| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার হবে দেখা
কোন এক বৃক্ষের তলে-
পুরোনো স্মৃতির মুকুলিত মঞ্জরী নিয়ে;
সেদিন তোমার হয়তো সময় থাকবে না,
থাকবে না কোন অনুভূতি এখনকার মত।
সময়ের অসমান বিরুদ্ধাচারণ সংশয়ের আধারে তুমি
ভুলে যেতে পার তোমার পুরোনো স্মৃতি,
আমি ভুলতে পারব না আঘাত পেলেও শত।
তুমি আড়ালে থাকতে-
আমি খুঁজে বের করেছি তোমার লুকান চাবি,
তবু মনের ঘরে ঢুকতে পারিনি এখনও।
তাই,
আমি তোমার অচেনা সমুদ্রতটে ঘটে যাওয়া দুর্ঘটনা,
আমি তোমার শিহরে লুকিয়ে রাখা চিঠির স্বাক্ষরকারী,
আমি তোমার বুকে জমে থাকা অজানা কথার বর্ণনাকারী,
আর আমি তোমার ভালবাসার অনলে দগ্ধ-প্রদাহের সাকার বাণী
যা লিখেছি তখনও।
তবু দেখা হবে অজানা কোন বৃক্ষের তলে
হয়তো সেটা তোমার ভুলে
পথচারি বিবাগীর আদলে
অচীন গাঁয়ের পথটি ধরে প্রতিক্ষার প্রহর গুনে
সবুজ তৃণের উর্দ্ধ নীলে,
আবার হবে দেখা তোমার-আমার পথ ভুলে।
ARS.....
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭
খ্যাপা রাজা বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
২|
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১
বিজন রয় বলেছেন: স্মৃতি বাঁধা থাক ভবিষ্যতের জন্য। আমি মুগ্ধ হই এখানে................
অচীন গাঁয়ের পথটি ধরে প্রতিক্ষার প্রহর গুনে
সবুজ তৃণের উর্দ্ধ নীলে,
আবার হবে দেখা তোমার-আমার পথ ভুলে।
মোহিত।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩
খ্যাপা রাজা বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
৩|
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগলো কবিতা।
++
৪|
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭
SHUK PAKHI বলেছেন: কি দারুন ! মন ছুয়ে গেলো । ধন্যবাদ ভাই।
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১০
খ্যাপা রাজা বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
৫|
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
কানিজ রিনা বলেছেন: আবার হবেতো দেখা সেই দেখা এই দেখা
নয়তো।
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১০
খ্যাপা রাজা বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮
মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও অচীন গাঁয়ের পথটি ধরে প্রতিক্ষার প্রহর গুনে
সবুজ তৃণের উর্দ্ধ নীলে,
আবার হবে দেখা তোমার-আমার পথ ভুলে। কি চমৎকার লিখেছেন।