নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থাকে শুধু অন্ধকার!

কাজী নাজমুল

কাজী নাজমুল › বিস্তারিত পোস্টঃ

এক মহা ক্রিকেটারের বিদায় ও আমার স্মৃতি।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

২০০৩ সাল। তখন আমি ক্লাস ফাইবে পরি। প্রথম একটা মানিব্যাগ কিনেছি। বেশ সুন্দর দেখতে। অনেক সুযোগ-সুবিধাও আছে। যেমন ফোন নাম্বারগুলো লেখার জন্য একটা ফোনবুক, তিন জায়গায় ফটো রাখার ব্যবস্হা ইত্যাদি। ফটো রাখার জায়গা গুলোর প্রথমটিতে রাখলাম আমার জীবনের প্রথম পাসপোর্ট সাইজের তোলা ফটোটা, দ্বিতীয়টিতে রাখলাম মার ফটো, তৃতীয়টি তে ভাবলাম একজন সেলিব্রেটির ফটো রাখবো। মানুষকে দেখতাম শাবনূর-মৌসুমীদের ফটো রাখে বা কোনো নায়কের। আমি একটাকা দিয়ে একটা ফটোকার্ড কিনলাম। ফটোটা ঢুকিয়ে রাখলাম মানিব্যাগে। ব্যাট উচু করে দাড়িয়ে থাকা শচীন টেন্ডুলকার। ক্রিকেট খেলা দেখতে শিখলাম যার জন্য।



তারপর বহু বছর পার হল, বাংলাদেশের পর ভারতকে সাপোর্ট করা থেকে নিজেকে সরিয়ে আনলাম। কিন্তু সরালাম না শচীন কে। রাস্তায় খেলতে থাকলেও শচীন ব্যাটিং করলে ছুটে আসতাম। শচীন যখন ব্যাট করে তখন আমি কট্টর ভারতের সাপোর্টার, শচীন আউট হলে আবার এন্টি ইন্ডিয়া।



২০১২ সাল, এশিয়া কাপের জন্য শচীন বাংলাদেশে, কখনো মাঠে গিয়ে খেলা দেখিনি তাই কোথায় কি করতে হয় তাও জানিনা। তবুও বহু কষ্টে পাঁচশো টাকা ম্যানেজ করে গেলাম বাংলাদেশ-ভারতের ম্যাচের টিকিট কিনতে। মিরপুর সিটি ব্যাংকে গিয়ে শুনি টিকিট শেষ। পল্লবী ব্রান্সে গিয়ে দেখতে, পল্লবী কোথায় আগে কখনো যাইনি, সেখানেও গেলাম, টিকিট শেষ। দাড়োয়ান বলল কোথাও টিকিট পাবেন না। আমার কাছে দুইশ টাকা দামের টিকিট আছে, আঠারোশ টাকা দিলে নিতে পারেন। আমার পক্ষে শচীনকে সরাসরি দেখার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। ওই ম্যাচে একসাথে দুইটা আনন্দ ছিলো, এক বাংলাদেশ জিতে যায়, দুই শচীন সেন্চুরী পায়। এখনো আমার জীবনের বড় আফসুস এই ম্যাচটা দেখতে না পারার।



২০১৩ সাল, শচীন শেষ ম্যাচ খেলতে মুম্বাইয়ে।বয়সের পরিক্রমায় আমারও মানিব্যাগ পাল্টেছে। কিন্তু এখনো সেই মানিব্যাগটা আছে, ড্রয়ারে উঠিয়ে রেখেছি।এখনো সেই দুটি ফটোর সাথে আছে ব্যাট উঁচু করা শচীন। ব্যাট উঁচু করতে করতে ক্লান্ত হয়ে শচীন এখন অবসেরের পথে। হয়তো আর তিনি ব্যাট উঁচু করবেন না কখনো। কিন্তু আমার মানিব্যাগে তিনি রয়ে যাবেন স্বারাজীবন ব্যাট উচু করে। তাকে যে রাখতেই হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.