নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঙালের কথা বাসি হলে ফলে

কাঙাল

একটি প্রথম শ্রেণীর বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত আছি। চলে যাচ্ছে কোনরকম। বেশী ভাল থাকারতো কথা না।

কাঙাল › বিস্তারিত পোস্টঃ

সংবাদপত্রের সার্কুলেশন আপডেট, নভেম্বর ২০০৯

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:০৫

বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার সুবাদে প্রতিনিয়ত দেশের দৈনিক সংবাদপত্রগুলোর সাথে যোগাযোগ রাখতে হয়। কার কি অবস্থা, অবস্থান, তা নিয়েও জরিপ করতে হয় অনেক রকম। এই নভেম্বর মাসে কোন বাংলা পত্রিকার গড় সার্কুলেশন কেমন তা এখানে প্রকাশ করলাম। যদিও এটা খুবই গোপনীয়, তবুও ব্লগে বন্ধুদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না। এর আগে মার্চে আপডেট প্রকাশিত হয়েছিল এই ব্লগে।



১) প্রথম আলো ................ ৪,৩০,০০০ কপি

২) যুগান্তর ....................... ১,৫০,০০০ কপি

৩) আমাদের সময় ............. ১২৫,০০০ কপি

৪) ইত্তেফাক ..................... ১১০,০০০ কপি

৫) সমকাল ....................... ১১০,০০০ কপি

৬) নয়াদিগন্ত ...................... ৭০,০০০ কপি

৭) আমার দেশ ....................৭০,০০০ কপি

৮) জনকণ্ঠ ..........................৩০,০০০ কপি

৯) যায়যায়দিন .................... ২২,০০০ কপি

১০) ইনকিলাব .................... ২০,০০০ কপি



টপ টেনের অবস্থান মোটামুটি এরকম। প্রকৃত সার্কুলেশন ৫ থেকে ১০ পার্সেন্ট পর্যন্ত উঠানামা করে অনেক সময়। মাঠপর্যায় থেকে সংগৃহীত ডাটা থেকে এই তথ্য সংগৃহীত।



প্রথম আলো শুধু ঢাকা শহরেই প্রায় ২ লাখ কপির উপরে চলে। অন্য কোন পত্রিকা সব মিলিয়েও অতটা চলে না। তারা পৃষ্ঠাসংখ্যাও বাড়িয়েছে। প্রায়ই ২৮ অথবা ৩২। নভেম্বরে কখনো কখনো ৩৬ পৃষ্ঠা প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনও ছিল সর্বোচ্চ। শুক্রবারে ১০ টাকা দাম। প্রতিদিন প্রথমআলো গড়ে এখন ৪৫ লাখ টাকার এড পায়। ইত্তেফাক থেকে তাদের এডের পরিমান প্রায় ৬০% বেশী।



ইংরেজী পত্রিকার মধ্যে ডেইলী স্টারের ধারে কাছেও আর কোন পত্রিকা নেই।



ব্লগের বন্ধুরা আমাদের নিজস্ব উপায়ে সংগ্রহ করা এই গোপনীয় তথ্য অন্য কোথাও প্রকাশ করবেন না, এটাই প্রত্যাশিত।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-২

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:০৬

আবুল'স বাহার বলেছেন: Barrels

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:০৮

আবুল'স বাহার বলেছেন: ব্লগের বন্ধুরা আমাদের নিজস্ব উপায়ে সংগ্রহ করা এই গোপনীয় তথ্য অন্য কোথাও প্রকাশ করবেন না, এটাই প্রত্যাশিত। আহাম্মক

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:১৭

কাঙাল বলেছেন: কে আহাম্মক? আবুল'স ???

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫১

ইসানুর বলেছেন: পোস্টে প্লাস। আচ্ছা বলতে পারেন প্রথম আলোর প্রতি কপিতে গড়ে কয় টাকা খরচ হয়?

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫০

কাঙাল বলেছেন: যাদের প্রচার সংখ্যা বেশী তাদের প্রতি কপিতে খরচ কম হবে। বিজ্ঞাপন বেশী হলে তারা পাতার সংখ্যা বাড়ায়।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৩

গ্রাউন্ড ফ্লোর বলেছেন: গোপনীয় তথ্য এখনই ফেস্বুকে শেয়ার দিবো।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৭

ব্লগই শেষ ঠিকানা বলেছেন: আপনার তথ্য বিশ্বাসযোগ্য।

`ব্লগের বন্ধুরা আমাদের নিজস্ব উপায়ে সংগ্রহ করা এই গোপনীয় তথ্য অন্য কোথাও প্রকাশ করবেন না, এটাই প্রত্যাশিত।'

ব্লগের মতো জায়গায় এই কথা বলাটা হাস্যকর।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৩

জানজাবিদ বলেছেন: যুগান্তরের এত সার্কুলেশন কিভাবে হয়? খালি এইটাই মাথায় ঢুকলোনা।

................আপনি তো দেখছি গোপন খবর রীতিমত 'আপডেট' করে করে ফাঁস করছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫২

কাঙাল বলেছেন: এর জবার আগেও অনেক দিয়াছি ভাই। এটা ওপেন সিক্রেট। সবাই জানে। আমার কোম্পানীর কেউ জানলে সমস্যা, অন্য কিছু নয়

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮

বকবাকুম বলেছেন: ++++++

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৮

বোহেমিয়ান কথকতা বলেছেন: হুমম

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫১

'লেনিন' বলেছেন: তথ্যগুলো বিশ্বাসযোগ্য কিন্তু আপনার বক্তব্য স্ববিরোধী।

এক লোকের বউ নাকি দূষিত বায় ত্যাগ করেছে শব্দ করে। লোকটা খানিকটা লজ্জা পেয়েছে এবং বিরক্ত হয়েছে। কিন্তু তার একটু পেট পাতলা স্বভাব। কথা না বলে থাকতে পারেনা। কিন্তু সবসময় তো আর কথা মাথায় থাকেনা। তো সে সবার বাড়ি বাড়ি গিয়ে বলতে থাকলো, 'আমার বউ না পা্ দিছে কাউরে কিন্তু কইয়েন না'। :D

ব্লগে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করলেন, তারাই কেবল জানলেও তার সংখ্যা বর্তমান এবং ভবিষ্যত মিলিয়ে মোটামুটি অসংখ্য হবে। গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। পত্রিকায় প্রকাশের চেয়েও তা দ্রুত মানুষ জানতে পারবে।

আপনি বলছেন গোপন, আবার অনুরোধ করছেন অন্যদের না বলতে, আবার আবুল'স বাহারকেও ২নং কমেন্টে উল্টো আহাম্মক বলতে চেয়েছেন...

প্রকাশিত তথ্য তেমন স্পর্শকাতর নয় তাই এটা গোপন থাকা না থাকা প্রায় সমান।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮

কাঙাল বলেছেন: আমরা তথ্যগুলো অনেক খরচা করে, কষ্ট করে সংগ্রহ করি আমরা। এটা আরও অনেক প্রতিষ্ঠানই করে। পত্রিকাগুলাও জানে কার অবস্থা কি

নিয়ম মাফিক আমি প্রকাশ্যে এটা প্রকাশ করতে পারি না। যেহেতু এই অধম এই ব্লগের সাথে আছি কিছুটা ...... তাই কিছু লিখতে হলে কিছু জানা বিষয়ই চলে আসে।

এটাই আমার বক্তব্য। আশা করি আর বিষয়টা ঘোলাটে করবেন না

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৭

পারভেজ রবিন বলেছেন: কিন্তু আমার মনে হয় পোস্টের শেষকথাটা জাস্ট ফান।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০০

কাঙাল বলেছেন: ধন্যবাদ ভাই। আপনি সহজেই বুঝলেন, কিন্তু এই ব্লগের অনেকেই ব্যাপারটাকে সাংঘাতিক! মনে করতেছে। দেশে আবুল'স দের আসলে অভাব নাই

একটা তথ্য শেয়ার করলাম, কারো উপকারেও আসতে পারে অনেক।

আপনাকে আবারো ধন্যবাদ

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬

আলিম আল রাজি বলেছেন: ভালো লাগলো। +

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩

আলিম আল রাজি বলেছেন: আমার এক বন্ধু বলে, খবর পড়তে চাইলে পড়ুন যুগান্তর অথবা সমকাল । আর খবরের সাথে টবর(বিজ্ঞাপন) পড়তে চাইলে পড়ুন প্রথম আলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০২

কাঙাল বলেছেন: খাট্টি কথা কইছেন, তবে যুগান্তরের ব্যাপারে অনেকেরই আপত্তি আছে। যেহেতু এটা যমুনা গ্রুপের। আপনার বন্ধুটির অবস্থা খুব ভাল নয় মনে হয়

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২০

আলিম আল রাজি বলেছেন: যুগান্তর ইদানিং বেশি ভাল্লাগেনা। বসুন্ধরার সাথে এখন এত মাখামাখি। অথচ ১ বছর আগেও যুগান্তর সাব্বির হত্যা নিয়ে এতো হৈ চৈ করলো।
চুক্ষু লজ্জাও নাই
যুগান্তরের প্রতিষ্ঠাবষীকিতে শাহ আলমের সাথে বাবুল সাহেবের হাস্যজ্জল ছবি দেখেতো আমি থ!!!!!!!

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪

পিয়ানিস্ট বলেছেন: এত ভাল আর কাজের জিনিস দিলেন, অনেক ধন্যবাদ।

কিন্তু আবার কাউকে বলতে না করলেন যে, কি যে করি।

প্লিজ, আমার বউটাকে বলার একটু অনুমতি দেন না ভাই।
সে খুব ভাল, আমি যদি বলি তবে সে কাউকে বলবে না।

পারমিশান দিলেন কিনা জানিয়েন।

০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৫

কাঙাল বলেছেন: হা হা হা, দিলাম ভাই দিলাম।

একটা কীবোর্ড কিনছিলাম। কেসিও সিটি-৬১৫

বাজাইতে পারিনা। নিজে নিজে চেষ্টা করতাছি। এইটা কেমন?

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৫

পিয়ানিস্ট বলেছেন: ইংরেজী পত্রিকার লিস্টটা দেন না ভাই।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫০

'লেনিন' বলেছেন: @পিয়ানিস্ট: ইংরেজি বেশিরভাগ পত্রিকার সার্কুলেশন প্রকৃত অর্থে দুই বা তিন অঙ্কের বেশিনা। ;)

০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩১

কাঙাল বলেছেন: ঠিক

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ইনকিলাবের এই অবস্হা কবে থেকে?

০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৫

কাঙাল বলেছেন: বছর দুই হবে

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

লুকার বলেছেন:
ভাল তথইয় দিলেন/
এগুলো কি ছাপা হওয়া সংখ্যা, না কি অবিক্রিতগুলো বাদে?
লাইব্রেরীগুলোতেও অনেক কপি যায়।

০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৩

কাঙাল বলেছেন: ধন্যবাদ। এইগুলা টোটাল সার্কুলেশন বা মুদ্রিত কপি।

লাইব্ররীতে সাধারনত কিন্যা লয়। কোন পত্রিকা সম্ভবত ১০০ কপিও লাইব্রেরীতে ফ্রী দেয় না। আমাগোরেই দিতে চায় না.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.