নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার সম্পর্কে কিছু জানিনা

পাগলা বাবা খালিদ

আমি একটা পাগল

পাগলা বাবা খালিদ › বিস্তারিত পোস্টঃ

কপি

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯

"বাসর রাত বিড়ম্বনা"



তখন কিলাস থ্রি অথবা ফুর এ পড়ি । বর্তমান যুগের পুলাপাইন ক তে কলা ,

খ তে খই , ব তে বাসররাত পড়লেও আমার গেয়ান ব তে বই পর্যন্তই

সীমাবদ্ধ ছিল । বাসর রাত এর আনুষ্ঠানিকতা (!) বুঝতুম নাহ. .নাদান

বাচ্চা আছিলাম ।



খালাতো ভাইয়ের বিয়া উপলক্ষে সবাই ৩ দিন আগে থেকে কাজিনদের

বাসায় । আমি ভাইয়ার মোবাইলে স্নেক গাইম খালার লোভে ভাইয়ার

সাথে ঘুমাতাম । আমার এই খেলাতে বাগড়া দিতে ৩ দিন পর উপস্থিত

হলো ভাবী



নতুন বউ ঘরে আসার পর সবাই টুকটাক কথা বলার পর

ভাইয়া দরজা লাগিয়ে দিল । "উফফ গরম" বলিয়া ভাইয়া যখন

পান্জাবী খুলতে লাগল খাটের নিচ থেকে ঘাড় বের করে কোকিল

কন্ঠে ডাক দিলাম "ভাইয়া" । আমার বিশ্বাস কোন অজগর সাপ ভাইয়ার

সামনে ফণা তুইলা দাড়ালেও

ভাইয়া এতটা ভিমড়ি খাইতনা যতটা আমারে খাটের নিচ থেকে ঘাড়

তুলতে দেইখা খাইছিল ।



-তুই খাটের নিচে কি করস ?

-আম্মু কইছে তোমার সাথে ঘুমানো যাবেনা । আমি তোমার

সাথে ঘুমাবো ।

তুই থেকে ডাইরেক্ট তুমি তে গেলগা ভাইয়া । কইল "আজ তোমার

ভাবী ঘুমাবে যে ভাইয়া , জায়গা হবেনাহ. . আজ নাহহ"

আমার নিরুত্তাপ উত্তর "ভাবী কে অন্য রূমে পাঠায় দেও "

ভাইয়া তার মোবাইল টা দিয়া শুধাইল "এটা নিয়ে যাও ভাইয়া "

আমি আরেক কাঠি সরেস হইয়া শুধাইলাম " নাহ আমি নতুন বউয়ের

সাথে ঘুমাবো "

ভাইয়া ৫০০টাকা দিয়া কইল "প্লীজ ভাইয়া যাও"

আমি ভাবীর পাশে গিয়া ভাবীরে কইলাম "ভাবী এই ছেলেটাকে ৫০০

টা টাকা দিয়ে বিদায় করে দাও তো , তারপর আমি আর তুমি ঘুমাই "

ভাবী নির্বাক চলচ্চিত্র হয়ে ফিসফিস করে হাসতে হাসতে ভাইয়ার

দিকে ৫০০ টাকা বাড়িয়ে দিল ।



সেই সময় আম্মু দরজায় নক করলে ভাইয়া খুলে দিল । আম্মু কইল

"বাবা তোমার ভাইয়া আর ভাবী অফিসের কাজ করবে . . চলে আস"

আমি উত্সাহী হইয়া জিগাইলাম "কি এমন কাজ

করবে যেটা আমি দেখতে পারবনা ? "

এই কথার পর আম্মু আমাকে উত্তম মধ্যম দিয়া রুম

থেকে টাইনাটুইনা নিয়া গেছিল । আর আমার গগণবিদারী চিত্কার

"আমি নতুন বউয়ের সাথে ঘুমাবো ও ও ও "



ⓔলিখা: TärIkul KoushIk Islam ⓝ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:০৮

খেয়া ঘাট বলেছেন: হহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহা

২| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৬

পাগলা বাবা খালিদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যর জন্য.।.।.।
!:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.