নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি পিকাসো বুনুয়েল দান্তে বিট্‌ল্‌স্‌ ডিলান আর বেটোফেন শুনতে

সক্রেটিস বলেছিলেন নিজেকে চিনতে তাই আমি আজ খুজে ফিরছি নিজেকে

দয়ালু

ভালোবাসি পড়তে বলতে লিখতে মুখবইএ আমি https://www.facebook.com/nome3211

দয়ালু › বিস্তারিত পোস্টঃ

দ্য মাদাম প্রথম খন্ড

০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

ঊলফ: ধুর পাবলিক কি সব ভালো হয়ে গেলো নাকি। কারো কোন শত্রু নেই...কাউকে খুন করানোর দরকার নেই। প্রিয় ডেজার্ট ঈগলটা পরিষ্কার করতে করতে বলে উঠলাম। আমি ঊলফ একজন খুনি। না না চমকাবেননা।আমি পাড়ার কোন পাতিগুন্ডা নই। আমার ডাক পড়ে হাই প্রোফাইল খুনের জন্য। আমার একটি কাজের নমুনা দিচ্ছি। এ বছরের শুরুর দিকে ঢাকাতে সৌদি দুতাবাসের একজন কর্মকর্তা খুন হয়। পুলিশ যার কোন কিনারা করতে পারেনি। মনে আছে নিশ্চয়। ওটা আসলে আমার কাজ। এই কন্ট্রাক্টটা আমাকে মোসাদ দেয়। ওই কর্মকর্তা আসলে একজন ইসরায়েলি এজেন্ট কিন্তু ডিফেক্ট করার প্ল্যান করেছিল। এটা আমার করা ছোট্ট একটা কাজ আসলে। আমি একলা অপারেট করতে পছন্দ করি।এজন্য আমার আরেকনাম দ্য লোন ঊলফ। আমার কোন স্থায়ী ঠিকানা নেই। আমি বাস করি একটা আর.ভি তে। এজন্য আমাকে কেউ ট্রেস করতে পারেনা।আই এম দ্য আনট্রেসেবল এন্ড মোস্ট এফিশিয়েন্ট কিলার অন দা ফেস অফ মাদার আর্থ। গর্ব করছি মনে হতে পারে কিন্তু এটাই সত্যি। আসলে এর পেছনে পুরো কৃতিত্ব আমার পাওয়া ট্রেনিঙের। এতদিন এলিট কিলার বলতে আমাকেই বোঝানো হত কিন্তু নতুন একজন এখন অপারেট করছে। দ্য মাদাম। সে যে কে তা কেউ জানেনা। নট ইভেন সিআইএ অর এনএসএ। এই মাদাম ক্যারেক্টারটা আসলে অনেক পুরোন।যুগে যুগে এর কথা শোনা গেছে। আমার যারা কন্ট্যাক্ট তারা এই দুনিয়ার সমস্ত তথ্যের আকর। তারা পর্যন্ত এই মাদামের মিথগুলোই জানে আর কিছু নয়।



"আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর

অবাক রোদ ভেজা তপ্ত দুপুর

আরেকবার তোমাদের লাল, নীল রং আনন্দে

একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর।

সারা বেলা বন্ধ জানালা ......"



হঠাত এই গানটা বেজে উঠতেই একটু চমকে গেলাম। কোথা থেকে আসছে আমার জানা দরকার কারন আশেপাশে এক মাইলের ভেতর আর কেউ নেই । ভালোমত খুজে দেখতে যেয়েই পেলাম সেলফোনটা। মোটোএক্স তারমানে এর আসল মালিক মালদার কেউ। ফোনের ক্যারিয়ার এটিএন্ডটি। আর নাম্বারটা ব্লকড দেখাচ্ছে। কৌতুহল হওয়া সত্ত্বেও রিসিভ করলামনা। একটু পর একটা টেক্সট এলো। শুধুমাত্র দুটি শব্দ লেখা দ্য মাদাম। একটু পর আবার কল এলো। সেই ব্লকড লেখা। এবার রিসিভ করলাম।

"হ্যালো"

"উলফ?"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ রাত ১:৪৯

মুরাদ-ইচছামানুষ বলেছেন:
এটা কি কোন উপন্যাসের শুরু না বড় গল্প?

২| ১২ ই মে, ২০১৪ রাত ১:৫২

দয়ালু বলেছেন: উপন্যাসিকা বা নভেলা বললেই ভালো হবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.