| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর্জেন্টিনাকে দেখেই ফুটবল খেলা শুরু করেছিল ব্রাজিল। আর্জেন্টিনাকে দেখেই ভাল খেলা শিখেছে ব্রাজিল। নিচে প্রমানের জন্য কিছু তথ্য ও পরিসংখ্যান তুলে ধরলাম
ব্রাজিলের অনেক আগে ফুটবল খেলতে শুরু করেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার জাতীয় দল ফুটবল বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে নামে ১৯০২ সালে। অন্যদিকে ব্রাজিলের জাতীয় দল গড়া হয় ১৯১৪ সালে। আর্জেন্টিনারও একযুগ পরে।
১৯১৬ থেকে শুরু হওয়া কোপা আমেরিকা কাপে ২৬(১৪ বার চ্যাম্পিয়ন, ১২ বার রানার্সআপ) বারের ফাইনালিস্ট আর্জেন্টিনা। পক্ষান্তরে ব্রাজিলের সংখ্যা ১৯(চ্যাম-৮, রানার্স-১১)। ১৯৯৩ সালে আরজেন্টিনা যখন ১৪ তম কোপা আমেরিকা শিরোপা ঘরে আনে, ব্রাজিলের সংখ্যা তখন মাত্র ৪ টা।
বিশ্বকাপের সূচনা হয় ১৯৩০ সাল থেকে, সে বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় ব্রাজিল, শুধু সেই বিশ্বকাপ নয়, ১৯৩৪ এর বিশ্বকাপেরও প্রথম রাউন্ড থেকে বিদায় হয় তারা, পক্ষান্তরে আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপেরই ফাইনালিষ্ট। ফাইনাল ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষার্ধে এসে হেরে যায় উরুগুয়ের কাছে। ১৯৩৪ এর পর থেকে ১৯৫৮ সাল আগ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপ বর্জন করে। সেসময় অপ্রতিরোদ্ধ আর্জেন্টিনা বিশ্বকাপ গুলোতে অংশগ্রহন করলে ব্রাজিলের অনেক আগেই বিশ্বকাপ পাওয়া হয়ে যেত তাদের। সেসময়কার আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার পারফর্মমেন্স ই ব্রাজিল আর্জেন্টিনার বিশাল পার্থক্য তুলে ধরে। বিশ্বকাপ বর্জন কালে অর্থাত্ ১৯৩৫-১৯৫৯ পর্যন্ত অনুষ্ঠিত ১৪টি কোপা আমেরিকার ৮টি কাপই জয় করে তারা। তিনটিতে রানার্সআপ। আর ব্রাজিলের সংখ্যা মাত্র ১ টি।
পরিশেষে এই ই প্রমান হয় যে, আর্জেন্টিনাকে দেখেই ভাল খেলা শিখেছে ব্রাজিল।
( ব্রাজিল সমর্থক ভাইদের অতি সিরিয়াস না হবার অনুরোধ রইলো।
)
২৮ শে মে, ২০১৪ রাত ৮:৪৮
কাজী নাজমুল বলেছেন:
২|
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্রা জিলের ভাইরা ক্ষেপে তেড়ে আসতেছেন সিউর থাকেন।
২৮ শে মে, ২০১৪ রাত ৮:৫১
কাজী নাজমুল বলেছেন: কথা সত্য।
৩|
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৫
সুমাইয়া আলো বলেছেন: গুড গুড এটা পড়ুন
২৮ শে মে, ২০১৪ রাত ৮:৫৩
কাজী নাজমুল বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ।
৪|
২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:২০
সেলিম আনোয়ার বলেছেন: ব্রাজিল জেতে বিশ্বকাপ আর আর্জেন্টিনা জিতে কোকা কাপ ,চায়ের কাপ, কেটলি এসব।
এতে বুঝা যায় কোন দলের দৌড় কত ।ব্রাজিলের তুলনা ব্রাজিল অন্য কেহ নয় ।
২৮ শে মে, ২০১৪ রাত ৮:৫৬
কাজী নাজমুল বলেছেন:
৫|
২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৮
শেরশাহ০০৭ বলেছেন: ব্রাজিল জেতে বিশ্বকাপ আর আর্জেন্টিনা জিতে কোকা কাপ ,চায়ের কাপ, হাঁ হাঁ হাঁ
২৮ শে মে, ২০১৪ রাত ৯:০০
কাজী নাজমুল বলেছেন:
৬|
২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৮
শেরশাহ০০৭ বলেছেন: ব্রাজিল জেতে বিশ্বকাপ আর আর্জেন্টিনা জিতে কোকা কাপ ,চায়ের কাপ, হাঁ হাঁ হাঁ
৭|
২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১০
ধুমধাম বলেছেন: আর্জেন্টিনা যে বিশ্বকাপ গুলো জিতে নাই, আসলে সেগুলো অঘোষিতভাবে বয়কট করেছিল, ফিফার ভয়ে ঘোষণা দেয় নাই। নইলে ১৪ বারই জিততে পারত!!
২৮ শে মে, ২০১৪ রাত ৯:০৮
কাজী নাজমুল বলেছেন: :-< যদিও খোঁচা, তারপরও মতামতের জন্য ধন্যবাদ।
৮|
২৯ শে মে, ২০১৪ রাত ৯:১৯
রাকীব হাসান বলেছেন:
ধন্যবাদ কাজী নাজমুল
০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
কাজী নাজমুল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
৯|
২৯ শে মে, ২০১৪ রাত ৯:৫১
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: তা আর্জেনটিনা তো ফুটবল শিখছে ইংল্যান্ডের কাছ থেকে, তাইলে আপনি এইবার ইংল্যান্ডের সাপোর্টার হয়ে যান, হাহাহা ![]()
০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০০
কাজী নাজমুল বলেছেন:
হাহ্ হা হা।
১০|
০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০২
তাসজিদ বলেছেন: মানুষ ব্রাজিল সাপোর্ট করে ব্রেন দিয়ে। আর আর্জেন্টিনা সাপোর্ট করে হৃদয় দিয়ে।
০৩ রা জুন, ২০১৪ রাত ১১:১৩
কাজী নাজমুল বলেছেন: "আর আর্জেন্টিনা সাপোর্ট করে হৃদয় দিয়ে"- একমত।
১১|
০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
তাসজিদ বলেছেন: ব্রাজিলের দালালেরা হুশিয়ার, সাবধান।
০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:০০
কাজী নাজমুল বলেছেন:
দালাল? এটার সাথে একমত নই। অন্যদলকে সম্মান দিয়ে নিজের দল সেরা প্রমান করার পক্ষে আমি। ধন্যবাদ।
১২|
০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
নষ্ট ছেলে বলেছেন: ফুটবল আবিস্কার করছে ইংল্যান্ড এখন ইংল্যান্ডের সাপোর্ট করেন গিয়া।
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতার আগে ব্রাজিল ৩টা বিশ্বকাপ জিতছে। কে যে কারে দেইখা ভাল খেলা শিখছে দল কানারা ছাড়া এইটা সবাই বুঝে ![]()
০৩ রা জুন, ২০১৪ রাত ১১:৪৯
কাজী নাজমুল বলেছেন: আমরা যারা ফুটবলে আর্জেন্টিনার সমর্থক, তারা মূলত পারিবারিক ভাবে সমর্থন করে আসি। তাই বর্তমানে কোনদল সবচেয়ে ভাল খেলছে বা কোনদল সর্বোচ্চ বিশ্বকাপ জিতেছে তা আমাদের প্রভাবিত করেনা। নিঃসন্দেহে জার্মানি, স্পেন বা ব্রাজিল সমর্থন করলে অনেকটা নিশ্চিন্তে খেলা দেখা যায়, কিন্তু ছোটকাল থেকে শুণে আসা ম্যারাডোনা বন্দনা আর আর্জেন্টিনার গল্প আমাদের দল পরিবর্তন করে সবচেয়ে ফেবারিট দল বেছে সমর্থন করার পথ বন্ধ করে দিয়েছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩|
০৩ রা জুন, ২০১৪ রাত ১১:৫২
খেয়া ঘাট বলেছেন:
০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:০৩
কাজী নাজমুল বলেছেন:
১৪|
০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:০৩
নষ্ট ছেলে বলেছেন: আমাগো ঘরে আমার বাপ ছাড়া একটাও আর্জেন্টিনা নাই। সবগুলারে আমি সিস্টেম দিছি
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৩
হাসান মাহবুব বলেছেন: