| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন বছরেই শুরু হয়ে গেলো এক অসম যুদ্ধ !!! যেখানে পরাজয় মেনে নিয়েই শুধুমাত্র নিজের অস্তিত্বের জন্য টিকে থাকতে হয় বিশেষ করে কলেজ বা ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের।
মাত্র ২০/৩০ হাজার টাকা মূলধন এককালীন বিনিয়োগ করে প্রতিমাসে কমপক্ষে ৫০০০ টাকা নিশ্চিত আয় করাটা এখন আর কোন ব্যাপারই না। প্রতিমাসে মাত্র ৫/১০ ঘন্টা সময় দিয়ে যে কোন মানুষ এই টাকা আয় করতে পারবেন!!!
ভাবছেন নতুন কোন এম.এল.এম কোম্পানীর মার্কেটিং প্লান বলছি। না ভাই কোন কোম্পানী না। ঢাকায় ব্যাচেলরদের নিরুপায় অবস্থাকে পুজিঁ করে এক শ্রেণীর অসাধু মানুষ সরকারি নীতিমালার তোয়াক্কা না করেই, কখনোবা বেআইনিভাবে বাড়ি ভাড়ার নামে শুরু করেছেন রমরমে ব্যবসা। এই ধরণের অসাধু ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাড়িওয়ালা এবং দ্বিতীয় ধাপের মধ্যসত্ত্বভোগী শ্রেণী। এরা বাড়ির মালিকের কাছ থেকে বাড়ি ভাড়া নিয়ে পুনরায় চড়াদামে ভাড়াটিয়াদের বাড়িভাড়া দিয়ে থাকে। সাবলেট বাড়ি ভাড়া যারা দেন তারাও এই শ্রেণীর অন্তর্ভূক্ত।
ফলে কয়েকধাপে বাড়িভাড়া বেড়ে এমন একটা পর্যায়ে যায় যা সত্যিই অমানবিক,বেআইনি,শাস্তিযোগ্য এবং অবৈধ।
বাড়ির অবস্থা এবং গ্রেডিং অনুযায়ী ভাড়া নির্দিষ্ট। বাড়িভাড়া বাবদ আদায়কৃত অর্থ থেকে প্রতিমাসে ট্যাক্স প্রদান করার বিধান রয়েছে। এগুলোর একটি বিধান না মানলে জেল জরিমানার বিধান এ দেশে আছে।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন :
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ নিয়ে দেশে যে একটি আইন প্রচলিত আছে তা অনেক ভাড়াটিয়া, এমনকি বাড়িওয়ালাও জানেন না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সরকার সর্বশেষ ১৯৯১ সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন চালু করে, যা ১৯৯১ সালের ৩নং আইন নামে পরিচিত।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ৭ ধারায় বলা হয়েছে, বাড়ির অবস্থা এবং গ্রেডিং অনুযায়ী ভাড়া নির্দিষ্ট কোনো বাড়ির ভাড়া মানসম্মত ভাড়ার বেশি বৃদ্ধি করা হলে ওই অতিরিক্ত ভাড়া, কোনো চুক্তিতে ভিন্নরূপ কিছু থাকা সত্ত্বেও আদায়যোগ্য হবে না। অর্থাৎ কোনোভাবেই মানসম্মত ভাড়ার অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা যাবে না। এমনকি এ মর্মে কোনো চুক্তি থাকলেও তা কার্যকর হবে না। মানসম্মত ভাড়া বলতে আইনে ওই এলাকার এবং বাড়ির সুযোগ-সুবিধার উপযুক্ত ভাড়ার কথা বলা হয়েছে।
• ভাড়া বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে আপসে নির্ধারিত হতে পারে।
• ক্ষেত্রবিশেষে ভাড়াটিয়ার অভিযোগ থাকলে ঘর ভাড়া নিয়ন্ত্রকও এ ভাড়া নির্ধারণ করে দিতে পারেন।
• ভাড়া বৃদ্ধি সংক্রান্ত ব্যাপারে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে মনোমালিন্য হলে ভাড়াটিয়া যদি ঘর ভাড়া নিয়ন্ত্রকের কাছে আবেদন জানান, তার ভাড়া মানসম্মতের অধিক, তাহলে নিয়ন্ত্রক সেটা যাচাই করে মানসম্মত ভাড়া নির্ধারণ করে দিতে পারেন।
বাড়ি ভাড়া আইনের ১৫ ধারায় বলা হয়েছে, বাড়ির মালিক বা ভাড়াটিয়ার আবেদনের ভিত্তিতে কোনো বাড়ির মানসম্মত ভাড়া নির্ধারণ করা হবে এবং এমনভাবে তা নির্ধারণ করা হবে যেন এর বার্ষিক পরিমাণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্থিরকৃত ওই বাড়ির বাজারমূল্যের ১৫ শতাংশের সমান হয়। তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে মানসম্মত ভাড়ার পরিমাণ এর অধীনে নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে অনুরূপভাবে নির্ধারিত মানসম্মত ভাড়া হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে বাড়ির মালিক বা ভাড়াটিয়ার দরখাস্তের ভিত্তিতে দুই বছর পরপর ঘর ভাড়া নিয়ন্ত্রক ১৫ ধারা মোতাবেক মানসম্মত ভাড়া পুনর্নির্ধারণ করে দিবেন।
এ ছাড়া বাড়ি ভাড়ায় অগ্রিম প্রদানের কোনো চুক্তি, চুক্তি আইনের ২৩ ধারা মতে বারিত। এ ছাড়া এক মাসের ভাড়ার অধিক অর্থ অগ্রিম হিসেবে গ্রহণ করা বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১০ ধারা অনুযায়ী নিষিদ্ধ। বাড়ি, দোকান, অফিস, গুদাম বা অন্য যে কোনো গৃহ ভাড়া দেওয়ার বা নবায়ন করার সময় কোনোরূপ অগ্রিম সালামি বা জামানত গ্রহণ কারা আইনবিরুদ্ধ।
আরো কিছু লিখার ইচ্ছে ছিল কিন্তু তথ্যের অভাবে সেটা আর হয়ে উঠলো না।
যাইহোক, এইগুলো কি দেখার কেউ নেই??? আমরা কি অসহায় অথবা অভিভাবকহীন ঢাকাতে বসবাস করি !! আল্লাহ্ মালুম !!
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেন: সহমত,ছি অদ্ভুদ সমাজ
ধন্যবাদ মন্তব্বের জন্য।
২|
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
এন ইউ এমিল বলেছেন: এদের মুখে থুতু
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেন: সহমত।
ধন্যবাদ আপনাকেও।
৩|
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
শার্লক বলেছেন: পুরো দেশটাই এখন অভিভাবকহীন।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেন: হুম, তাইতো মনে হচ্ছে।
তাহলে আমরা কোন বালছালরে ভোট দিয়া ক্ষমতায় আনি??
৪|
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
ব্লগ ৪১৬ বলেছেন: সরকারের একটা সেল থাকা উচিত। তারা কেবল ঢাকা শহরে বাড়ী ভাড়া নিয়ন্ত্রন নিয়ে কাজ করবে। বাড়ী ভাড়া সক্রান্ত আইনের তদারকী ও প্রয়োগ দেখবে। সরকার যদি শুধুমাত্র এই দিকে নজর দেয় তাহলে ২ কোটি মানুষের বাসের এই ঢাকা শহরে অনেকটাই শান্তি নেমে অসবে।
ঢাকাতে এখন সবচেয়ে আরামে আছে যাদের বাড়ী আছে। অধিকাংশই কোন বাল তো করে না কেবল বসে বসে ভাড়া তুলে খায়। তাদের ছেলে মেয়েরা নর্থ সাউথে পড়ে কিন্তু পড়া শেষ করে কোন কিছুই করে না। বাসায় বসে বসে ঝিমায় আর ভাড়াটিয়াদের সাথে খচর খচর করে।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেন: আমিও চাই সেটা।
বেশীরভাগই বাড়ীওয়ালা রুঢ় আচরণ করে। তাই আইনের নজরদারি জরুরি।
অনেক ধন্যবাদ আপনাকে
৫|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
ইফতেখার5555 বলেছেন: দুঃখজনক হলেও সত্যি, আপনার একটা বাড়ীর পেছনে বছরে কি রকম খরচ হয় ধারণা নেই,একটা বাড়ীর পেছনে কি ধরনের রক্ত পানি করা ঘাম শ্রম থাকে জানেন?
ট্যাক্স,সিটি কর্পোরেশনের টাকা, পানির মোটর চালানোর বিল,আজ পানির লাইন নষ্ট তো কাল রং করাতে হবে পরশু বেসিন ভাঙ্গা,গ্যাসের লাইন আটকে গেছে নতুন লাইন টানতে হবে, এলাকায় নতুন পানির লাইন বসছে চাদা দিতে হবে,পানির মোটর নষ্ট,............জমির অফিশিয়াল আর আন-অফিশিয়াল দাম এর পার্থক্য জানেন?
এলাকার পোলাপান আছে তাদের সময়ে সময়ে চাদা দিতে হবে, ভাড়া থাকলে আপনি বাসা বদলে চলে যেতে পারেন, বাড়ি ওয়ালারা পারে?
২০-৩০ হাজার টাকা বিনিয়োগে কিভাবে একটা বাড়ী বানানো সম্ভব? পরিষ্কার করবেন প্লিজ?
একটা টিনের সেমি পাকা বাড়ী তুলতেই ১.৫ ~ ২ লাখ টাকা লাগে জমির দাম তো বাদই দিলাম ........কোন দুনিয়ায় থাকেন ভাই???
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেন: আপনার প্রথমের দিকে কিছু কথার সাথে আমিও একমত। তবে, শেষের গুলো ছিল আক্রমণাত্মক !!!
সরি ভাই আমি আপনার মতন এতো জ্ঞানী না।
আমি আসলে কিচ্ছু বুঝি না, যা বুঝেন আপনিই সব বুঝেন !!!
আমরা ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, আমাদের থেকে বাড়ীওয়ালারা বেশি ভাড়াই আদায় করেন যেটা ন্যায় সংগত নহে ।
আমি এই টুকুই বুঝি।
ক্যান আমি তো বলতেছি একটা সচ্ছ নীতিমালা থাকবে এই বেপারে......... যাতে কোন পক্ষই না ঠকে
এইটাতো স্বীকার করবেন যে বাড়ীওয়ালাদের ব্যাবহার অধিকাংশ ক্ষেত্রে খুব সুবিধার না । নাকি??
আর টাকার ব্যাপারটা পুরাটাই একটা আপেক্ষিক ব্যাপার হিসেবে তুলে ধরলাম।
বিনিয়োগর ব্যাপারে বললেন অথচ, ভাড়ার ব্যাপারে বললেন না??
আমার পোস্টে বলেছি - "মাত্র ২০/৩০ হাজার টাকা মূলধন এককালীন বিনিয়োগ করে প্রতিমাসে কমপক্ষে ৫০০০ টাকা নিশ্চিত আয় করাটা এখন আর কোন ব্যাপারই না।"
এখন কথা হল ঢাকাতে পাঁচ হাজার টাকাতে ক্যামন বাসা পাওয়া যায় বলুন তো?? সেটার বিবরণ দিন।
২টা রুমের বাসা প্রায় ৫/৬ এর উপরে আবার ক্ষেত্র বিশেষে আরো বেশি !!!
ধানমণ্ডিতে আমার ক্যাম্পাস , এইখানে প্রায় ৮/১০ উপরে খরচ করতে হয় ২/৩টা রুমের বাসার ক্ষেত্রে।
আর ফ্যামিলি বাসা ২/৩ রুমের ১০ এর নিচে পাওয়া অনেক কষ্টের ।
ঢাকা শহরে বস্তিতে ২/৩ রুমের ভাড়াও প্রায় ২/৩ হাজার টাকার মতন !! ক্যান মিয়া এইগুলা নজরে পরে না??
আর প্রায় ১৫/১৬ হাজার টাকা দিয়েই তবে মিলে ৩/৪ রুমের বাসা।
আমি শুধু জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে নীতিমালা প্রনয়নের কথা বলছি। ধন্যবাদ। ভালো থাকবেন
৬|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
স্ব্প্নবাজ তরুণ বলেছেন: ফেব্রুয়ারী,২০১২ থেকে মণিপুরীপাড়া / ফার্ম গেটে সিট দরকার ২ টা । না হলে রাস্তায় থাকা লাগবে ।
হেল্প ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেন: আল্লাহ্ সহায় হন, আমীন।
৭|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯
ইফতেখার5555 বলেছেন: ভাই আমার কমেন্ট টা ভালো করে পড়েন, কোনও প্রশ্নেরই যুক্তিগ্রাহ্য উত্তর আপনি দিতে পারেন নি,
ধানমন্ডির আশপাশে( আবাসিক এলাকার কথা বাদ) একটা বাড়ী তৈরীতে জমি সহ ৪-৫ কোটি টাকা লাগে মিনিমাম। বাসা ভাড়া দিয়ে এই টাকা উঠাতে কতদিন লাগবে আপনা বাড়ীভাড়ার রেটে একটু হিসেব করুন তো।
বিশ্বাস করবেন? যে সিটি করপোরেশন ধানমন্ডীর আশেপাশে একটা বাররির ট্যাক্স কত ধার্য করে ? বছরে ৩০-৪০ হাজার টাকা। জ্বী হ্যা পুরো এক মাসের ভাড়া.....বিশ্বাস করতে না পারলে খোজ নিন।
নীতিমালা দরকার ঠিক আছে...... জমির দাম,লেবার কস্ট,ইট-সিমেন্ট-বালি-রড এর দামের নীতিমালা করে তারপর আসেন.....
দয়া করে এর আগের মন্তব্যের উত্তর দিন.....
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেন: আপনে তো দেখতাছি দজ্জাল বাড়িওয়ালাদের মতন !!
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বর্তমানে এই বাজারে বাড়িভাড়া'র দাম ঠিকঠাক মতনই আছে??
যতটা না বাড়ি বানানোর নির্মাণ খরচ তার চেয়েও বেশি হারে ভাড়া নেয়া হচ্ছে সেটা কি স্বীকার করবেন না??
অধিকাংশ বাড়ীওয়ালারা যে সামান্য ভাড়ার কারণে দুরবেবহার করে সেটাও তাহলে মেনে নিচ্ছেন......!!!
আজিব !!
থাক ভাই, আপনার সাথে আর প্যাঁচাল পাইরা কাম নাই আমার...
আমি আবারো বলতেছি আমি শুধু জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে এই বিষয়ে সঠিক নীতিমালা প্রনয়নের কথা বলছি। ভাড়া ক্যামন হবে, কতো হবে সেটা না হয় ওই কমিটিই ঠিক করবে........ কিন্তু আপনি একবারও স্বীকার করলেন না যে বাড়ীওয়ালারা অধিকাংশ ক্ষেত্রেই বেশি হারে ভাড়া নিচ্ছে যেটা ঠিক হচ্ছে না.........
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
পরিবেশ বন্ধু বলেছেন: এরা ধান্ধা বাজ মহা চাল বাজ
ছি অদ্ভুদ সমাজ