নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্লিপ্ত

শূন্যতার দিকে চোখ, শূন্যতা চোখের ভেতরেও...

নির্লিপ্ত › বিস্তারিত পোস্টঃ

দাহন কিংবা দহন

১০ ই মে, ২০১৩ রাত ১১:৩৬

খুব ইচ্ছে তোকে একদিন কাঁদাবো,

মুখ ফিরিয়ে চলে যাবো অটল মৌনতায়।

একদিন খুব দামি হবো, ছুঁতে চাওয়ার

ভুখা স্বপ্ন ছুঁড়ে দিবো, আমার থেকে তোর অস্তিত্বে।



মনে বড়ো সাধ, একদিন অবহেলা করি তোকে-

তোর না থাকায় নামবেনা আঁধার আকাশপারে।



বেসাতি ছড়িয়ে বসে ইচ্ছে সাজাই আনমনে-

ভেঙে গড়ি- সারবাধা অথবা উদ্দাম মিছিলে।



ইচ্ছেরা আসলে ফানুশ, আকাশ পুড়িয়ে দিতে যেয়ে

ছাইলীন হয় আগাগোড়া – একান্ত আপন দাহে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ রাত ১১:৫৪

সোহাগ সকাল বলেছেন: খুব ইচ্ছে তোকে একদিন কাঁদাবো,
মুখ ফিরিয়ে চলে যাবো অটল মৌনতায়।

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৫৭

নির্লিপ্ত বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.