নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রমন করতে ভালবাসি আর মাঝে মাঝে কবিতা লেখতে ভাল লাগে।

সবুজের ইবনে বতুতা

আমি ভ্রমন প্রিয় মানুষ, নতুন জায়গা ও নতুন মানুষের সাথে পরিচিত হতে বেশ ভাল লাগে। সবুজে বেশ ভক্ত আমি।

সবুজের ইবনে বতুতা › বিস্তারিত পোস্টঃ

মডেল নির্বাচন

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬



রসিক নির্বাচনে এবার এরশাদ কাকার জয়জয়কার
ঠাই-পাত্তা নাই রে ভাই ছিল যারা রাজাকার...!
নৌকার মাঝি হাল ছেড়েছে ইচ্ছা করে নাকি?
ধানের শীষের টাইম নাই রে ওরে মন মাঝি...!

নিক মডেল নির্বাচনে ফলাফলে বেজায় খুশি
মাঠে ময়দানে হয়নি এবার কোনপ্রকার কিলঘুষি...!
ভেতরের খবর কে-বা রাখে আমজনতার মধ্যে?
ভেতরে যাবার পাস তো নাই তাদের কারোর সাধ্যে...!

আবুল চাচা কইছে সেদিন আমরাই সেরা আমরা খাটি
কসম খেয়ে বলছে তিনি ছুয়ে সিলেটি মাটি...!
সংসদ নির্বাচনে সেকি কোন প্রভাব থাকবে না?
তবে ভাই মেনে নেবো তারাই হবে খাটি সোনা...!

সামনের সংসদে তারা আবার নাকি দখল নেবে
নাটকের সব মঞ্চায়ন এবার নাকি তাই হবে...!
আমজনতা খাইবে ধোকা বইবে তব শীতল বাতাস
খাওয়া দাওয়া ছেড়ে সবাই করবে নাকি হা-হুতাস...?


---------------------------------------------------------
ঢাকা/বাংলাদেশ।
২৩/১২/২০১৭, সন্ধ্যা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.