নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রমন করতে ভালবাসি আর মাঝে মাঝে কবিতা লেখতে ভাল লাগে।

সবুজের ইবনে বতুতা

আমি ভ্রমন প্রিয় মানুষ, নতুন জায়গা ও নতুন মানুষের সাথে পরিচিত হতে বেশ ভাল লাগে। সবুজে বেশ ভক্ত আমি।

সবুজের ইবনে বতুতা › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ ব্লগঃ শখের বাইকে ৬৪ জেলা ভ্রমণ (পর্ব-০১)

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৫২

ভূমিকাঃ
ছোটবেলা থেকেই ভ্রমণ বেশ পছন্দ করি আমি। সময় পেলেই যেকোন দিক বের হয়ে যেতাম। পথের ঘাস,লতা পাতা, গুল্ম,ফুল ফল, বেশ আকর্ষণ করতো আমাকে। আজ থেকে দশ/বার বছর আগে আমার বড় ভাই একটা মোবাইল কিনে দিয়েছিল, নোকিয়া ৬৩০০ মডেলের। ওটা নিয়েই বের হয়ে যেতাম। প্রকৃতির ছবি উঠাতাম।এটা গেল এক প্রসঙ্গ, এবার অন্য কথায় আসি, যখন ক্লাস টেন এ পরি বাইকের বেশ লোভ ছিল আমার, আমার বাবা অত বেশি টাকার মালিক ছিল না, বড় ভাই পরে একটা বাইক কেনে, ওটা নিয়েই বের হতাম। তারপরও মা বের হতে দিত না। ভয় পেত যদি কিছু হয়ে যায়। কিন্তু বাইক থাকত গ্রামে, আর আমি ঢাকায়, সেজন্য জমিয়ে বাইক চালানো হতো না। তখন থেকেই নিয়ত ছিল নিজের যদি একটা বাইক হতো। সেই আশা পুরন হলো ২২ বছর পর। বর্তমানে আমার শখের বাইক বাজার পালসার ১৫০ ডিটিএসআই।

এটা নিয়েই এখন আমার যত স্বপ্ন। সেদিন হঠাৎ করে মনে হলো বাইকে করে আমার দেশের ৬৪ জেলা ভ্রমন করলে কেমন হয়। যেই মাথায় প্লান আসল সেই কাজ। সেদিক ছিল শুক্র বার, গুগল ম্যাপ দেখে বের হলাম নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা ঘুরব বলে, দেখলাম ওখানে আর কি কি দর্শনীয় জায়গা রয়েছে, সেগুলো মার্ক করলাম। ঢাকা থেকে শুরু করলাম, জিপিএস ট্রাকিং সেট করে যাত্রা শুরু। ঢাকা থেকে কোথাও থামি নাই ডাইরেক্ট নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে আমার প্রিয় বাইক। ক্যামেরার পেছনে আমি।

অন্য ছবিতে যেমন দেখা যায়

এরপর যাত্রা শুরু করলাম মুন্সিগঞ্জের দিকে। জিপিএস ট্রাকিং বলল আর মাত্র ২৩ কিমি। আমি তো মহাখুশি, এর মাঝে আমি রাস্তা ভুল করলাম, কোন এক চিপায় ঢুকে গেছি পরে জিপিএস আমাকে পথ দেখিয়ে মেইন রোডে উঠাল, এর কিছুদুর যেয়েই দেখি মুক্তারপুর সেতু। সেটা পার হয়ে একটু সামনে ডানের রাস্তায় চলে গেলাম সেখানে বাবা আদম শাহ মসজিদ, সেটা আগের মতো নাই। সংস্কার কাজ চলছে।

বাবা আদম শাহ মসজিদ মাজার শরীফ।

বাবা আদম শাহ মসজিদ ও মাজার শরীফ।

এরপর রামপাল দিঘি ও রামপাল কলেজ এ যাই।


রামপাল কলেজ


ইন্দ্রপুর দূর্গ

চরহোগলা মার্কেট, সোনারগাঁও

ইন্দ্রপুর দূর্গের সামনে আমার শখের বাইক

আজ এই পর্যন্ত
পরবর্তী পর্ব আসবে...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি ব্লগ, খুব ভালো লাগল।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৪

সবুজের ইবনে বতুতা বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

আচ্ছা, লেখা প্রথম পাতায় প্রকাশ হতে কত দিন সময় লাগে জানতে পারি,জনাব শহিদুল ইসলাম প্রামানিক?

২| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: +++

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৪

সবুজের ইবনে বতুতা বলেছেন: ধন্যবাদ, মনিরুল ইসলাম বাবু।

শুভ-কামনা রইল।

সুখে থাকুন নিরন্তর...

৩| ১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৭

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

১২ ই জুন, ২০১৮ রাত ৯:৪৪

সবুজের ইবনে বতুতা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.