নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখি তাই লিখি

কি করি

নানান জনের নানান কথা...... যেটা মনে ধরে সেটাই তুলে ধরি....

কি করি › বিস্তারিত পোস্টঃ

বুড়িয়ে যাওয়া ঠেকিয়ে দেবে নিয়মিত দৌড়

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩





জনতার ধাওয়া খেয়ে কিংবা প্রাণভয়ে হঠাত্‍ একদিন দৌড় নয়, নিয়মিত দৌড় রক্ষা করবে দ্রুত বুড়িয়ে যাওয়া থেকে৷ শরীর থাকবে তরতাজা৷ সহজেই কাবু করতে পারবে না ক্যান্সারের মতো ঘাতকরা৷ প্রায় ২০ বছর গবেষণা চালিয়ে এ তথ্যটি বের করে এনেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক৷

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের গবেষকরা বলছেন, নিয়মিত দৌড়ঝাঁপ বয়স্ক হওয়ার শারীরিক প্রক্রিয়াকে ধীরগতি করে দেয়৷ যারা নিয়মিত দৌড়ান তাদের চেয়ে দৌড়ঝাঁপহীন লোকদের ক্যান্সারের মতো রোগে মৃত্যুর হার দ্বিগুণ৷ নিয়মিত দৌড়ঝাঁপ ব্যক্তিকে নানান শারীরিক প্রতিবন্ধকতা থেকেও বাঁচিয়ে দেয়৷

গবেষকরা জগিং করেন এমন ৫০০ এবং জগিং করেন না এমন ৫০০ লোককে ২০ বছর ধরে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন যাদের বয়স তখন ৫০ বা তার বেশি৷ এ দীর্ঘদিন পর্যবেক্ষণের পর গবেষকরা দেখেছেন, নিয়মিত দৌড়ঝাঁপকারীদের মধ্যে ১৫ শতাংশ মারা গেছেন, অন্যদিকে বিপরীত দলের মারা গেছেন ৩৪ শতাংশ৷ উভয়পক্ষের লোকই বয়সের ভারে নু্য়ে পড়েছেন তবে দৌড়ঝাঁপকারীরা দৌড়ঝাঁপহীন লোকদের চেয়ে গড়ে ১৬ বছর পরে বয়স্ক হয়েছেন৷

গবেষণায় আরো দেখা গেছে, দৌড়ঝাঁপ কেবল হার্ট ও আরটিলারি সম্পৃক্ত মৃত্যুকে কমিয়ে দেয়নি বরং ক্যান্সার, স্নায়ুরোগ, ইনফেকশন এবং এ রকম আরো কিছু প্রতিবন্ধকতা থেকে শরীরকে বাঁচিয়ে রেখেছে৷

গবেষকরা জানান, পর্যবেৰণের শুরুতে দৌড়ঝাঁপকারীরা সপ্তাহে গড়ে ৪ ঘণ্টা করে দৌড়িয়েছেন এবং ২১ বছরের মাথায় এসে তাদের দৌড়ের পরিমাণ কমে সপ্তাহে ৭৬ মিনিটে এসে দাঁড়িয়েছে৷ তবুও তারা নিয়মিত দৌড়ের সুফল পাচ্ছেন৷

গবেষণা পত্রের প্রধান লেখক স্ট্যানফোর্ডের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর জেমস ফাইস বলেন, আমরা যতোটুকু জানি তার চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সুফল দৌড়ঝাঁপ ও ব্যায়ামের মধ্যে রয়েছে৷

গবেষণার মহাপরিচালক গর্ডন লিসম্যান বলেন, এ গবেষণায় আবারো নিশ্চিত হওয়া গেল যে, নিয়মিত ব্যায়াম বয়স্ক লোকদের সচল রাখে এবং পরনির্ভরশীল হওয়া থেকে বাঁচায়৷





দেহ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.