নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্লিপ্ত

শূন্যতার দিকে চোখ, শূন্যতা চোখের ভেতরেও...

নির্লিপ্ত › বিস্তারিত পোস্টঃ

জনৈক ঈর্ষাতুর

৩০ শে মে, ২০১৩ রাত ১২:৫২



ভাল কথা,

তুমি এখন চাষই করো।

ভালোলাগার বীজ তো আছেই মনে মজুদ,

এবার বুনে দাও তাকে নরম মাটিতে।

লকলকিয়ে বাড়তে দেখো সতেজ কচি লতা-

ফসলে- সবুজে শান্তিতে পূণ্য হোক তোমার।



আমিও ভাবছিলাম বুনবো কিছু,

খর আকাশ থেকে বৃষ্টিধারা নামলোনা,

তোমার ক্ষেতের আইলও বড্ড ঊঁচু,

আর মেঘের কিনার জুড়ে কাঁটাতারের বেড়া।

বীজগুলো সব চিটে হয়ে গিয়েছে এবার।



দেখি, হয়তো আরেক বর্ষায়…

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ রাত ১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হয়তো আরেক বর্ষায় ... !
আশাবাদী !

৩০ শে মে, ২০১৩ রাত ৩:২২

নির্লিপ্ত বলেছেন: আশা না থাকলে কেমনে হ্য় বলুন? :)
পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.