| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজল আহমেদ
[img|http://cms.somewhereinblog.net/ciu/image/164809/small/?token_id=64364f54dce2cf5732a4bff3f2849ec
৩-৪ মাস আগে একটি উপন্যাস পরেছিলাম,"কিং সায়মনের রাজত্ব"। মূল উপন্যাস নসীম হিজাযীর লেখা "সফেদ জাযিরা'' থেকে অনুবাদ করেছেন আবদুল হক। মূল উপন্যাসটি লেখা হয়েছে ১৯৫৮ সালে আর বাংলায় অনুবাদ করা হয় ১৯৯৮ সালে। আশ্চর্য্যজনক হলেও উপন্যাসটিতে যেন বর্তমান বাংলাদেশের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
উপন্যাসটিতে কিং সায়মন ঘটনাক্রমে সাদা দ্বীপে উরে এসে জুরে বসে। ঐ দেশের উজির ও সভাসদরা তাকে ৩ বছরের জন্য রাজা ঘোষনা করে। কিং সায়মন রাজা হয়েই শুরু একের পর এক সমস্যা সৃষ্টি করা। কারণ সে আজীবনের জন্য রাজা হয়ে থাকতে চায়। সে একের পর এক অদ্ভূত সমস্যা সৃষ্টি করে যেন সাদা দ্বীপে কখনোই নির্বাচন না হয়। তার বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকেই হয় জেলে পুরে অথবা দেশ থেকে নির্বাসিত করে। সে তার ক্ষমতা ধরে রাখতে কালো দ্বীপের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে দেশ বিরোধী চুক্তি করে। তার স্বৈরাচারী শাসন ও শোসনে জনগন অতিষ্ট প্রতিবাদ জানাতে শুরু করে এবং তীব্র আন্দোলন ও গনভ্যূথ্যানের মাধ্যমে তাকে সাদা দ্বীপ থেকে বিতারিত করে।
আজকে যেন আমাদের দেশটাও কিং সায়মন এর রাজত্বে পরিণত হয়েছে। সরকার যেনতেন একটা নির্বাছন করে তাদের মেয়াদ স্থায়ী করতে চাইছে। সরকার গত ৫ বছর সায়মন কিং এর মত দূর্নীতি ও বিভিন্ন সমস্যা সৃষ্টি করে গেছে। এখন প্রহসণমূলক নির্বাচন করে ক্ষমতা আকড়ে ধরে রাখতে চাইছে। সায়মন কিং যেমন অপদার্থ ব্যক্তিদের তার প্রধানমন্ত্রী ও মন্ত্রী করে জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, তেমনি আজ এদেশেও ১৫৪ জন অনির্বাচিত ব্যক্তিকে জোর করে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে। যার মধ্যে কয়েক চিণ্হিত গডফাদারও রয়েছে।
আমাদের দেশটা যেন এখন কিং সায়মনের রাজত্বের বাস্তব রূপে পরিণত হয়েছে। দেশে এখন কিং সায়মনের রাজত্ব চলছে।
©somewhere in net ltd.