| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাঙ্গাইল জেলার সাধারণ মানুষের দৈনন্দিন কথাবার্তায় প্রচলিত নিজস্ব কিছু শব্দ আছে যা সাধারনত অন্য এলাকায় ব্যাবহার করা হয় না। এরকম কিছু শব্দ নিচে দেয়া হলঃ
গ্যাদা/পোলা = ছেলে,
গ্যেদি = মেয়ে,
কুর্কা = মোরগ-মুরগী,
এ্যবা = এরকম,
আন্নে = আপনি,
অ্যাত = হাত,
পাও/ঠ্যাং = পা,
আঙ্গো = আমাদের,
আবিজাবি = আবোলতাবোল,
জিরানো = বিশ্রাম নেয়া,
আইচছা= আচ্ছা/ঠিক আছে,
ছালুন = রান্না করা তরকারী,
বাত = ভাত,
ক্যেওয়াজ = ফ্যাসাদ,
ট্যাহা = টাকা,
শরীল = শরীর,
বালা = ভাল,
ল্যাহাপড়া = লেখাপড়া,
পাগার = পগার,
খ্যাত = ক্ষেত/খেত,
খোরল = ফোকর/গর্ত,
ডোঙ্গা = ডিঙ্গি নৌকা,
ফুবু = ফুফু,
কওন = বলা,
কহোন = কখন,
কাম = কাজ,
কাইলকা = গত/আগামীকাল,
ন্যেইজ = লেজ,
উটকানো = খোঁজাখুঁজি করা,
উইজ্জা = স্ব-প্রণোদিত হয়ে,
চুইশা = চুষে,
ব্যাক্খানি = সবটুকু,
বাস্না = (সু)গন্ধ,
খ্যের = খড় (ধানের),
ঠিলা = কলসি,
কুইরা = অলস,
গ্যাচ্চর = গোঁয়ার,
ঘাড়ত্যারা = একগুঁয়ে,
মাইগ্গা = মেয়েলি,
ব্যাজায়/ম্যালা = অনেক/খুব,
ভাগমত = যথোচিতভাবে,
উচা-নিচা = উঁচু-নিচু,
সরস = ভাল মানের,
থাবর = থাপ্পর,
বহুইন = বসুন,
জাইগা = চলে যাই ইত্যাদি
০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৯
সরকার আলী বলেছেন: এ্যতো অ্যাসুইন ক্যা? মিছা কতা কইছি??
২|
০৭ ই জুলাই, ২০১২ রাত ৮:৩২
লালবািত বলেছেন: apne ato sobdo janen kivabe.
Ango bari mirzapur.
০৭ ই জুলাই, ২০১২ রাত ৮:৫২
সরকার আলী বলেছেন: ওইযে পিচ্চিকাল থাইকা শব্দ শিকতাছি, তাই। আপ্নের বাড়ি মির্জাপুর, হাচাকতা?
৩|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:১৪
এ যুগের শ্রীকান্ত বলেছেন: আন্নের বাড়ী কুনু?
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০০
সরকার আলী বলেছেন: আঙ্গোর বাড়ী টাঙ্গাইল । আন্নের বাড়ী? আঙ্গোর বাইত্তে আপ্নেরে দাওয়াত দিলাম।
৪|
০৮ ই জুলাই, ২০১২ রাত ১:২২
সম্রাট১৯৯১ বলেছেন: কুর্কা
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৩
সরকার আলী বলেছেন: হ, কুর্কা । আঙ্গোর কুর্কায় আন্ডা পাড়ে।
৫|
০৮ ই জুলাই, ২০১২ রাত ২:৩৮
ইয়ার শরীফ বলেছেন: bangla২য় পত্র এর কথা মনে হইল
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৬
সরকার আলী বলেছেন: ক্যা ? bangla ২য় পত্র এর কথা মনে অইলো ক্যা ??
৬|
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:১৪
ভারসাম্য বলেছেন: আন্নে থাহুইন আন্নের বাষা লিয়া। মুই গ্যাতাছি ...
মোর বারি কোলোম টাংগাইল না। আনাইলে দেহাইয়া দেতাম মুইয়ো কি রোহোম কইতে পারি। কয়ন দেহি মোর বারি কোম্মে?
০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৯
সরকার আলী বলেছেন: মনে অয় টাঙ্গাইল, বরিশাল, চট্টগ্রাম ও নোয়াখালীর সংকর (hybrid) ভাষা । তাই আন্নের বাড়ী কুনু তা কমুনা, কওন জাবো না ।
৭|
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:১৮
রেজোওয়ানা বলেছেন: আন্নে এব্যা করুইন ক্যা?
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৫৪
সরকার আলী বলেছেন: জ্যেবা মনে হ্যেবা করমু, তাতে আন্নের কি?
৮|
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:১৯
মোসাফির বলেছেন: জাংটাঃ হাটু পানি।
গতর ঃ শরীর।
ডাংগর ঃ বালেগ হওয়া / বড় হওয়া।
কাক্কা/কাক্কী : চাচা/চাচী।
বাতর ঃ দুই ক্ষেতের মধ্যবর্তী আইল।
যামু ঃ যাওয়া।
থাগ্গাঃ কোনো কিছু বাদ দেওয়া।
পোলাপান ঃ ছেলে-মেয়ে।
হশুর বাড়ী ঃ শশুর বাড়ী।
শালা/শালী ঃ শ্যালক/শ্যালিকা।
কাছার ঃ ডালো জমি।
কেদাঃ কাদা মাটি।
বাশশ্যাঃ বর্ষা কাল।
নাওঃ নেীকা।
ইত্যাদি ইত্যাদি।
০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৬
সরকার আলী বলেছেন: খাজুইরা/আজাইরা-প্যাচাল = বেহুদা/অপ্রয়োজনীয় কথাবার্তা,
আন্ডা = ডিম,
গাওজুরি/সিনাজুরি = পেশীশক্তি,
হাচাই? = সত্যি?,
ফাঁপর = বিপদ/মুশকিল,
বুজি = বড় বোন,
বাজান = পিতা/বাবা,
ছ্যারা-ছ্যেরি = ছেলে-মেয়ে/বালক-বালিকা,
হুই-হুতা = সুচ-সুতা,
আশ্-মস্কারি = ঠাট্টা-বিদ্রূপ,
কুনু = কোথায়,
গ্যেরো/বান্ধন = বন্ধন, ইত্যাদি।
৯|
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২০
রেজোওয়ানা বলেছেন: আঙ্গো বাড়িও টাংগাইল!
এলা জাইগা মেবাই, আবার আহুমনে।
০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৪
সরকার আলী বলেছেন: হাচাই? বুজি (বড় বোন) বালাআছুইন?
১০|
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৫৫
ইমুব্লগ বলেছেন: কয়েন্তো হুন্তাচি।
০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৭
সরকার আলী বলেছেন: হুনোশ্ নাতো
১১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৬
তানিয়া হাসান খান বলেছেন: সরস = ভাল মানের
দারুন তো।+++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৩
সরকার আলী বলেছেন: আম্নেরে (আপনাকে) ম্যালা (অনেক) ধন্যবাদ বুজি (আপা)।
১২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২২
কথক পলাশ বলেছেন: হুইনা মোক করুইন না জেন, আন্নে টাঙ্গাইলের কুনু থাকুইন?
আঙ্গ বাড়ি গাটাইল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩২
সরকার আলী বলেছেন: কি যে কইন্না, আন্নেরে মোক করমু ক্যা? আন্নেগোর ঘাটাইলের বোগোলের উপজেলায়।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০১
সম্রাট১৯৯১ বলেছেন: