| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভ্রমন প্রিয় মানুষ, নতুন জায়গা ও নতুন মানুষের সাথে পরিচিত হতে বেশ ভাল লাগে। সবুজে বেশ ভক্ত আমি।
ইসলামপুর উপজেলা, জামালপুর জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত, পশ্চাদপদ, অনুন্নত, নদীভাঙ্গন কবলিত একটি মুমূর্ষু জনপদের নাম! যমুনা নদীর করাল গ্রাসে এই জনপদ আজ অর্ধেকটাই নদী গর্ভে বিলীন। আমরা যারা শিক্ষিত জনগোষ্টি আছি চলেন কয়েকটা পদক্ষেপ গ্রহন করিঃ-
১। ঢাকা-ময়মনসিংহ-জামালপুর-ইসলামপুর-দেওয়ানগঞ্জ এই রুটে একটি ভালমানের বাস সার্ভিস উদ্ভোধন করা যায় কিনা তা নিয়ে চেষ্টা-তদবির করি!
২। যমুনা নদীর ভাঙ্গন থেকে আমারদের উপজেলার নদীভাঙ্গন কবলিত ৫ টি ইউনিয়ন রক্ষার্থে ও প্রতিবছর বন্যায় ক্ষতির হাত থেকে বাঁচার জন্যে হরিনধরা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত একটি ডাবল হুডেড বাঁধ নির্মান করতে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেকল পদক্ষেপ গ্রহন করে যথাযত কর্তৃপক্ষকে জানানো যেতে পারে।
৩।উপজেলার ভাঙ্গা রাস্তা গুলোর মেরামত ও সঠিক ভাবে যানচলাচল নিশ্চিত করনকল্পে কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে একটা সিদ্ধান্তে পৌছানো দরকার।
৪। মাদক,জুয়া,নেশা হতে তরুন সমাজকে রক্ষা করার জন্যে আমরা কি করতে পারি সেটা নিয়ে সার্বিক আলোচনা করে কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় কিনা তা দেখা দরকার।
৫। উপজেলার সার্বিক উন্নয়ন ও সার্বিক অবনতির চিত্র তুলে ধরে নেট ও জাতীয় পত্রিকায় নিউজ তুলে সেটার কার্যকরী বাস্তবায়ন করা যায় কিনা তা দেখা দরকার।
উপজেলার উন্নয়ন স্বার্থে আরও যেসকল বিষয় রয়েছে তা আপনাদের কাছথেকে আরও পয়েন্ট আশা করছি...
ধন্যবাদ সকলকে...
শুভকামনা রইল...!
বিস্তারিত এই লিংকে
©somewhere in net ltd.