নাগরিকও আওয়াজ দিচ্ছেন ।
: ওই, লেডিস নাকি ?
এপাশে এক ভদ্রলোক তার পাশের সিটের ভদ্রমহিলাকে(সম্ভবতো তার স্ত্রী ) বলছেন,
: এইসব লোকের কোন আত্নসম্মানবোধ নেই, বুঝলে !
ভদ্রমহিলাও অনুগত ভঙ্গিতে মাথা নেড়ে বোঝালেন যে, সে বুঝেছে ।
আসলে লোকাল বাসে যারা নারী সিটে বসেন না তাদের বেশির ভাগেই এইজন্য বসেন না যে, তাতে সম্মানহানী হয় । তাদের বেশির ভাগই সচেতন বা অচেতন মনে বিশ্বাস করেন যে, নারী হওয়া লজ্জার । বেশির ভাগই ধারনা রাখেন যে নারীরা অসহায় এবং দুর্বল তাই এ ব্যাবস্হা । অধিকাংশ নারীরও তাই বিশ্বাস যে, যেহুতু তারা অসহায় এবং দুর্বল সেহুতু তাদের জন্য বাসে সিট রাখা আবশ্যক ।
আপনি যদি একজন কুস্তিগীর হন তাহলে অবশ্যই বলবেন, নারী দুর্বল । কিন্তু যদি মেধা ও মননশীলতায় বিশ্বাস রাখেন তাহলে নিশ্চয় বুঝবেন, নারী-পুরুষ পার্থক্য নেই । আর সমাজ কুস্তি বা গায়ের জোরে এগোয় না । সমাজ মেধা ও মননশীলতায় এগিয়ে যায় ।
লোকাল বাসে আলাদা করে নারী সিট থাকা মানে এই না যে, নারী অসহায় । সমাজে দুটি শ্রেনীর (নারী ও পুরুষ) একটি অসম অবস্হানে সামঞ্জস্য আনার জন্য এই ক্ষুদ্র প্রয়াস । ধরাযাক একটি দৌড় প্রতিযোগীতার দুজন প্রতিযোগী; নারী ও পুরুষ । একজনের শুরুর অবস্হান আর একজনের থেকে অনেক অনেক পিছনে । তাহলে প্রতিযোগীতা অসম হয়ে যায় । সেই অনেক পিছন থেকে শুরু করা প্রতিযোগীটি’ই নারী । তাকে একটি সঠিক অবস্হানে আনার জন্যই পুরুষের পাশে তার জন্য একটি সিট রাখা হয়েছে । সেইটি বুঝেই নারী সিটে বসবেন না । নারী হওয়াতে যেমন লজ্জা নেই তেমনি, পুরুষ হওয়াতেও গৌরব নেই । আর নারীরাও ! লোকাল বাসে আপনার জন্য আলাদা করে একটি আসন কেন রাখা হয়েঝছ একবার ভাবুন ! বেগম রোকেয়া তাঁর ভগিনীদের জাগানোর জন্য চিৎকার করে গলা ফাটিয়ে আয়ূক্ষয় করে গেলেন কিন্তু ভগিনীরা জাগলেন না ।
জাগো ভগিনী !
জাগো !
. . . . . . . .
©somewhere in net ltd.