| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূজা এলেই বাংলার হিন্দু ,মুসলমান, খ্রিষ্টান সবাই দুর্গা পুজোর মহা আনন্দ উৎসবে সব কিছু ভুলে মেতে উঠত, এখনো যে মেতে উঠে না তা নয় কিন্তু গত দুই দশক থেকে হয়েছে নতুন শংকা পুজার কয়েকদিন আগে ভাঙ্গা হয় বানানো প্রতিমা ,কারা ভাঙ্গে সবাই জানে এরা তো মঙ্গল গ্রহ থেকে আসে না ! এরকম অনেক গুলো শহরে হয়ত আসবে না সিংহ আরোহীনি মা দুর্গা দুর্গতিনাশীনি। আসবে না লক্ষ্মী সরস্বতী কার্তিক গনেশ। এক ভয় কাজ করে এদেশের হিন্দু সম্প্রদায়ের মনে । অমার্জনীয় এক লজ্জা জাতির জন্য ,যে জাতি বাঘের মত বলতো বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। সে দেশে হানাহানি ! কেন ? আমরা কি এ স্বাধীনতা চেয়েছিলাম ? মানুষ মেরে মানবতা দেখানো এ কোন ধরণের ভন্ডামী ! আমাদের অগ্রজ্ররাতো ধর্ম নিয়ে এতো বাড়াবাড়ি করে নি,তাহলে আমরা কেন নিরীহ মানুষের উপর আমদের ক্ষমতার বাহাদুরী দেখাচ্ছি,এটা কি বাহাদুরী নাকি অমানুষের পরিচয় দেওয়া ।২৪ বছর পাকিস্তানিদের দুঃশাসন ও শোষণ এবং ৯ মাসের যুদ্ধে ধ্বংসস্তূপের ভিতর যখন এ বাংলা স্বাধীন হয় তখন তাবত দুনিয়ার বড় মাথাওয়ালা দেশগুলো স্বাধীনতার বিরোধিতা করে ,কিন্তু অশুভ শক্তির জয় হয়নি, বাংলাদেশ বিশ্ব মানচিত্রে বিশেষ স্থান ঠিকই দখল করেছিল !তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারো ও কাছে মাথা নত না করে বলেছিলেন বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান বাংলাদেশে যারা বসবাস করেন তারা সকলেই এই দেশের নাগরিক। সকল ক্ষেত্রে তারা সমঅধিকার ভোগ করবেন।কিন্তু কেন আজ আমরা কাপুরুষতা দেখাচ্ছি ! এখন আমরা সবাই লোকদেখানো মানবতার গান গায় ।কিন্তু যদি লোভ থাকে বাড়ীর পাশের নিরীহ হিন্দুর জমির উপর ,আমাদের মানবতা কি মুখ ভেংচিয়ে হাসে না ! আমরা কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছি মানুষ নিজের দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে চায় কেন ? উত্তরটা কি এ রকম নই ,সামাজিক মানসিক পীড়ন থেকে পালিয়ে বাচা ।এই সমাজ বদলাবে, এই রাষ্ট্র বদলাবে,একটি সুন্দর দেশে প্রতিদিন ভোর হবে !আজানের ধ্বনি হবে, মন্দিরে ঘন্টা বাজবে, একটা ছেলে যেভাবে স্বাধীন ভাবে চলাফেরা করছে একটা ষোড়শী মেয়ে সেভাবে ঘুরে ফিরবে ! মুক্তিযুদ্ধের স্বপ্নটা ও এরকমই ছিল !কিন্তু প্রকৃত মুক্তি আজো আসেনি !সুন্দর এক স্বপ্নকে তিল তিল করে হত্যা করেছি আমরা সবাই !ক্ষমতার প্রয়োজনে এক নারী লিপ্সু শাসক যখন অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম এনেছিলেন ১৯৮৮ সালের ৯ জুন তখন থেকে আজ অবদি কেটে গেছে ২৬ বছর ,এখনো আমরা কোন সেক্টরে দুর্নীতি মুক্ত হতে পারিনি !তার মানে কি যে মিথ্যা দিয়ে ধর্মকে ব্যবহার করা হয়েছিল তার ঘানি টানতে হবে জাতিকে অনেকদিন ।যেমন বিশ্বের বেশিরভাগ দেশে কিন্তু সাপ্তাহিক ছুটি রবিবার। আমাদের শুক্রবার ! যারা ব্যবসাবাণিজ্য জড়িত তারা জানে কি পরিমান দুর্ভোগের শিকার হয় সাপ্তাহিক ছুটি শুক্রবার হওয়ার কারনে ।ধর্মীয় সেন্টিমেন্টের কারনে কোন সরকার তা পরিবর্তন করার সাহস পাচ্ছে না তাহলে দেখা যাচ্ছে ধর্মীয় অন্ধতার কারনে আমরা নিজেদের ভালমন্দ বিচার করার ক্ষমতা হারিয়েছি !আপনি যখন আপনার বাংলাদেশী পাসপোর্টটি নিয়ে বিভিন্ন দেশের দুয়ারে যান তখন আপনি একবারও কি চিন্তা করেছেন আপনার এত কষ্টের লালসবুজের পাসপোর্টটির প্রতিটি পৃষ্টা কি এমন চেক করছে রসকসহীন ইমেগ্রেশান অফিসারটি,যেখানে অন্যদেশের যাত্রীরা অনায়াসে কয়েক মিনিটে ইমেগ্রেশান পাড়িদিচ্ছে ! আসুন সুন্দর দেশের জন্য ,আপমার জনগণের স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য আমরা সুন্দর কিছু চিন্তা করি ! আজ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, মন্দির-মূর্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ না করলে একদিন তা আপনার দিকেই তেড়িয়ে আসবে! হিন্দু ,মুসলমান, খ্রিষ্টান সবার অংশগ্রহণ যত বাড়বে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ,আমরা তত তাড়াতাড়ি এগিয়ে যাব !আসুন আসণ্ণ শারদীয়া উৎসবে ভূলে যায় দ্বিধা দ্বন্দ্ব ,মায়ের কাছে আরাধনা করি আবার আমরা মানুষ হব ।
©somewhere in net ltd.