| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহাম্মদ গোলাম কিবরিয়া
জানতে চাই, জানাতে চাই এবং নিজের ধ্যান-ধারনা ও বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই।
একদা একটি বৃক্ষের চারা রোপন করা হয়েছিল। চারাটিকে রক্ষনাবেক্ষন করার জন্যে একদল বিশেষ নিবেদিতপ্রান কর্মী নিয়োজিত করা হয়। দলের কেউ চারাতে নিয়মিত পানি দেয়, কেউ সময়মত সার দিয়ে পরিচর্যা করে, আবার কেউ ঝড়-ঝাপটা আসলে তা থেকে বৃক্ষটিকে বাঁচানোর চেষ্টা করে। এভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আদর-যত্ন পেয়ে চারাটি ধীরে ধীরে বড় হয়ে একদিন বিরাট বৃক্ষে পরিণত হয়। তারপর ফল দেয়া শুরু করে। দূর্ভাগ্যক্রমে দেখা যায় গাছে যে ফল ধরছে তা খুবই বিষাক্ত। সর্বনাশ!! এ তো বিষবৃক্ষ!!! তাই এবার অন্য আরেকটি দল বিষাক্ত ফলগুলো গাছ থেকে পেড়ে নিয়ে নদীতে ভাসিয়ে দিতে থাকে।
বোকা দলটির মাথায় খেলে না, গাছের শিকড় উৎপাটন না করলে তাদেরকে নদীতে ফল ভাসানোর কাজ প্রতি বছরেই করে যেতে হবে। কিন্তু এই গাছের মুলোৎপাটন এত সহজ নয়। যে বিশেষ নিয়মে এই গাছে পানি দেয়া হয়েছে, উন্নতমানের সার দেয়া হয়েছে, কোন ধরনের ঝড়-ঝাপটা গাছটির আশেপাশেও আসতে দেয়া হয়নি, তাতে এই গাছটির শিকড় অনেক গভীরে চলে গিয়েছে। তাই আপাতদৃষ্টিতে দলটির মতে এই গাছের মুলোৎপাটনের পরিবর্তে প্রতি বছরে নদীতে ফল ভাসানোই বুদ্ধিমানের কাজ।
আসুন, দলটির মত আমরাও বিষবৃক্ষটির মুলোৎপাটনের পরিবর্তে এর ফলকে নদীতে ভাসানোর পক্ষে অবস্থান ঘোষনা করি।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭
মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
প্রামানিক বলেছেন: উপদেশমূলক গল্প। ধন্যবাদ