| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহাম্মদ গোলাম কিবরিয়া
জানতে চাই, জানাতে চাই এবং নিজের ধ্যান-ধারনা ও বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই।
আমাদের অনেকেরই উচ্চ মাধ্যমিক পাশ করার পর পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা নেয়া সম্ভব হয় না। সম্ভাব্য একটি কারন হতে পারে, অনেক সময় মেধা বা সুযোগ থাকার পরও পছন্দের বিষয়ের চেয়ে বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেয়া। তাই ছোটবেলা থেকে স্বপ্ন দেখা পছন্দের বিষয় বা যুগের সাথে তাল মিলিয়ে করা পছন্দের বিষয় বাদ দিয়ে অনেকেই বিশ্ববিদ্যালয়ে মেধাক্রম অনুসারে প্রাপ্ত বিষয় নিয়ে উচ্চশিক্ষা চালিয়ে যেতে বাধ্য হয়, আর নিজেকে স্বান্তনা দিতে থাকে, পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এই তো অনেক বেশি।
কেউ যখন শখ করে কোন বিষয়ে পড়ে, তখন ঐ বিষয়ের প্রতি তার সর্বোচ্চ ডেডিকেশন থাকে। কারন তার স্বপ্ন দেখা পছন্দের বিষয়ের সাথে ঐ বিষয় মিলে যায়। আর শখের বিপরীতে কোন বিষয়ে পড়লে সে অনেকটা জোর করেই পড়তে থাকে। ফলে অনেক সময় সে ঐ বিষয়ে তার মেধার সর্বোচ্চ বিকাশ ঘটাতে ব্যর্থ হয়। আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অনেককেই দেখেছি যারা একটা পর্যায়ে গিয়ে হতাশ হয়ে পড়ে। তাদের মধ্যে কেউ প্রোগ্রামিং, কেউ ইলেকট্রনিক্স, কেউবা অন্য কোন বিষয়ে দক্ষ। কিন্তু তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে পছন্দের বিপরীত বিষয়ে, তাই অনেক সময় তারা প্রতিভার সাক্ষর ঐ বিষয়ে রাখতে পারছে না। সেজন্যে সম্ভব হলে পছন্দের বিষয়েই উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া উচিত।
আর একটি গুরুত্বপূর্ণ ব্যপার হল, ক্যারিয়ার নির্ধারন হয় বিষয়ের উপর ভিত্তি করে, বিশ্ববিদ্যালয়ের উপর নয়। ক্যারিয়ারের দুই তিন বছর পরে আপনার বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাধান্য পাবে বাস্তব অভিজ্ঞতা ও কাজের দক্ষতা। চাকুরীক্ষেত্রে আপনার মুল্যায়ন হবে বাস্তব অভিজ্ঞতা ও কাজের দক্ষতার উপর। শুধুমাত্র কিছু ক্ষেত্রে দেখা যায়, শুরুর দিকে প্রথম সারির কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোন কোন কোম্পানীতে প্রাধান্য পেয়ে থাকে। তাই বলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাকুরী পাচ্ছে না বা ভাল করছে না তা নয়। তারাও অনেকে সুনাম ও দক্ষতার সাথে দেশে বিদেশে কাজ করে যাচ্ছে এবং দেশের বাইরে পরবর্তীতে উচ্চশিক্ষার জন্যে যাচ্ছে এবং ভাল করছে।
আমি প্রকৌশল ব্যাকগ্রাউন্ডের হওয়ায় শুধুমাত্র প্রকৌশল বিষয়ের উপর ভিত্তি করে কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা দিলাম। ভবিষ্যতে যারা প্রকৌশল পেশায় উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক তাদের জন্যে হয়তোবা কাজে আসলেও আসতে পারে। আর যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বা প্রকৌশল ব্যতীত অন্য কোন বিষয়ে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক তারাও এভাবে বিষয়ভিত্তিক খোজ নিতে পারেন।
Computer Science and Engineering
All public universities
Electrical and Electronics Engineering
Bangladesh University of Engineering & Technology (BUET)
Rajshahi University of Engineering & Technology (RUET)
Khulna University of Engineering & Technology (KUET)
Chittagong University of Engineering & Technology (CUET)
University of Dhaka
University of Rajshahi
University of Chittagong
Islamic University, Bangladesh
Khulna University
Hajee Mohammad Danesh Science and Technology University
Jatiya Kabi Kazi Nazrul Islam University
Jessore University of Science and Technology
Pabna University of Science and Technology
Begum Rokeya University, Rangpur
Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University
( কিছু বিশ্ববিদ্যালয় এই ডিগ্রীটি Applied Physics এর সাথে প্রদান করছে)
Mechanical Engineering
Bangladesh University of Engineering & Technology (BUET)
Rajshahi University of Engineering & Technology (RUET)
Khulna University of Engineering & Technology (KUET)
Chittagong University of Engineering & Technology (CUET)
Hajee Mohammad Danesh Science and Technology University
Civil Engineering

Shahjalal University of Engineering & Technology
Hajee Mohammad Danesh Science and Technology University
Pabna University of Science and Technology
Chemical Engineering
Bangladesh University of Engineering & Technology (BUET)
Shahjalal University of Engineering & Technology
University of Dhaka
University of Rajshahi
Islamic University, Bangladesh
Jessore University of Science and Technology
Noakhali Science and Technology University
( কিছু বিশ্ববিদ্যালয় এই ডিগ্রীটি Applied Chemistry এর সাথে প্রদান করছে)
Industrial & Production Engineering
Bangladesh University of Engineering & Technology (BUET)
Shahjalal University of Engineering & Technology
Rajshahi University of Engineering & Technology (RUET)
Khulna University of Engineering & Technology (KUET)
Jessore University of Science and Technology
Bangladesh University of Textiles
Architecture
Bangladesh University of Engineering & Technology (BUET)
Rajshahi University of Engineering & Technology (RUET)
Chittagong University of Engineering & Technology (CUET)
Shahjalal University of Engineering & Technology
Khulna University
Hajee Mohammad Danesh Science and Technology University
Pabna University of Science and Technology
Petroleum & Mining Engineering
Shahjalal University of Engineering & Technology
Chittagong University of Engineering & Technology (CUET)
Jessore University of Science and Technology
Textile Engineering
Bangladesh University of Textiles
Khulna University of Engineering & Technology (KUET)
Mawlana Bhashani Science and Technology University
Begumgonj Textile Engineering College, Begumgonj, Noakhali
Textile Engineering College, Zorarganj, Chittagong
Pabna Textile Engineering College, Shalgaria, Pabna
Bangabandhu Textile Engineering College, Kalihati, Tangail
Abdur Rab Serniabat Textile Engineering College, Barisal
Biomedical Engineering
Bangladesh University of Engineering & Technology (BUET)
Khulna University of Engineering & Technology (KUET)
Mechatronics Engineering
Rajshahi University of Engineering & Technology (RUET)
Nuclear Engineering
University of Dhaka
এছাড়া আরো কিছু বিষয় থাকতে পারে, যা এই তালিকায় আসেনি। পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার জন্যে একজন ছাত্র তার পছন্দের বিষয়টি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট চয়েস হিসেবে দিতে পারে। তবে সমস্যা হচ্ছে ছাত্র-ছাত্রীদের পক্ষে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করা মোটামুটি কষ্টসাধ্য ব্যপার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগন যদি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এমন কোন অভিনব ভর্তি পরীক্ষাপদ্ধতির প্রচলন করতে পারেন, তাহলে ছাত্র-ছাত্রীদের ক্লান্তিকর ভ্রমনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৬
মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেছেন: আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২|
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে ৮ লাখ ছেলেমেয়ে পাশ করেছে, কে কি পড়বে, সঠিকভাবে বলা মুশকিল; ওদের জন্য সঠিকভাবে কিছুই করেছি সরকার।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০
মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেছেন: ঠিক, ঐ বয়সে অনেকেরই বিষয় নির্বাচনের মত সিদ্ধান্ত নেয়ার পরিপক্কতা আসে না। তারপরেও প্রায় সবার মধ্যে দেখা যায়, কিছু কিছু বিষয়ের প্রতি বিভিন্ন সময় ফ্যান্টাসি বা ভাল লাগা তৈরী হয়। তবে বিপুল সংখ্যক শিক্ষার্থীর তুলনায় সরকারী বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আসন না থাকায় অনেককেই বাধ্য হয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ভর্তি হতে হয়। তাই সরকারী বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি এবং অন্যান্য সব জায়গায় মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করা জরুরী।
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩|
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪
প্রামানিক বলেছেন: নিজের পছন্দ মত সাবজেক্ট বেশিরভাগ ছাত্রের ভাগ্যে জোটে না। অপ্রতুল বিশ্ববিদ্যালয়ের কারণে নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় সাবজেক্ট চয়েজ করতে হয়।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫
মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেছেন: ঠিক বলেছেন।
তবে অনেক সময় মেধা বা সুযোগ থাকার পরও পছন্দের বিষয়ের চেয়ে বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেয়া হয়।
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
ফেরদৌসা রুহী বলেছেন: নিজের লাইফে তো কিছুই করতে পারিনি। হয়ত সঠিক পরিকল্পনার জন্য করা হয়ে উঠেনি অনেক কিছুই।
অনেক কাজের একটি পোস্ট।