| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দয়ালু
ভালোবাসি পড়তে বলতে লিখতে মুখবইএ আমি https://www.facebook.com/nome3211
গতকাল রাতে আমার নতুন ঠিকানাতে জিনিসপত্র গুছাতে গিয়ে কিছু জিনিস আমাকে স্মৃতিকাতর করে দিয়েছে। খুব দামী কিছু তা কিন্তু নয় অনেকের কাছে তা রীতিমত জঞ্জাল বলেইগণ্য হবে। একটা বছর দশেক আগের প্রস্পেক্টাস, একটা সিলেবাস কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ২০০৬ সালের ক্লাস সিক্সের ছাত্রের জন্য যেটা কিনা অনেক আগেই বাতিল হয়ে গিয়েছে, একটা ডায়েরী তাও ইস্পাহানীর ক্লাস সেভেনের। বলাই বাহুল্য এগুলোর মালিক আমি নিজে। প্রস্পেক্টাসটা ২০০৫ সালে ইস্পাহানীর ভর্তি ফর্ম তোলার সময় পাওয়া। আর সিলেবাস সেটা বাতিল হয়ে গিয়েছিল আমার কিছু শান্তশিষ্ট লেজবিশিষ্ট টাইপের রুমমেটের কারণে (দোস্ত তোরা আবার মাইন্ড খাইসনা। তোদের বর্ননা করার জন্য এর চে ভদ্র কিছু পাইনাই)। ওরা সুন্দর করে সিলেবাসের প্রতিটা পেজ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল। আর ডায়েরীটা ওটা রীতিমত স্বর্ণখনি অনেক পুলাপাইনের নাম্বার আমার বহুউউউত আগের সিমগুলার নাম্বার কিছু অপরিপক্ক নকল সায়েন্স ফিকশন মুলত আলেকজান্ডার বেলায়েভের উভচর মানব ফলো করে লেখা, একটা হরর গল্প যাতে মূল চরিত্র আমরা নিজেরা আর পটভূমি প্রাণের ইস্পাহানি...আসলেই কি দিন ছিল সেসব। লেখার আরো অনেক কিছুই আছে কিন্তু বুঝে উঠতে পারছিনা কোথা থেকে শুরু করব বিদায় আজকের মত।
২৪ শে জুন, ২০১৪ রাত ১১:২৯
দয়ালু বলেছেন: খাতাতে লেখা সারা ভাইজান। খালি অলসতার জন্য পুস্টানো হয়না
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৫৭
এহসান সাবির বলেছেন: যে কোন এক জায়গাতে শুরু করেন.....