| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস দৃশ্য পট বদলে দি ।
একটু কল্পনা করি
বৃষ্টিটা ঝরছে ঝরুক
শহর টাকে আগের নবীন প্রনয়ী করে দেই
এই টং দোকানটা এভাবেই থাকুক
চায়ের কাপের শব্দটা বাজুক ক্রমাগত ।
রাস্তার পজিটা পুরাতন বাড়িটা বোকার মত জুবুথুবু হয়ে ভিজচ্ছে ভিজুক ।
বাড়ির সামনে দাড়ান বালিকাটিকে শুধু বদলে দেব ।
দৃষ্টি ভরসা খুজচ্ছে
(হয়ত ছেলে বন্ধু কোথাও গিয়েছে ।)
রিক্সা থাকা সর্তেও সে ভিজচ্ছে
লাল কালারের কামিস সাদা সেলয়ারে তাকে মানাচ্ছে না ।
তার নীল শাড়ি হোক গায়ে
খালি পা
শুধু নূপর থাকবে ।
চোখ গুলো লালচে মুখ অভিমানে হালকা ফোলা ।
গলায় নীল পুথির মালা ।
কল্পনা করলাম তার ছেলে বন্ধুটি ফিরে আসছে
হাতে বেলী ফুলের মালা
আর দুই কাপ চা ।
মেয়েটি অভিমানি আদুরে গলায় বলবে
তোমার ফেরার সময় হল বুঝি ?
ছেলেটি নিচু মুখে আলত হেসে বলবে
বেলী ফুলে তোমায় দেবীর মত লাগে
চা খাবে ?
. . .
মামা জলদী ট্যাহা দেন দোকান অপ যাবে
ধূর মেজাজটাই খারাপ করে দিলি ব্যাটা ।
©somewhere in net ltd.