নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নষ্ট শীকর

কিংশুক নীল

পথ চলাতেই আনন্দ

কিংশুক নীল › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক বা আস্তিক নয়, প্রশ্নটা এখন শাহবাগ নিস্তব্ধ হবে কি না!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে তো আমরা একসাথেই ছিলাম, হঠাৎ কি এমন হল যে আমরা নাস্তিক-

আস্তিক প্রশ্নে নিজেদের দাবী আদায়ের শর্তগুলো ভুলে বিভাজন সৃষ্টি করে ফেললাম। আমাদের তো কত

না সাত-পাঁচ বোঝানো হয়েছে, এটা রাজনৈতিক, এখানে বাবা- মায়ের ভদ্র সন্তানরা যায়না ইত্যাদি ইত্যাদি।

আমরা কি দমে গিয়েছিলাম? আমরা আজও দমে যাবনা। আমাদের বিভ্রান্ত করার চেষ্টা বৃথা। এই চক্রান্তে

আমাদের পা ভেজাবনা, আমরা দৃঢ প্রতিজ্ঞ। একটা নাস্তিক ধর্ম নিরপেক্ষ হতে পারে, তবে কখনই

কোন ধর্মের বিপরীতে নিজের অবস্থানে থেকে সমালোচনা করতে পারে না। আর সমালোচনা করলে

আমরা তাকে সর্বোচ্চ বয়কোট করতে পারি। তাকে নৃসংসভাবে হত্যা করতে পারিনা। আর যদি পারিই

তাহলে বলব, কাল রাস্তায় বিনা অপরাধে যে আমার গাড়ি ভেঙ্গেছে, তার পা ভেঙ্গে দেওয়া হোক।

এসব তর্কে এখন আমার মাথা ব্যাথা নাই , আমি এখনও বিশ্বাস করি , ওরা শত চেষ্টা করেও

আমাদের এই "এক দফা এক দাবী" থেকে পিছু হটাতে পারবে না।

:( :( :(

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

কিংশুক নীল বলেছেন: সহমত

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

htusar বলেছেন: এক দফা এক রায় ; রাজাকারের ফাঁসি চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

কিংশুক নীল বলেছেন: ঠিক, আমাদের আন্দোলনের স্রোত তীব্র গতিতে প্রবাহিত হবে, কিন্তু দিক পরিবর্তিত হবে না ।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

ইনকগনিটো বলেছেন: জেগে থাকুক চেতনারা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

কিংশুক নীল বলেছেন: ভয় তো সেখানেই, যদি চেতনাদের অপমৃত্যু ঘটে? যদি কালে কালে ভেসে আশা সৈনিকের কণ্ঠ আপোষ করে বসে? যেমন করে ইতিহাস বিকৃত হয়েছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে লাঞ্ছনার চাদরে মোড়া হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.