| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গর্জনে যে চলার সূচনা,
কুলুকুলু ধ্বনিতে বহমান,
আকাবাকা পথ তার অচেনা,
চলার শক্তি যেন তার অফুরান।
কত ভাঙ্গে পাড়,
কত হাহাকার,
মিশে যায় জলে,
প্রমত্তা যৌবন ধায়,
দু’কূলে জোয়ার উছলায়,
আর্তনাদ মিশে যায় স্রোতের অতলে।
অবিরাম ছুটে চলা,
সময় সংকটে,
শোনে না কত কথা না বলা,
জানে না গন্তব্য কত সন্নিকটে।
সে ফেরে না পিছু,
ভাবে না কিছু,
চলে অমোঘ নিয়মে,
মায়াবী টান,
ভোলায় ব্যবধান,
দুরত্ব দেয় কমে।
অজানার শেষে,
মোহনায় মিশে,
মিলায় সে অপেক্ষার প্রলয়ে,
শত বাধা সয়ে,
শত দুঃখ বয়ে,
এগিয়ে যায় সে মহাসময়ে।
..........খালিদ মাহবুব (রোমেল) ২১.০৯.২০১৫।
©somewhere in net ltd.