নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রমন করতে ভালবাসি আর মাঝে মাঝে কবিতা লেখতে ভাল লাগে।

সবুজের ইবনে বতুতা

আমি ভ্রমন প্রিয় মানুষ, নতুন জায়গা ও নতুন মানুষের সাথে পরিচিত হতে বেশ ভাল লাগে। সবুজে বেশ ভক্ত আমি।

সবুজের ইবনে বতুতা › বিস্তারিত পোস্টঃ

ইউ-এস বাংলা এয়ারলাইন্স-এর ঢাকা-গুয়াংজু-ঢাকা ফ্লাইট বাতিল।

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯


ইউ-এস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের একটা স্বনামধন্য বেসরকারী বিমান চলাচল সংস্থা। যারা অনেক সফলতার সাথে বিগত ১৭ জুলাই ২০১৪ হতে বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করে আসছেন। দুঃখের বিষয় হলেও সত্য এই বছর মার্চ মাসের ১২ তারিখে নেপালে তাদের একটি বিমান ভূপাতিত হয়। যাতে ৭১ জন যাত্রির মধ্যে ৫১ জন যাত্রির সলিল সমাধি হয়। এই দুর্ঘটনার আগেও তাদের বিমানগুলোতে ছোটবড় কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যা কর্তৃপক্ষ কোন আমলে নেয় নি।

তার-ই ধারাবাহিকতায়, বিএস ১৪১ ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে সামনের চাকার ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয় যার দরুন তারা সেখানে ল্যান্ড না করে চট্টগ্রামে সামনের চাকা মুখথুবড়ে ল্যান্ড করে। এতে প্রাণহানি না হলেও বেশ কিছু যাত্রি আহত হয়। এটা ছিল তাদের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমান। তাদের বহরে এর সংখ্যা ৪ টি। সেটা দুর্ঘটনায় পতিত হবার পর এখন বাকি থাকে ৩ টি। আমার শঙ্কা ছিল এই তিন ক্যারিয়ার দিয়ে তারা কিভাবে ঢাকা হতে ব্যাংকক, সিংঙ্গাপুর, মালেয়শিয়া, গুয়াংজু(বাইয়ুন গচি চি ছাং), কলকাতা, মাস্কাট, দোহা এই সব রুটে ফ্লাইট পরিচালনা করবেন? শেষপযর্ন্ত আমার শঙ্কাই সত্যে পরিনত হলো, তারা ঢাকা-গুয়াংজু-ঢাকা ফ্লাইট বাতিল করলো। একটি সুত্রে খবর পেলাম চায়নিজ সিভিল এভিয়েশন অথরিটি তাদের বিমানের অবস্থা পর্যবেক্ষণ করে অনেক ত্রুটি দেখেছেন এবং তাদের কে চায়নার আকাশে উড়ার পারমিশন বাতিল করে দিয়েছেন। যা তাদের জন্য ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি কোম্পানীর ইমেজও হুমকীর মুখে।

আমার মতামত, হয় তারা নতুন বিমান কিনে এসব রুটে ফ্লাইট পরিচালনা করুক না হয় তারা বিমান সেবা জগৎ থেকে অব্যহতি নিক। আর কতো মানুষের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলবে?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

সামিয়া বলেছেন: ঠিক বলেছেন।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

সবুজের ইবনে বতুতা বলেছেন: ধন্যবাদ সামিয়া আপু।

শুভকামনা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.