নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খ্যাপা রাজা

খ্যাপা রাজা › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমার জন্য

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৩



আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো
ছোট ঘাসফুলের জন্যে
একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে
আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে
উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে
একফোঁটা বৃষ্টির জন্যে
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
দোয়েলের শিসের জন্যে
শিশুর গালের একটি টোলের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো চোখের মণিতে
গেঁথে থাকা একবিন্দু অশ্রুর জন্যে
একফোঁটা রৌদ্রের জন্যে
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
এক কণা জ্যোৎস্নার জন্যে
এক টুকরো মেঘের জন্যে
আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশ তলায়
হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে
এক ফোঁটা সবুজের জন্যে
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।
শুধু তোমার জন্য !
ARS.................

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৯

রিপি বলেছেন: বাহ চমৎকার লিখেছেন। তবে কবিতা পড়ে মনে হচ্ছিল অাগেও এই কবিতা কোথায় যেন পড়েছি। :)

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮

খ্যাপা রাজা বলেছেন: ধন্যবাদ । তবে আমার মনে হয় অাগে কবিতাটা না পড়ারই কথা ।

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩২

রিপি বলেছেন: হতে পারে। মনে কিছু নিবেন না। কিছু কিূ কবিতা এমনি.. পড়লেই মনে হয় আগেও কোথায় জেন পরেছি। শুভেচ্ছা জানবেন। :)

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪২

খ্যাপা রাজা বলেছেন: মনে নিবো কেন ? এটা তো হতেই পারে । অাপনি খুব সুন্দর করে কথা বলনে । অসাধারণ...............

৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫২

রিপি বলেছেন: ভালোই বললেন হা হা... আমি একদম গুছিয়ে কথা বলতে পারিনা লিখতেও পারিনা। বানানেও দেখছি অনেক ভুল হয়। তবু কমপ্লিমেন্ট এর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। :)

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:০১

খ্যাপা রাজা বলেছেন: অাপনার নামে যা বলব তাই কম ।

৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব ভাল লাগল আপনার কবিতা। আমি হয়তো মারা যাবো শুধু তোমার জন্য।

৫| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সময় খুব ছোট জিনিসের জন্যই মনটা কেমন যেন খা খা করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.