| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ বেতার এ ছোট ভাইয়ের একটা চাকরীর ইন্টারভিউ আছে।তো তাকে সাহায্য করতে হলো।টুকটাক ঘাটাঘাটির পর বেতার সম্পর্কিত কিছু তথ্য পেলাম।যদি কারো প্রয়োজন হয় এই ভেবে কিছু অংশ আমার ব্লগে শেয়ার করলাম।বাকিটা আগামী পোস্টে দেওয়ার ইচ্ছা রইলো।
বাংলাদেশ বেতার সরকার পরিচালিত বাংলাদেশের রাষ্ট্রীয় বেতার সংস্থা। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এটি রেডিও বাংলাদেশ নামে পরিচিত ছিল।
এই অঞ্চলে বাংলাদেশ ঢাকাতে রেডিও সম্প্রচার শুরু হয় ১৬ই ডিসেম্বর, ১৯৩৯ সালে। প্রথম দিকে কেন্দ্রটি পুরনো ঢাকায় স্থাপন করা হয়। পরবর্তীতে কেন্দ্রটি শাহবাগে স্থানান্তর করা হয়। রেডিওটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ২৬শে মার্চ তারিখে, সম্প্রচার কেন্দ্র রেডিও পাকিস্তান স্বাধীনতার ঘোষণা সম্প্রচার করা হয়, যা চট্টগ্রাম বন্দরে নোঙ্গররত একটি জাপানী জাহাজ থেকে শোনা গিয়েছিল এবং তা পুনসম্প্রচার করা হয়েছিল। যুদ্ধের সময়, এটি স্বাধীন বাংলা বেতারকেন্দ্র নামে পরিচিত ছিল। ভারী গোলা বর্ষণের কারণে বেতারকেন্দ্রটি কয়েকবার স্থানান্তর করা হয়েছিল, শেষে ২৫শে মে তারিখে কলকাতাতে সরিয়ে নেওয়া হয়েছিল, যেখান থেকে যুদ্ধের বাকি সময় পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করা হতো। ডিসেম্বর ৬ তারিখে বেতারকেন্দ্রটিকে বাংলাদেশ বেতার নাম দেওয়া হয়।
কয়েকটি গুরুত্বপুণ তথ্য।
১/ বাংলাদেশের প্রথম কমিউনিটি বেতারের নাম রেডিও পদ্মা (এফ এম ৯৯.২) ৬ অক্টোবর ২০১১ ইং রাজশাহীতে চালু করা হয়।
২/ প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয় চট্টগ্রামের কালুর ঘাটে
৩/ বাংলাদেশ বেতারের পুব নাম রেডিও বাংলাদেশ।
৪/ বাংলাদেশ বেতার স্থাপিত হয় ১৬ ডিসেম্বর ১৯৩৯ সালে।
৫/ বাংলাদেশ বেতার স্টেশনের সংখ্যা ১৩ টি।যথা- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বগুড়া, রংপুর, কুমিল্লা, রাঙ্হামাটি, ঠাকুরগাঁও, বরিশাল, যশোর ও কক্সবাজার।
৬/ বাংলাদেশের প্রথম বেসরকারী রেডিও চ্যানেলের নাম রেডিও মেট্রোওয়েব।
৭/ জাতীয় সংসদে বেতারের স্বায়ত্বশাসন বিল পাস হয় ১২ জুলাই ২০০১ ইং।
৮/ বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ আইন ২০০১-এর খসড়া মন্ত্রীসভায় নীতিগত ভাবে অনুমোদিত হয় ৭ জুন ২০০১ ইং।
৯/ বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের সর্বোচ্চ ক্ষমতা ১১৭০ কিলোহার্টস।
১০/রেডিও পাকিস্তানের নাম ঢাকা বেতার কেন্দ্র রাখা হয় ৪ মার্চ ১৯৭১।
১১/বাংলাদেশ বেতারের সর্বশেষ পুর্ণাঙ্গ স্টেশন রাঙ্গামাটি।
১২/বাংলাদেশ বেতারের চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্র তাদের কাযক্রম শুরু করে ১৯৫৪ সালে।
১৩/বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
১৪/বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্র প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে
১৫/বরিশাল বেতার কেন্দ্র উদ্বোধণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরিশালের রুপাতলীতে ১২ জুন ১৯৯৯ সালে।
১৬/ঠাকুরগাও বেতার কেন্দ্র নিজস্ব অনুষ্ঠান প্রচার শুরু করে ১ মার্চ ১৯৯৭ সাল
১৭/বাংলাদেশ বেতারের নিশুতি অধিবেশন (রাত ১২-৩ টা) সম্প্রচার শুরু হয় ১৯৯২ সালের ১৫ অক্টোবর রাত থেকে।
১৮/বাংলাদেশ বেতার থেকে ৬ টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করা হয়-বাংলা,ইংরেজী,হিন্দি,উর্দু,আরবি ও নেপালী ।
১৯/বর্তমানে বেসরকারী এফএম রেডিও স্টেশন চালু আছে ৩টি (রেডিও টুডে, রেডিও ফুর্তি ও রেডিও আমার)
২০/ বাংলাদেশ বেতারের সদর দপ্তর অবস্থিত- ঢাকার আগারগাঁও-এ..
©somewhere in net ltd.