| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহাম্মদ গোলাম কিবরিয়া
জানতে চাই, জানাতে চাই এবং নিজের ধ্যান-ধারনা ও বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই।
আমাদের সমাজে অনেকে মনে করে যে, আর্থিকভাবে সচ্ছল কিংবা বড়লোক হতে গেলে ধান্ধাবাজি, বাটপারি বা লোক ঠকানোর কোন বিকল্প নেই এবং এ সমস্ত খারাপ গুনগুলোকে বুদ্বিমত্তার মানদন্ড হিসেবে ধরা হয়। যে যত বেশী লোক ঠকাতে পারদর্শী, সে তত বুদ্বিমান ও সফল। সে হিসেবে মীর জাফরকেও বুদ্বিমান বলা যায়, যে তার বুদ্বির জোরে নবাব সিরাজুদ্দৌলার কাছাকাছি পৌছতে পেরেছিল এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করে যার ফলে এই বাংলা প্রায় ২০০ বছরের জন্যে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের করায়ত্ত হয়ে পড়ে। মীর জাফরের ঠাই হয়েছে ইতিহাসের নিকৃষ্ঠ বেইমান হিসেবে। তার পরিণতি ও হয়েছে ভয়াবাহ। আর তার প্রতি আমরা এতই ঘৃনা পোষন করি যে, আজ পর্যন্ত কারো নাম 'মীর জাফর' হতে দেখিনি। তেমনি আবু জেহেল, ফেরাউন বা নমরুদের কথাও ধরা যায়।কুবুদ্বির জোরে সাময়িকভাবে নিজেকে লাভবান মনে হলেও দীর্ঘমেয়াদে ভয়াবাহ পরিণতি হয়। তাদের পতন যখন শুরু হয়, তখন আর পালানোর পথ থাকে না।
আমরা যতটা না নিজের কর্মসক্ষমতা বা পেশাগত যোগ্যতা বৃদ্বিতে মেধাশক্তির ব্যয় করি, তার চেয়ে বেশি বাজে গুনগুলো অর্জন করার পেছনে সময় নষ্ট করি। মনে রাখা উচিত বড়লোক বা সফল হওয়ার শর্টকাট কোন পথ নাই, যদি থাকে সেটা দীর্ঘমেয়াদে টেকসই হবে না।
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২|
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
ঢাকাবাসী বলেছেন: সম্পুর্ণ ভুল্, বাংলাদেশে মানুষকে না ঠকালে কোনদিন বড় হতে পারবেননা। চুরি না করলে প্রতারনা না করলে জীবনেও বড় হতে পারবেননা! বিহাইন্ড এভরি ফরচুন দেয়ার ইজ এ ক্রাইম।
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেছেন: বাংলাদেশে রাজনীতির যে টালমাটাল অবস্থা, পরিস্থিতি কোন সময় কোন দিকে মোড় নেয় ঠিক নেই। এক এক সময় পরিস্থিতি কারও অনূকুলে এবং কারও প্রতিকূলে থাকে। তাই অসাধুরা সাময়িকভাবে পার পেয়ে গেলেও তাদের কাজের প্রমান গনমাধ্যন বা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে রয়ে যায়। কে কোন সময় আইনের আওতায় আসবে তার কোন ঠিক নাই।
আর সব কিছুর উর্ধে উপরওয়ালার বিচার তো আছেই।
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬
ফেরদৌসা রুহী বলেছেন: আর তার প্রতি আমরা এতই ঘৃনা পোষন করি যে, আজ পর্যন্ত কারো নাম 'মীর জাফর' হতে দেখিনি। তেমনি আবু জেহেল, ফেরাউন বা নমরুদের কথাও ধরা যায়।কুবুদ্বির জোরে সাময়িকভাবে নিজেকে লাভবান মনে হলেও দীর্ঘমেয়াদে ভয়াবাহ পরিণতি হয়। তাদের পতন যখন শুরু হয়, তখন আর পালানোর পথ থাকে না।
সততার কোন বিকল্প নেই। কথায় কাজে যারা সৎ তারাই সফল।