নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টোমাডের সোব কোঠা

ঘুষ খায়, রাজনীতি করে এমন মানুষের সাথে বন্ধুত্ব, অাত্মীয়তা করব না।

খোলা চোখ

হজঘজব গয়হঘজগজ গয়গয় য়গ

খোলা চোখ › বিস্তারিত পোস্টঃ

বিটিআরসি: মোবাইল কোম্পানির প্রতারণা থেকে সাধারণ জনগণকে রক্ষা করুন-প্লিজ

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫০

প্রতিদিনই নূতন নূতন অফার ! মনে হয় যেন সবকিছু ফ্রি ! কিন্তু অফারটি নিয়ে দেখুন-আপনার পকেট যে কখন কিভাবে খালি হয়ে গেল বুঝতেও পারবেন না। এই ধরুন প্রথমেই লিখা থাকবে ১২/- টাকা রিচার্জ করলেই ১০০০/- টাকা বোনাস। কিন্তু হায় ! অফারটি নেয়ার পরেই আপনাকে আবার একটি ম্যাসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে- অফারের ১০০০/- টাকা পেতে ৫০,০০০/- টাকা দিয়ে এ্যারোপ্লেইনের টিকিট করে আমেরিকা থেকে ওই টাকাটা নিয়ে আসুন। তারপর আমেরিকা গিয়ে দেখন সেখানে লিখা আছে বোনাসের ১ম কিস্তি ১০/- টাকা পেতে ৫০০/- রিচার্জ করুন। ২য় কিস্তি পাওয়া যাবে পরবর্তি বছরের ২১শে ফেরুয়ারিতে ভাষার দিবসের উপহার হিসেবে।



সাদা-কালো-লাল-নীল-হলুদ-সবুজ হাজারো রংয়ের প্রতারণার আমরা প্রতিদিন সদা জর্জরিত।



দিনের আলোই লিখিতভাবে কৌশল করে যারা সাধারণ মানুষের পকেট কেটে ছিনতাই করছে তাদের হাত থেকে আমাদের বাঁচাবার কি কেউ আছেন ? প্লিজ বাঁচান... প্লিজ বাঁচান... প্লিজ...

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

বেসিকালি সেটা বলেছেন: দেখার কেউ নেই. :(

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

পারভেজ রানা বলেছেন: মোবাইল কোম্পানীগুলোর বিরুদ্ধ রুখে দাড়ান।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০১

বেকার যুবক বলেছেন: গালি দিতে ইচ্ছা করতাছে। খারাপ গালি। কিন্তু আমার মুখ দিয়ে খারাপ কথা বের হয় না এটা একটা সমস্যা।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২১

বিশ্বাস করি 1971-এ বলেছেন: রবি কৈ? অই মিয়া।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪১

গোবর গণেশ বলেছেন: ভাই আমরা যে বিল্ট-ইন ভাগ্য নিয়ে জন্মেছি, তাতে ভালো কিছু আশা করা অন্যায়। যে দেশের জনগণ যেমন তাদের শাসকও তেমনই হয়। কেউ আপনাকে আমাকে ভালো কিছু দিতে পারবে না, দেওয়ার ইচ্ছাও নাই। আরো কমপক্ষে চল্লিশ বছর লাগবে, তারপর হয়তবা কিছু পরিবর্তন হলেও হতে পারে। যারা এই দেশের জন্য কিছু করার কথা তারাই দুই দলে বিভক্ত। আমরা সবাইকেই তো দেখেছি। তাই বলে এদের বাইরে কি আমরা কখনো যাবো??? আসুন একবার গিয়েই দেখি কিছু হয় কিনা। অবশ্য যাবোই বা কার কাছে। লঙ্কা গেলেই সব হনুমান।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

লিংকন১১৫ বলেছেন: :( :( :( :( :( :(
আমরা যে বিল্ট-ইন ভাগ্য নিয়ে জন্মেছি !
আপনার এই কথাটি অসাধারণ লেগেছে ,
আমি আপনার সাথে সহমত

৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

সোহেল শাহেদ বলেছেন: প্রতিদিনই বিভিন্ন অফারের মেসেজ আসে। প্রচন্ড বিরক্ত হই আমি। কিন্তু হাত পা বাধা।

কয়েকদিন আগে Win2Play নামে একটি অফারে অংশগ্রহন করি। দুই-একদিনের মধ্যেই বুঝতে পারি আমি ঠগবাজের পাল্লায় পরেছি। বিরক্তির চরম সীমায় পৌছিয়ে, অনেক কষ্টে সার্ভিসটি বন্ধ করি।

বর্তমানে মোবাইল কম্পানিগুলো বিভিন্ন অফারের মাধ্যমে ধান্দাবাজি করে আমাদের টাকা ছিনতাই করছে। এগুলো দেখার কি কেউ নেই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.