নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থাকে শুধু অন্ধকার!

কাজী নাজমুল

কাজী নাজমুল › বিস্তারিত পোস্টঃ

শৈশবের সেই বিটিভি

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

এখনকার দিনের ছোটবাচ্চারা বিটিভি থেকে অনেক দূরে। এবং এটাই স্বাভাবিক। কিন্তু বিটিভি আমাদের কাছে ছিল স্বপ্নের মত। সাদাকালো টিভিতে অনেক ছোটকালে যা দেখেছি তা এখনো অসম্ভব তীব্র একটা অনুভুতি তৈরি করে। শরীর জমিয়ে দেয়া আনন্দগুলো। কতগুলোর কথা না বললেই নয়। যেমন:-

১) সিনবাদ:- অনেক ছোট ছিলাম। চার কি পাঁচ বছর, তখন ছিনবাদ দিত। সিনবাদের কিছু দৃশ্য এখনো মনে পরে, এর নারী ভিলেনটা একটা বিচ্ছু নিয়ে আকরাম আকরাম করত। ‌আমি তা দেখে কাঠাল পাতা ছিরে, প্লাস্টিকের বিচ্ছু কিনে স্বারাদিন আকরাম আকরাম খেলতাম। একটা গান ও খুব মনে পড়ে, "বান্দা তুলেছে দুহাত, কবুল কর মুনাজাত, এই দুনিয়ায় যার কেহ নাই, খুদা তুমি আছ তার।" ভয়ে ভয়ে থাকতাম কারেন্ট না যায়। একদিন বিদ্যুত না থাকায় আমায় নিয়ে কার বাসায় যেন গিয়েছিল যার বাসায় ব্যাটারী চালিত টিভি আছে। আর সিনবাদের তলবারী? সেটা তো বলার অপেক্ষা রাখেনা। এখনো আমার একটা কাঠের তলবারি আছে। পনের বছর আগের কিনা।

২) আলিফ লায়লা:- এটা চলাকালিন বিজ্ঞাপন গুলোও মনে পরে। আগুনের হাত থেকে বাচানো শিশুকে নিয়ে মেরিল পাউডারের। এর থিম সং টা। অসাধারণ গল্প গুলো। সবই যেন একেকটা মহা গল্প। এক আগে দেখেছি, কিন্তু এখনো অনেক গল্পও মনে পরে। কিছু কিছু দৃশ্য। তবে বেশির ভাগ আলিফ লায়লাই মুলত ভয়ংকর হত। আলিফ লায়লা দেখে ভয়ে রাতে ঘুম আসতোনা কখনো কখনো। টয়লেটে একা যেতে পারতাম না। কাউকে বাইরে দাড় করিয়ে তারপর টয়লেটে যেটাম এবং ছিটকিরি লাগাতাম না। এত ভয় লাগলেও কোনো পর্বই দেখা বাদ যেতনা।

৩) ম্যাকগাইভার:- অসাধারণ বুদ্ধিদিপ্ত এক সিরিয়াল। তেমন কিছুই মনে নেই। হাল্কা হাল্কা একদুইটি দৃশ্য চোখে ভাসে।

৪) থিফ অফ বাগদাত:- এর থিম সংটা এখনো স্পষ্ট মনে আছে। তবে ভিতরে কি হত তা ভুলে গেছি।

৫) মিস্টার বিন:- মিস্টার বিন বিটিভিতেই প্রথম দেখি এবং মুখস্ত করে ফেলি। মিস্টার বিন এখনো মিস দেইনা। আর তখনকার অনুভুতি তো অবিশ্বাস্য।

৬) ইত্যাদি:- ইত্যাদি মূলত ছোট-বড় সকলের অনুষ্ঠান হলেও ছোটকালের ইত্যাদি ছিল ঈদের মত আনন্দের। বিদেশ ভ্রমন এবং ইংলিশ চিত্রের বাংলা ডাবিং ছিল সব চেয়ে আকর্ষনীয়।

৭) মিনা:- মিনা যে কার্টুন চরিত্র যা যখন বুঝেছি, তখন অনেক বড় হয়ে গেছি। আগে মনে করতাম মিনা সিনেমার মতই সত্য কেউ। "আমি বাবা মায়ের ...." এই থিমসং টা যখন হত..., ওহ্। পুরোটাই যেন স্বপ্ন।

৮) মনের কথা:- আর্টের উপর ভিত্তি করে একটা অনুষ্ঠান হতো, মনের কথা। মুল চরিত্র ছিল পারুল, তার ভাই ও একটি গরু আর একজন আর্টিস্ট। ভালই লাগত।

এগুলোই আপাতত মনে পরছে।

এখন বাচ্চারা আর বিটিভি দেখে বলে মনে হয়না। বিটিভিকে মানুষ সর্বদা গালিগালাযেই ব্যস্ত। আমিও এখন বিটিভি আর দেখিনা। কিন্তু গালিগালাছ করিনা। যে চ্যানেলটি আমার ছোটকালের এত স্মৃতির সাথে জরিত, তাকে গালি দেই কিভাবে? উপমহাদেশে প্রথম রঙ্গিন সম্প্রচার করে যে অগ্রগতি শুরু করেছিল, তা আবার নতুন আঙ্গিকে সর্বোচ্চ আধুনিক চ্যানেল হয়ে অগ্রগতি বজায় রাখবে। বিটিভির ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা। অনেকদুর এগিয়ে যাও। শুভ কামনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.