নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Jinnatul Hasan Blog | জিন্নাত উল হাসান ব্লগ

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

হাসান

আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে ওয়েবমাষ্টার হিসেবে র্কমরত আছি। কম্পিউটার নিয়ে আমার কাজ সারাদিন। ওয়েবসাইট বানাই, ব্লগ লিখি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি … দিন কেটে যায়। সার্চ ইঞ্জিন, বিশেষ করে গুগল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ব্লগিং আর ইন্টারনেটে আয়ের উপায় নিয়ে পড়তে ও লিখতে ভালবাসি। আর অর্জিত জ্ঞানগুলো ঝাড়ি বিভিন্ন ব্লগে।

হাসান › বিস্তারিত পোস্টঃ

অশ্লীল পোষ্ট বনাম ব্লগারদের সুড়সুড়ি

০৯ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:২৫

আমার বিশ্বাস সুন্দরী মেয়ে দেখলে ভেতরে ভালবাসার জন্যই হোক আর কাম-এর জন্যই হোক উসখুসানী ওঠে না এমন ব্যক্তি কমই আছে। কারোও হয়তো কম, কারোও হয়তো বেশি - কেউ বুঝতে দেয় না আবার কেউ পিছে পিছে দৌড়ায়। কেউ যৌনতা দিয়ে কবিতা লেখে আবার কেউ এক্স রেটেড ছবি জমায়।



সৃষ্টিকর্তা মেয়েদের এমন ভাবে বানিয়েছে যে যেকোন ব্যক্তি মাত্রই মেয়েদের প্রতি দূবর্ল হয়ে যেতে পারে। একারনেই কুরআন - হাদিসে মেয়েদের পর্দার ব্যাপারটা এমন কঠোরভাবে বর্ণনা করা হয়েছে। যদিও বর্ণিত আছে যে পুরুষের দেহের অংশ থেকে নারীকে সৃষ্টি করা হয়ে তবুও সৃষ্টিগত কারন এবং সন্তান ধারনের উপযোগী করে গঠন করার কারনে নারীর দেহ অনেকটা চুম্বকের মতো কাজ করে। দুই জন নারী পুরুষকে বেশ কিছুটা সময় এক সাথে রেখে দিলে তারা এক সময় কোন না কোন সম্পর্কে এক হয়ে যাবে।



দেশে আমার বস -এর সাথে নানা বিষয়ে কথা হত। যৌনতা নিয়ে তার সাথে যে কথাগুলো হয়েছিল তার কিছু উপরে দিলাম, তার মতো হয়তো সাজিয়ে বলতে পারলাম না।



যৌনতা নিয়ে নিজের অভিজ্ঞতার কয়েকটা কথা বলব। যৌনতা নিয়ে উচড়ে পাকামোতে অন্যসব ক্যাডেটের মতো আমিও ওস্তাদ ছিলাম। ছুটিতে বাড়ি যাবার সময় ট্রেনে চটি বই কিনতাম। চটি বই কি সবাই জানে, তবুর বলি কয়েক পেজের রগরগে গল্প আর ছবি সম্বলিত পিনআপ বই। সেই সময় ওইগুলোই ছিল ফ্যান্টাসী।



বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। ভার্সিটির প্রথম দিকে যখন ফার্স্ট কম্পিউটারে হাত দিলাম চাচাতো ভাই দেখালো তার এক্সরেটেড ছবির ভান্ডার, হাজার হাজর ছবি। গোনে শেষ করা যাবে না। তার সাথে অনেক পাল্ল্লা দিয়েই তার সাথে জমাতে শুরু করলাম। কিন্তু ভার্সিটির মাঝ বরাবর এসে আগ্রহ হারিয়ে ফেললাম। উপরন্তু গার্লফ্রেন্ড দিবি্ব দিয়েছিল ওইগুলো ডিলিট করতে হবে, তার কথা রাখতেই সবগুলো শিফট + ডিলিট চেপে ডিলিট করেছিলাম।



মাঝে মাঝে এক্স রেটেড ব্লু ফিল্মও দেখতাম, ওটার প্রতিও এক সময় ঝোঁক হারিয়ে ফেললাম। কারন যখন ওগুলো দুঃপ্রাপ্য ছিল মানে হাতের কাছে পেতাম না, তখনও ওগুলোর প্রতি চরম আগ্রহ ছিল। আর এখন চাইলেই পাই তাই আগ্রত হারিয়ে ফেলেছি।



তবে মাঝে মাঝে রেটেড ফোরামগুলোতে যাই। কারোও ঠিকানা লাগলে আওয়াজ দিয়েন, ইমেইল এড্রেসে পাঠিয়ে দেব।



এখন আসল কথাটা বলি- যৌনতা, নগ্নতা সৃষ্টির আদি থেকে আছে, এটা এমন কিছু না যে উড়ে এসে জুড়ে বসেছে। কিন্তু সবখানে সব কিছু মানায় না। যেমন মেয়েদের মিনি স্কর্াট যেমন আমাদের দেশে, আমাদের সংস্কৃতিতে মানায় না, তেমনি মেয়েদের বোরখা অন্য সংস্কৃতির কাছে নারী স্বাধীনতার পরিপন্থি। আবার সামহোয়ারইন-এ যেহেতু সব বয়সেই ব্লগাররা লেখালেখি করে সেহেতু স্বাধীনতা চর্চা কিংবা মুক্তচিন্তার নামে একেকটা ছবি তুলে দিয়ে - "বলতো এইটা কি?" প্রশ্ন করাটা শোভনীয় না। যদি কারোও অশ্লীল (আমাদের সংস্কৃতি অনুসারে) ছবি, কলাম, লেখালেখি করতে ইচ্ছেই হয় তো অনলাইলে এরকম হাজার হাজার ফোরাম আছে সেখানে গিয়ে সাহিত্য চর্চা করলে ভাল হয়।



ইদানীং দেখা যাচ্ছে কতিপয় ব্লগার রগরগে না হলেও একটা ইয়ে সম্বলিত ছবি পোষ্টাইতে ব্যস্ত। ইষৎ হলেও তো ওগুলো সবাইকে সুড়সুড়ি দিচ্ছে। যা কোনভাবেই হিতকর না, কারন এই প্রথা চালু থাকলে সামহোয়ারইন- এক সময় এক্স রেটেড ফোরাম হয়ে যাবে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৩৫

অতিথি বলেছেন: হিতকর না ক্যান ?

২| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৩৬

পথিক!!!!!!! বলেছেন: ভালো লিখেছেন। সাহসী লেখা । সবাই পারেনা।

৩| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৪০

অতিথি বলেছেন: হাসান আপনাকে অশেষ ধন্যবাদ।


আমি প্রতি ঘন্টায় 1 টা এক্সএক্সএক্স পোস্ট দিমু। যদি সব এক্স ডিলিট করা না হয়।

৪| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৬

হাসিব বলেছেন: কোনরকম তর্কে না গিয়ে একটা experience এর কথা বলি । আমি গত অনেকগুলো বছর একাধিক yahoo groupএর admin অথবা moderator । এই জাতীয় নির্বসনা অথবা সল্পবসনাদের ছবি পোস্ট করার ঘনঘন হবার পর আমি দেখেছি গ্রুপে মেয়েদের উপস্থিতি কমে যায় । দেশী মেয়েদের আরো মনখোলা হবার উপদেশ হয়তো দেয়া যায় কারন সেটাই এই দুমূল্যের বাজারে সবচেয়ে সস্তা জিনিস কিন্তু ultimately যেটা হয় সেটা হলো forum এ নারী প্রতিনিধিদের সংখ্যা কমে ।

৫| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫১

অতিথি বলেছেন: হাসিব ভাই, ওটা নারী প্রতিনিধিদের উইকনেস।

৬| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫২

অতিথি বলেছেন: আমি জানিনা এখানে আমার কমেন্ট দেয়া ঠিক হবে কিনা। টোকাই যা বলছেন তা রীতিমত ভীতিকর। আমি যতটুকু বুঝতে পারছি, ঘটনার সূত্রপাত বোকাই নামক এক ব্লগারের পোস্ট থেকে। সেখানে কোন একটা দেশের ন্যাশনাল একটা ইসু্য উল্লেখ করা হয়েছে যতদূর মনে পড়ে। সেই একই খবর যদি আমরা বিবিসি কিংবা সিএনএন বা এজাতীয় নিউজ চ্যানেল গুলো থেকে দেখি তাহলে ত সেটা নিয়ে এমন তোলপাড় হবে না, আমি বাজী ধরতে পারি। তাহলে সেই একই নিউজ এখানে প্রকাশ করলে কেন ঠিক হবে না?

৭| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫৫

হাসান বলেছেন: বদ্দাঃ হিতকর হবে না এই কারনে যে সব বয়সীরা এখানে ভিড় করে, এমনকি আমার মা-ও মাঝে মাঝে এখানে ঢুঁকে আমার লেখা পড়ার জন্য। আমি আমার আত্মীয় স্বজনদেরকে নিদ্্বিধায় সাইটের এড্রেস দিতে পারি। কিন্তু মুক্তমনার নামে অশ্লীল পোষ্টগুলো আসতে থাকলে Birds of the Same Feather Flock Together মতো আমার সম্বন্ধেও তাদের ধারনা খারাপ হয়ে যাবে। তারা মনে করবে বিদেশে বসে আমিও নগ্নতায় মেতে আছি।

অন্তত আমি আমার ইমেজকে নষ্ট করতে চাই না। ধরুন আমার একটা বিদেশী গার্ল ফ্রেন্ড আছে এখানে, সংস্কৃতি মতো সে টি-শার্ট, স্কার্ট কিংবা ট্রাউজার পড়ে ঘুরে বেড়াবে। এটাই তো স্বাভাবিক, কিন্তু দেশে ওগুলো পড়ে ঘুরে বেড়ালে একেক জনের চোখ মাথায় উঠবে।

৮| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫৮

অতিথি বলেছেন:

৯| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:০৫

অতিথি বলেছেন: ফ্রুলিংস এর কথা মাইনা নিয়াও বলবো যে আমাদের পিতামাতাও আস্তে আস্তে ইন্টারনেট বাস্তবতা মাইনা নিতে বাধ্য হইতেছে । অথর্াৎ ব্যক্তিগত দায়িত্ববোধটাই সামনে আসতেছে...
টোকাইরে লিখতে দাও আবার ..ওর খবরাছে...

১০| ০৯ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:০৩

তীতুমীর বলেছেন: খুব ভালো লাগলো আপনার দৃষ্টিভঙ্গী ।

১১| ১৯ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:০৬

অতিথি বলেছেন: হাসান ছবি বা লেখার কনটেন্ট নিয়া ভাইবো না, আসলে এখনও সবাই সবার সব পোষ্ট পড়ে, আমিও পড়ার চেষ্টা করতাম, বাদ দিছি, খুব বেশী হাউকাউ না হইলে এখন অনেক পোষ্ট পড়িও না, একটা সময় হয়তো কিছু সিলেক্টেদ পাবলিকের ছাড়া আর কারো লেখাই পড়া হবে না, তবে এমন শুচিবাই আমার ঠিক পছন্দ না, লেখা পড়া না পড়ার অধিকার বাছাই করার ক্ষমতা থাকলে ভয় কি? যাদের যেমন পড়তে ইচ্ছা করে তারা তেমন পড়বে, আমরাও মুক্ত মনে গালিবাজি করে আসবো না হয়, কিংবা আবদার জানাবো। সবই চলুক, যারা লিখবে বা লিখছে তারা একটা সময় নিজেই হতাশ হয়ে থামবে, তবে দায়িত্বশীলতা নিজের ভেতর থেকে আসতে হয়, জোড় করে চাপিয়ে দিয়ে কোনো শুভ পরিবর্তন আনা সম্ভব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.