| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোকতার
কম্পিউটার আমার শখের ঘর , কম্পিউটার হাডর্ওয়্যারের কাজ করি।
এক বাংলাদেশী মূর্খের (কি বলব বোঝতে পারছিনা) কাণ্ডে পুরা বাঙ্গালির ইজ্জত মাটি। আমরা যেখানে থাকি টিক তার পাশের এলাকায় ঘটনাটা ঘটে ১০-১২ দিন আগে। আমরা জানতে পারি ঘটনার ২ দিন পরে, যখন কাজে গেলাম ওই এলাকায় তখন সেখানে অন্য এক ভাইয়ের মুখে ঘটনাটা শুনতে পাই।
আমি পুরুটা বিশ্বাস না করে নেটে খুঁজতে শুরু করলাম এবং শেষ পর্যন্ত পেয়েও গেলাম gulf news থেকে । ভিডিও দেখার পর চোখের পানি ধরে রাখতে পারলাম না, মানুষ এতো নিচে নেমে গেছে ছিঃ ! । বৃদ্ধ লোকটি কথা বলতে পারেনা, হাটা-চলা করতে পারেনা, কানেও শুনেনা। বৃদ্ধ লোকটি অভিযোগ করতে পারতোনা কিন্তু আল্লাহ তো সব দেখেন । তার শরীরে আঘাতের চিহ্নটা সবার নজরে আসে এবং তার কারণে পরে ঘরে camera লাগানো হয় । যা ঐ মূ্র্খ কাজের লোকটে জানতো না।
পুরো UAE ভিডিও টা ছড়িয়ে পরে দ্রুত Youtube, Facebook, Whatsapp এবং আরো ওন্য মাধ্যমে। যেহেতু এইখানে প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করে এমনকি স্কুলের সকল পড়াও নেটের সাহায্যে হয়।
কিন্তু এর থেকে আরবীদের উচিৎ শিক্ষা হয়েছে। তারা কি করে যখন মা-বাবা বৃদ্ধ হয় তখন একটা আলাদা রুমের মধ্যে ওদের রেখেদেয় এবং একজন কাজের মেয়ে বা ছেলে রেখেদেয় ওদের দেখা শুনা করার জন্য, বাস্ ওদের দায়িত্ব শেষ । এখন বোধয় এই রকম আর হবেনা, আজ জুমা'র নামাযে যখন গেলাম আমার তাই মনে হলো। আজকের খুতবার বিষয় ছিল মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ( যেহেতু খুতবায় বর্তমান বিষয় তুলে ধরা হয় ) । কি আরবী বয়ান হয়েছে আজ ওহ! কত আরবীর চোখে পানি দেখেছি আজ শুধু আমাদের ঐ বাঙ্গালী ভাইয়ের কারনে
।
বয়ানে বিস্তারিত তুলে ধরা হয়েছে মা-বাবার প্রতি আমাদের কি দায়িত্ব শুধু একজন কাজের মেয়ে বা ছেলে রেখেদিলাম বাস শেষ , না ওটা নয় বরং ওদের প্রতিদিন খুজ-খবর নেয়া ও এটা ওয়াজেব ।
Security Camera তে লুকিয়ে রেকর্ড করা । লিংক http://www.youtube.com/watch?v=PyhZZYR1gb0
১২ ই মে, ২০১৪ বিকাল ৩:০৩
মোকতার বলেছেন: সত্যিই বলেছেন সেবা করা তোর চাকরী, ভাল না লাগলে চলে আয়।
ধন্যবাদ,
২|
১২ ই মে, ২০১৪ দুপুর ২:০৪
নিজাম বলেছেন: ঘটনাটি সত্যিই দুঃখজনক, নিন্দনীয়। বিচার হওয়া উচিত এবং উপযুক্ত শাস্তি হওয়া উচিত। কিন্তু এমন লাখো লাখো নির্যাতন, নীপিড়ন, উৎপীড়ন আর হৃদয়বিদারক মর্মস্পর্শী ঘটনা আছে এদেশের শ্রামিকদের সাথে। এদেশের মানুষ অতি দরিদ্র। দুমুঠো ভাতের আশায় বিদেশে পাড়ি জমায়। তাদেরকে অতি নিম্ন বেতন দেয়া হয় এমনকি একটা কুকুরের চেয়েও কম খরচ করা হয় তাদের জন্য, বছরের পর পর দেশে আসতে দেয়া হয় না, যৌন নিপীড়ন করা হয়, পশুর মতো অত্যাচার করা হয়, পাসপোর্ট আটকে রেখে পুলিশের ভয় দেখিয়ে চাকরি ছেড়ে দিতে বা অন্যত্র চাকরী করতে বাধা দেয়া হয়। একটা পশু যতটুকু সহানুভূতি পাওয়ার যোগ্য তাও দেয়া হয় না। কিন্তু এসবের কোন ভিডিও নেই, কেউ এসব পত্রিকায় বা মিডিয়ায় প্রকাশ করতে পারে না। ওদের ভিডিও আছে অর্থ আছে, ওরা আমাদের একটা অন্যায় প্রকাশ করে দেয়। কিন্তু ওদের শত শত অন্যায় আমরা প্রকাশ করতে পারি না।
১২ ই মে, ২০১৪ বিকাল ৩:১৭
মোকতার বলেছেন: একদম খাটি কথা বলেছেন। যারা প্রবাসে থাকে তারা জানে কিভাবে তারা জীবন-যাপন করছে। শুধু মা-বাবা , ভাই-বোনদের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে এখানে তারা থাকেন।
আমাদের ও দুষ আছে । আমরা বিদেশ যাব পাগল কিন্তু কোন কাজ-কাম শিখতে নারাজ। কি এখানে টাকা গাছে ধরে নাকি?
আপনি যেদেশে যান কাজ ছাড়া আপনকে কে টাকা দেবে?
তাই যারা বিদেশ যেতে চান দয়া করে যেকোনো কাজ শিখে যাবেন ।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
৩|
১২ ই মে, ২০১৪ বিকাল ৫:০৫
দাদা- বলেছেন: খুবই দুঃখ জনক। শালার হাতে পায়ে পোকা হবে..এটা ১০০% নিশ্চিত । হোক তা চাই। কোন রকম শাস্তিই তার উপযুক্ত সাজা হতে পারে না।ঈশ্বর যে সাজা দেবেন তাই ওর ঠিক উপযুক্ত হবে। জানি না ওর জনমের সময় কি কাল লগ্ন ছিল। ওর বাবা-মা কে দোষী করে লাভ নেই । পিতার ও অধিক বয়স্ক মানুষের প্রতি এমন নিষ্ঠুর ব্যবহার সিনেমায় দেখেছি................সত্যি দেখলাম আজ । ছি: ছি: জানাই । খুবই দুঃখ জনক। চরম নিন্দা জানাই ।
১২ ই মে, ২০১৪ রাত ৮:০১
মোকতার বলেছেন:
"জানি না ওর জনমের সময় কি কাল লগ্ন ছিল। ওর বাবা-মা কে দোষী করে লাভ নেই", ভালো বলেছেন ।
আমাদের মনোষত্ব্যের অধপতন ঘটেছে এটাই তার প্রমান ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৪|
১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৪৮
মোকতার বলেছেন: বি:দ্র:- ইহা আামার প্রথম ব্লগ পোস্ট ।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ দুপুর ১২:০৮
সুজাহায়দার বলেছেন: ভিডিওটি দেখলাম, খুবই দুঃখ জনক, আমার ত মনে হয় সে মানুষ না,
আরে ব্যাটা ঔ বৃদ্ধের সেবা করা তোর চাকরী, ভাল না লাগলে চলে আয়,
ঐ যে কথায় আছেনা সুখে থাকলে ভুতে কিলায়, দেখে মনে হয় এ/সি রুম, আরামে চাকরি, সে কি দেখেনা বিদেশে কত কষ্টে আছে,