| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ১৫ দিন একটা ভিন্নধর্মী আন্দোলন করে প্রজন্ম চত্বর বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে।
সত্যিই তো! কেউ কি কখনও দেখেছে, না ভেবেছে এমন আন্দোলনের কথা। ৫২ তে ভাষার দাবী,
৬৯ এ জেগে ওঠার দাবী আর ৭১ এ একটা মানচিত্রের দাবী, আন্দোলন তো এমনই হয়। না!
আজ আর কেউ বলবেনা । আজ থেকে কেউ, আলাদা করে আন্দোলনের সংজ্ঞা দিতে গিয়ে হঠাৎ থমকে
যাবে!
তবে ১৫ দিনের এই দ্রোহের আগুনে মূল চাহিদা গুলো ঝলসে যাবে কি না, এমন প্রশ্ন অনেকেই
তুলেছেন। খুব সঙ্গত কারনেই চাওয়া পাওয়ার সঠিক সমন্বয় ঘটবে কি না তা খুব একটা নিশ্চিত
নয়। চূড়ান্ত সীমাটা যে ফাঁসি, সে ব্যাপারে দ্বিমত নেই আমারও। কিন্তু শাহবাগ? সে কতদিন এভাবে
উত্তাল থাকবে? আর এটা নিয়ে তো একটা দীর্ঘ রাজনীতিও হয়ে যেতে পারে। তবে কি রাজনৈতিক
আবেশের বাইরে থেকেও এমন একটা ফলপ্রসূ আন্দোলন বৃথা হয়ে যাবে গুটি কয়েক নষ্ট রাজনৈতিক
চিন্তায়? আর যদি নষ্ট হতে না দেই, তাহলে সমাধানটাই বা কি? পরিকল্পনার লেজের সাথে পর পর,
কি বা যুক্ত করা যেতে পারে? এমনই সব চুল চেরা বিশ্লেষণ যখন মাথাটা খারাপ করে রেখেছে, ঠিক তখনি
মনে হল, দল মত নির্বিশেষে সবাই যদি শাহবাগে আসে, দুই নেত্রী, যারা আজ বহুদিন একে অপরের
চেহারা দেখেননি, হাস্যজ্বল চেহারায় তারা যদি একই মঞ্চে দ্বৈত কন্ঠে শপথ নেওয়ার অঙ্গীকার করেন
তবে সেটা হতেও পারে শাহবাগ আন্দোলনের একটা সহজ সমাধান। জানিনা এই সহজ সমাধানে, এই
শাহবাগ কান্নায়, তরুণদের আবেদন তাদের কাছে ব্যক্তিগত আক্রোশের চেয়েও বড় কিনা, তবে আশা
করি একটা ভাল অধ্যায়ের সূচনাই হবে বই খারাপ হবে না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
কিংশুক নীল বলেছেন: আপনাকে ধন্যবাদ
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২
আসক্ত_আমি বলেছেন: আম্লিগ-বিম্পি কে এক হতে দেয়া হবে না। তাহলে যে "কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না" স্লোগান বন্ধ হয়ে যাবে!!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
কিংশুক নীল বলেছেন: এই প্রজন্মের দিপ্ত আলোয় আমাদের আরেকবার স্নান করে নেওয়া উচিত।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
টুটুল২০০৮ বলেছেন: সহমত